২৬ মে, ১৯৭১
সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনী কুমিল্লার জগন্নাথদীঘিতে পাকবাহিনীর অবস্থানের ওপর অকস্মাৎ আক্রমণ চালায়। অভিযানে পাকবাহিনীর ১৯ জন সৈন্য হতাহত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন লে. ইমামুজ্জামান।
মুক্তিবাহিনীর টহলদার দল ব্রাহ্মণবাড়িয়া- কুমিল্লাসড়কের ওপর উজানিশার সেতুর নিকট পাহাড়ারত পাকসৈনিকদের ক্যাম্পে আক্রমণ চালায়। এ অকস্মাৎআক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত ও ৩ জন সৈন্য আহত হয় এবং বিস্ফোরক লাগিয়ে একটি স্প্যান ধ্বংস করা হয়।
পাকিস্তানি সৈন্যরা ভারি কামানের সাহায্যে মুক্তিবাহিনীর পাটেশ্বরীপ্রতিরোধ ঘাঁটিতে তীব্র আক্রমণ চালায়। পাকিস্তারি সৈন্যরা ধরলা নদীর দক্ষিণ তীর থেকে গোলা বর্ষণ শুরু করে। এ আক্রমণে মুক্তিযোদ্ধারা ভূরুঙ্গামারীল দিকে ফিরে আসে এবং পাটেশ্বরী প্রতিরোধ ঘাঁটি ভেঙে যায়।
কুড়িগ্রাম এলাকাতে মুক্তিবাহিনীর একটি টহলদার দলের সঙ্গে পাকবাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর বেশ ক্ষতিসাধন করে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।
কুড়িগ্রামে কালুর ঘাট নামক স্থানে মুক্তিযোদ্ধাদের ‘রেকি’ দলের সঙ্গে পাকবাহিনীর সম্মুখ সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পাকবাহিনীর ২ জন সৈন্য নিহত হয়।
ছাতকে ১৮ জন যুবক মুক্তিযুদ্ধে যোগ দিতে যাওয়ার পথে বেতুরার পকির চেয়ারম্যান ও তার দলের হাতে ধরা পড়ে। এদেরকে তারা পাকহায়েনাদের হাতে তুলে দেয়। হায়েনার দল এই ১৮ যুবকের ১৭ জনকে ছাতক-গোবিন্দগঞ্জ রাস্তার মাধবপুরের নিকট সারি বেঁধে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। এতে সবাই নিহত হয়। বাকী একজন পালিয়ে জীবন বাঁচায়।
সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। বুরুঙ্গাবাজারে বর্বরদের পৈশাচিক নির্যাতনে ৮১ জন নিরীহ মানুষ নিহত হয়।
মার্কিন পারাষ্ট্র বিভাগের চার্লস ডব্লিউ ব্রে ওয়াশিংটনে বলেন, যুক্তরাষ্ট্র মনে করে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি পাকিস্তানের একটি ঘরোয়া রাজনৈতিক ব্যাপার। যুক্তরাষ্ট্র কামনা করে না এ থেকে উপ-মহাদেশে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হোক। সে জন্য মার্কিন সরকার পূর্ব পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে সংযত মনোভাব গ্রহণ করার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী কিথ হেলিয়র্ক সিঙ্গাপুর সফরকালে উপ-মহাদেশের পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের বরেন, নিউজিল্যান্ড পূর্ব পাকিস্তানের ট্রাজেডিতে নীরব ও নিস্ক্রিয় থাকতে পারে না । নিউজিল্যান্ড সরকার ও জনগণ মানবিক কারণে বাঙালি উদ্বাস্তুদের প্রতি সহানুভূতিশীল।
করাচীস্থ চীনা কনসুলেট জেনারেল নিয়েহ বুন চি বলেন, স্বাধীনতা রক্ষার ন্যায্য সংগ্রামকে চীন সব সময় পাকিস্তানকে সমর্থন জানাবে। বৈদেশিক আক্রমণ ও হস্তক্ষেপ মোকাবেলায় চীন পাকিস্তানিদের পাশে দাঁড়াতে কুন্ঠাবোধ করবে না।
মুসলিম লীগের সভাপতি খান আবদুল কাইয়ুম খান পেশোয়ারে বলেন, আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল একটি আন্তর্জাতিক চক্রান্ত।
কবি বেনজীর আহমদকে সভাপতি করে আড়াইহাজার থানা শান্তি কমিটি গঠন করা হয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/মে ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








