ববিতে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর দায়িত্ব নিলো ছাত্রদল
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আর্থিক সমস্যার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারছিলেন না এক ছাত্রী। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। বিষয়টি নজরে আসার পর ওই ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা।
মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে ছাত্রদল নেতা মোশাররফ হোসেন জানিয়েছেন, তিনিসহ অপর ছাত্রদল নেতা কাইউম তালুকদার এবং মেহেদী হাসান বাপ্পি সম্মিলিতভাবে ওই শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত সকল খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছি। শুধু ভর্তি নয়; প্রয়োজনে ভবিষ্যতে ওই শিক্ষার্থীর পাশে থাকার জন্য তাকে আশস্ত করেছি।
মোশাররফ হোসেন বলেন, আমি মনে করছি ছাত্রদল শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি সাধারণ শিক্ষার্থীদের আশার বাতিঘর। শিক্ষা সবার অধিকার। কোনো শিক্ষার্থী যেন ভর্তি বা একাডেমিক প্রক্রিয়ায় পিছিয়ে না পরে, সেটি নিশ্চিত করাই আমাদের দায়বদ্ধতা। ছাত্রদল প্রতিবছরই এই সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে।
কাইউম তালুকদার বলেন, ছাত্রদল বিশ্বাস করে প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের পথে মানবিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ শক্তি। আমরা সেই শক্তি হতে চাই। মেহেদী হাসান বাপ্পি বলেন, আমাদের নেতা তারেক রহমান অতিগোপনে দেশব্যাপী অসংখ্য শিক্ষার্থীর পড়াশুনার ব্যয়ভার বহন করেন। আমরা তার একজন সামান্য কর্মী হিসেবে ববিতে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে। শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবির পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। আমরা দায়িত্ব নিয়েছি ভবিষ্যতে এমন যেকোনো শিক্ষার্থীর পাশে দাঁড়াবো।
(টিবি/এএস/জুলাই ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








