শিক্ষকের অপসারণের দাবিতে শেবামেকের শিক্ষার্থীদের মানববন্ধন
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) ৫০ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সজীব বাড়ৈর আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি ও শিক্ষা বান্ধব একাডেমিক পরিবেশ সৃষ্টির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালের দিকে মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের সামনে ৫০ তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, পড়াশুনার চাপে আজ আমাদের মাঝে প্রিয় সহপাঠী সজীব বাড়ৈ আর নেই। আমরা চাই চাপ নয়; শিক্ষার্থী ও শিক্ষা বান্ধব একাডেমিক পরিবেশ। পরে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ডা. কাজী মো. আসাদুজ্জামান রুমির অপসারণের দাবিতে লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ৫০ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আগৈলঝাড়ার সজীব বাড়ৈ গত ১৯ মে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ২৪ মে মৃত্যুবরণ করেছেন। সে গত দুই বছর ধরে প্রধান বিষন্নতায় ভুগছিল। তার এমন মানসিক অবস্থার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ডা. কাজী মো. আসাদুজ্জামান রুমি। একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে মানসিকভাবে চাপে রেখে কীভাবে তাকে তিলে তিলে শেষ করে দেয়া যায় তার বড় প্রমাণ দেখা গেলো সজীব বাড়ৈর ঘটনার মধ্যদিয়ে। ৫০ তম ব্যাচের শিক্ষার্থীদের স্বাক্ষরিত ওই পত্রে শিক্ষক ডা. কাজী মো. আসাদুজ্জামান রুমির অপসারণের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি করা হয়েছে।
শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার। অপরদিকে কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আবেদন পাওয়ার পরপরই কলেজ অধ্যক্ষের নির্দেশে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত স্মারক প্রেরণ করা হয়েছে। কলেজ অধ্যক্ষর স্বাক্ষরিত ওই স্মারকে শিক্ষার্থীদের দাবির কথা উল্লেখ করে ডা. কাজী মো. আসাদুজ্জামান রুমিকে বদলির সুপারিশ করা হয়েছে।
(টিবি/এসপি/মে ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- লিচু চোর
- নারী
- রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
- ‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে পিচের বদলে ইটের সলিং!
- মহম্মদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- নাব্য সংকটে স্থবির ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর
- ‘সংস্কার বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’
- শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
- ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
- ‘সংসদকে শুধু প্রাণবন্ত নয়, কার্যকর করতে হবে’
- ‘সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি’
- বড় মাপের মার্কিন যুদ্ধও ইরানি সরকারকে হঠাতে পারবে না
- আজ আন্তর্জাতিক নারী দিবস
- ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’
- ‘চাপ না থাকলে মজাও নেই’
- ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে’
- ‘নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’
- 'বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়'
- ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- বিজয়ীদের হাতে অস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
-1.gif)








