গাকৃবিতে দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা বিষয়ক কর্মশালা ২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ম্যানেজমেন্ট উইংয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়।
তিন বছর মেয়াদি প্রতিটি গবেষণা প্রকল্প ভবিষ্যৎ কৃষিকে আরও পরিকল্পিত, উদ্ভাবনমুখী ও ফলপ্রসূ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে, যা দেশের কৃষি-ব্যবস্থাকে সমৃদ্ধ করতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অধিকন্তু গবেষণা-অভিনবত্ব ও ভবিষ্যৎ কৃষি-উন্নয়নের ধারাকে সুসংহত করতে এই কর্মশালাকে বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।
দীর্ঘমেয়াদি এ কর্মশালার দুই দিনে আটটি থিমেটিক এরিয়াতে মোট ৩২টি গুরুত্বপূর্ণ গবেষণা পরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। কর্মশালায় সভাপতিত্ব করেন গাকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান ও সহকারী গবেষকবৃন্দ। সহযোগী পরিচালক (প্রজেক্ট গবেষণা) ডা. মোঃ সহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে গবেষণা প্রকল্পের প্রধান গবেষকগণ তাঁদের নিজ নিজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষিতে সম্ভাব্য প্রয়োগ ব্যাপ্তি নিয়ে অত্যন্ত প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “ দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আমরা এমন একটি মজবুত ভিত্তি গড়ে তুলতে চলেছি যা আগামীর কৃষিকে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনসমৃদ্ধ করে আরও টেকসই স্তরে উন্নীত করবে।”
উপাচার্য আরও বলেন, “এ কর্মশালা কেবল উপস্থাপনার জায়গা নয়, এটি হলো জ্ঞান বিনিময়, সমন্বিত পরিকল্পনা এবং নতুন সম্ভাবনা উদ্ভাবনের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমরা চাই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি গবেষণায় নেতৃত্ব দিক এবং সেজন্য প্রত্যেক গবেষকের উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” শেষে সভাপতির সমাপনী বক্তব্যে ড. মসিউল ইসলাম বলেন, “গবেষণার সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সুদৃঢ় করতে আমরা এই কর্মশালাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। গবেষণার প্রতিটি ধাপ যেন আন্তর্জাতিক মান ধরে এগোতে পারে তা নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
(এসআর/এএস/নভেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- বিজয় দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- মহান বিজয় দিবস আজ
- বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত
- মেলান্দহে ভূয়া সার্টিফিকেটে ৩য় শ্রেণির অফিস সহকারী থেকে ১ম শ্রেণির সরকারি কলেজের প্রভাষক!
- ৩য় বর্ষে সিএইচটি বার্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল
- গোপালগঞ্জে নবান্ন উৎসব উদযাপন
- বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- সোনাতলায় দাদন ব্যবসায়ীর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
- অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আওয়ামী চাকে বিএনপি-জামায়াতের ঢিল
- চরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় ২০ লাখ টাকার সেতু
- মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়
- পাবনা- ৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন
- মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
- নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ
- বিজয় দিবস: নতুন প্রজন্মের রাষ্ট্রচিন্তার দিকদর্শন
- স্মৃতির রক্তিম আলোয় উদ্ভাসিত বিজয়ের দিন
- শক্তির বাইরে দাঁড়িয়ে শান্তির নৈতিক অবস্থান
- অস্ট্রিয়ার স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব
- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি
- কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ
- টুঙ্গিপাড়ায় গ্রামীন পানি সমিতির লোহার পাইপ বিক্রিতে অনিয়মের অভিযোগ
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অমলকান্তি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- স্বাধীনতার সুখ
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত
- সিলেটের জনপ্রিয় সংঙ্গীত শিল্পী হতে চান শর্মিলা বড়ুয়া
- সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








