মহামারি পরবর্তী বাংলাদেশে টেকসই কৃষি পুনরুদ্ধার বিষয়ে গাকৃবিতে কর্মশালা
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “করোনা মহামারি-পরবর্তী বাংলাদেশের টেকসই কৃষি পুনরুদ্ধার: ফসল, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে সামাজিক অভিযোজন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিশ্লেষণ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং প্রকল্পের উপ-ব্যবস্থাপক প্রফেসর ড. শেখ শামীম হাসানের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালার লক্ষ্য হলো করনা মহামারি জনিত অর্থনৈতিক, সামাজিক ও কৃষিভিত্তিক প্রভাবসমূহ বিশ্লেষণ করে একটি কার্যকর পুনরুদ্ধার রূপরেখা প্রণয়ন করা। যা জাতীয় কৃষি উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মোঃ রজব আলি এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে দেশের স্বণামধন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল। পরে প্রকল্পের উপ-ব্যবস্থাপক প্রফেসর ড. শেখ শামীম হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনায় করনা মহামারির প্রভাব মূল্যায়নে কৃষিসহ বিভিন্ন খাতে মহামারি কী ধরনের সামাজিক, অর্থনৈতিক ও কাঠামোগত ক্ষতি করেছে তা পর্যালোচনা করেন। একই সাথে স্বল্প ও দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনা তৈরি করে কীভাবে ভবিষ্যৎ সংকট মোকাবেলার প্রস্তুতি গড়ে তোলা যায় সেসব বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। প্রবন্ধ উপস্থাপনা শেষে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রকল্পের ভবিষ্যৎ কার্যকরী সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা ও ফলপ্রসূ মন্তব্য উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “মহামারি প্রবণ বাংলাদেশে টেকসই কৃষি পুনরুদ্ধার কেবল উৎপাদন বৃদ্ধির বিষয় নয়, এটি কৃষকের জীবনমান উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং গবেষণা ও প্রযুক্তির সমন্বয় সাধনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ প্রজন্মকে সক্ষম করে তুলতে সক্ষমতা উন্নয়ন, উদ্ভাবন এবং মাঠ-সংযোগ কার্যক্রম আরও জোরদার করবে।”
(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








