গাজীপুরের দুই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক নিয়োগ ঘিরে উত্তেজনা
ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত, গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়ে ক্ষোভ
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের দুই গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান—ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রশাসনিক শীর্ষ পদে নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা, ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
ডুয়েটে বহিরাগত উপাচার্য নিয়োগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে বহিরাগত কাউকে নিয়োগের গুঞ্জনকে কেন্দ্র করে শিক্ষক সমাজে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া।
ডুয়েট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার। নিয়োগের খবর প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার জুমার নামাজের পর ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এসময় ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘নতুন ভিসি অবাঞ্ছিত’ উল্লেখ করে ব্যানার টানিয়ে দেন। তাদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতাই বেশি। তাই ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বেলা পৌনে ৩টার দিকে তারা কর্মসূচি শেষ করে ক্যাম্পাসে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েও প্রো-ভিসি নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ প্রকাশ্যে অবস্থান নেয়।
গত ১০ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করে গাকৃবি শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষক নেতারা স্পষ্টভাবে ঘোষণা দেন, বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলে শিক্ষক সমাজ তা মেনে নেবে না। এর আগে শিক্ষক সমিতির পক্ষ থেকে দেওয়া এক লিখিত বিবৃতিতেও অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের দাবি জানানো হয়।
শিক্ষক নেতাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক পরিবেশ, গবেষণার ধারাবাহিকতা ও প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট অভিজ্ঞ শিক্ষকদেরই নেতৃত্বে আনা জরুরি।
প্রশাসনিক নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের দুই বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি এখন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট মহলের সংলাপ ও গ্রহণযোগ্য সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করছেন সচেতন মহল।
(এস/এসপি/মে ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- হে সময়, অশ্বারোহী হও
-1.gif)







