বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস তথা শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নির্দেশনায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে এস্টেট শাখার সহযোগিতায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কার্যক্রমের বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম বলেন, সুন্দর ও পরিপাটি ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে। আর যাদের জন্য ক্যাম্পাস, পরিচ্ছন্নতা কার্যক্রমে সেই শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তি মাত্রা যোগ করে। তাই ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশনায় আমরা শিক্ষার্থীদের নিয়ে সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করছি।
বদরুল ইসলাম আরো বলেন, আগামীতে শিক্ষার্থীদের নিয়ে ছোটো ছোটো দল গঠন করে নির্দিষ্ট স্থান পরিষ্কার রাখার দায়িত্ব বণ্ঠন করে দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে যেমন দায়িত্ববোধ তৈরি হবে। তেমনই কাজও সহজ হয়ে যাবে।
পরিচ্ছন্ন কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষার্থী নিয়ামত এ খোদা, ইকবাল হোসেন , খোদাবক্স আলম বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা পরিবেশকে ভাল রাখে। দেহ ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে। মানব দেহের সুস্বাস্থ্য নিশ্চিত করে। পরিস্কার-পরিচ্ছন পরিবেশে সব কাজে মনোযোগ দেওয়া যায়। তাই আমরা এ অভিযানে অংশ নিয়েছি। এটি অব্যাহত থাকবে।
এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








