গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোবিপ্রবি শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের মুক্তমঞ্চে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের গোবিপ্রবি শাখার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ডা. কে এম বাবর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ, ছাত্র উপদেষ্টা গাজী মোহাম্মদ মাহবুব, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, ইসলামী ছাত্র আন্দোলনের গোবিপ্রবি শাখার সহ-সভাপতি মোহাম্মদ হাবিব সহ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ডা. কে এম বাবরকে গার্ড অব অর্নার প্রদান করেন বিএনসিসির সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “গোপালগঞ্জ শিল্প, সংস্কৃতি ও সাহিত্যিকদের জন্য বিখ্যাত। শামসুল হক ফরিদপুরী থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন, সুকান্ত ভট্টাচার্যসহ একাত্তরের বিপ্লবী নেতা শেখ মুজিবুর রহমানের জন্মস্থানও এই গোপালগঞ্জ। বর্তমান পরিস্থিতিতে কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থেকে নিজের জীবন নষ্ট করবেন না। বাংলাদেশের আইন যদি কোনো সংগঠনকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে, সেখানে আমরা চাইলেও তা উপেক্ষা করতে পারব না।"
তিনি আরো বলেন, "গোপালগঞ্জের মানুষের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, মৌলিক অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে আজ আমি কথা বলব। আমাদের ধারণা ছিল, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনেক উন্নত। কিন্তু এখানে এসে সে ধরনের উন্নয়ন দেখতে পাইনি। শিক্ষার্থীদের জন্য কোনো অডিটোরিয়াম নেই, একটি মাত্র একাডেমিক ভবন—শিক্ষার্থীদের জন্য তেমন কিছুই হয়নি। সবশেষে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করছি।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম যে ছাত্রসংগঠন তাদের কমিটি প্রকাশ করেছে, সেটি ছাত্র অধিকার পরিষদ। এই বিশ্ববিদ্যালয় আমার নির্বাচনী এলাকার মধ্যে। বিগত সরকার ২০১৪ সাল থেকে বিভিন্ন প্রকল্পের সময় বাড়িয়ে টেন্ডারের টাকা লুটপাট করলেও ক্যাম্পাসের তেমন কোনো উন্নয়ন করেনি। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় উন্নয়নে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ক্যারিয়ার ঠিক রেখে ক্যাম্পাসে যেন কোনো ফ্যাসিস্ট ঢুকতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। গুপ্ত সংগঠনের সঙ্গে সম্পর্ক না রেখে প্রকাশ্য সংগঠনগুলোর সঙ্গে মিশতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুন্নয়নের বিষয়টি ক্যাবিনেট সভায় তারেক রহমানের কাছে উপস্থাপনের জন্য মন্ত্রী নুরুল হক নুরের প্রতি আহ্বান জানান তিনি।”
উদ্বোধকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"আমি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এর জন্য আমার প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছি। তোমাদের বিশ্ববিদ্যালয়ের আয়তন ৫৫ থেকে ২০০ একরে বাস্তবায়ন করা হবে। আমি আজকের UGC এর জরুরী মিটিংয়ে উপস্থাপন করেছি। আর আর্কিটেকচার বিভাগের শিক্ষক সংকট ছিল সেটাও আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। আগামী ৬ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রকল্প আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








