গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ২ দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দু’ দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গবেষকদের এ মিলনমেলার আয়োজন করে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।
এতে ৭টি ডিসিপ্লিনে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। তাদের ১৩৬টি গবেষণাপত্র যাচাই-বাছাই শেষে সম্মেলনে ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন ও সেগুলোর ওপর গভীর আলোকপাত করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণায় অনুপ্রেরণা জোগাতে ৭ ডিসিপ্লিনের সেরা গবেষকদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
শুক্রবার শুরু হওয়া এই সম্মেলনে প্রকৌশল, জীবনবিজ্ঞান, কৃষি, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সমাজবিজ্ঞানসহ সাতটি স্বতন্ত্র সেশনে একত্রিত হয়ে দেশের স্বনামধন্য গবেষক ও শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের গবেষণা, চিন্তা ও সমাধান তুলে ধরেন। যেখানে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবির স্বনামধন্য সব গবেষক।
গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই গবেষণা সম্মেলনে যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অনেক বড়ো অর্জন। কেননা এর মধ্য দিয়ে বৃহৎ পরিসরে এই গবেষকদের মিলনমেলার সূচনা হয়েছে।
উপাচার্য আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প কিছু নেই। আজকে যারা এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, একসময় তাদের গবেষণাকর্মই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে। আমরা চেষ্টা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাব সুবিধা বাড়ানোর। যাতে করে শিক্ষার্থীরা আরো ভালো গবেষণা করতে পারে।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, বিভিন্ন শাখার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে এক মঞ্চে এনে জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, টেকসই প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ সংকটের বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধান খুঁজে বের করাই এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো।
(টিবি/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








