২১ নভেম্বর, ১৯৭১
মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : টাইমস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বৃটিশ প্রধানমন্ত্রী ও অন্যান্য পশ্চিমা নেতৃবৃন্দের কাছে এই মর্মে চরমপত্র দিয়েছেন দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সমস্যার সমাধান না হলে ভারত সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন, বাংলাদেশকে স্বীকৃতি দেবেন, বাংলাদেশ মুক্তিবাহিনীর সাথে প্রতিরক্ষা চুক্তি করবেন এবং মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে সমর্থন দেবেন।
বৃটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে প্রেরিত এক জরুরি পত্রে অবিলম্বে বাংলাদেশ সঙ্কট সমাধানে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
যুদ্ধ সংক্রান্ত গোপন রিপোর্ট :
21.11.71 D Coy Boyra
1. About 200 Pak tps conc Amjhupi 5328 M/S. 79A/10
Daradi 5825M/S 79A/10 from Meherpur.G.1: A-1
2. 30 Razakars with one N/Sub seen Meherpur Power
House 4932 M/S. 79A/9 about 80 Pak tps vocational
Institute 4831 and graveyard 4830 M/S. 79A/9 4 jeeps
and 4 X 3 toner also seen in that area.G.1: A
মুক্তিবাহিনী কুমিল্লার নতুন বাজারে রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে ১৩ জন রাজাকারকে বন্দী করে। মুক্তিবাহিনী রাজাকারদের কাছ থেকে ১৩টি রাইফেল এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।
সিলেটের শ্রীঘাট গোয়াইনঘাট সড়কে মুক্তিবাহিনীর পেতে রাখা মাইনের বিস্ফোরণে পাকবাহিনীর একটি জীপ ধ্বংস হয়। এতে ঐ জীপের ১ জন মেজরসহ আরো ৫ জন শত্রু সৈন্য নিহত হয়।
নোয়াখালীর লক্ষ্মীপুরে মুক্তিবাহিনীর সাথে পাক হানাদারবাহিনীর এক সম্মুখ যুদ্ধে ৭ জন পাক সেনা নিহত হয়। ঐ যুদ্ধে মুক্তিবাহিনী মর্টার ব্যবহার করে। মুক্তিবাহিনী পাকবাহিনীর কাছ থেকে ১১০০ এ্যামুনিশন ও ১টি চীনা রাইফেল উদ্ধার করে।
যশোরের চৌগাছায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে পাকবাহিনীর ওপর আক্রমণ করে। উভয় পক্ষ এই যুদ্ধে ট্যাঙ্ক এবং ভারী কামান ব্যবহার করে। যৌথ বাহিনীর প্রচন্ড আক্রমণে পাকবাহিনী পিছু হঠতে বাধ্য হয়। যুদ্ধে পাকবাহিনীর ছয়টি ট্যাঙ্ক ধ্বংস হয়। ১৪টি চীনা স্যাফি ট্যাঙ্ক নিয়ে প্রায় ৫০০ পাকসৈন্য যুদ্ধে অংশ নিয়েছিল।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
-1.gif)







