১৫ দিনের জন্য বন্ধ ঢাবি, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
স্টাফ রিপোর্টার : আবাসিক হলগুলোর কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ অবস্থায় রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত বিশ্লেষণ করে জানা যায়, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা ও সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন অত্যাবশ্যক। সম্ভাব্য সংস্কারকাজ পরিচালনার সুবিধার্থে হলগুলো খালি করা প্রয়োজন বলেও মত দেন তারা।
এ কারণে রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বিজয় দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- মহান বিজয় দিবস আজ
- বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত
- মেলান্দহে ভূয়া সার্টিফিকেটে ৩য় শ্রেণির অফিস সহকারী থেকে ১ম শ্রেণির সরকারি কলেজের প্রভাষক!
- ৩য় বর্ষে সিএইচটি বার্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল
- গোপালগঞ্জে নবান্ন উৎসব উদযাপন
- বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- সোনাতলায় দাদন ব্যবসায়ীর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
- অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আওয়ামী চাকে বিএনপি-জামায়াতের ঢিল
- চরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় ২০ লাখ টাকার সেতু
- মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়
- পাবনা- ৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন
- মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
- নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ
- বিজয় দিবস: নতুন প্রজন্মের রাষ্ট্রচিন্তার দিকদর্শন
- স্মৃতির রক্তিম আলোয় উদ্ভাসিত বিজয়ের দিন
- শক্তির বাইরে দাঁড়িয়ে শান্তির নৈতিক অবস্থান
- অস্ট্রিয়ার স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব
- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি
- কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ
- টুঙ্গিপাড়ায় গ্রামীন পানি সমিতির লোহার পাইপ বিক্রিতে অনিয়মের অভিযোগ
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অমলকান্তি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- স্বাধীনতার সুখ
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত
- সিলেটের জনপ্রিয় সংঙ্গীত শিল্পী হতে চান শর্মিলা বড়ুয়া
- সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








