১১ ডিসেম্বর, ১৯৭১
জামালপুর গ্যারিসন সম্মিলিত বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করে পাকবাহিনী
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : লে. জেনারেল নিয়াজী ঢাকা বিমান বন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি বিমান বিধ্বংসী কামানের অবস্থা সম্পর্কে অবহিত হন। নিয়াজী বলেন, কোনক্রমেই শত্রুকে কাছে ঘেঁষতে দেয়া চলবে না। তিনি আশা প্রকাশ করেন, পাকবাহিনী তাদের ঐতিহ্যকে আরো উজ্জ্বল করবে। পরে বিমানবন্দরে তিনি বিদেশী সাংবাদিকদের সঙ্গে সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলাপ করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবার জন্য জোর দাবি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের মুখপাত্র রোনাল্ড জিগলার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব মেনে নেয়া ভারত-পাকিস্তান উভয়ের জন্যই অত্যাবশ্যক। তিনি জানান, প্রেসিডেন্ট নিক্সন এ-ব্যাপারে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কিসিঞ্জারের সাথে পরামর্শ করেছেন।
মুক্তিবাহিনী দেশের বিস্তীর্ণ এলাকা মুক্ত করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা অব্যাহত রাখে। হিলি সীমান্তে মিত্রবাহিনী প্রচন্ড প্রতিরোধের মুখোমুখি হয়। পাকবাহিনীর সাথে তুমুল লড়াই অব্যাহত থাকে। সন্ধ্যায় সম্মিলিত বাহিনী বগুড়া-রংপুর মহাসড়কের মধ্যবর্তী গোবিন্দগঞ্জে শক্তিশালী পাকঘাঁটির ওপর সাঁড়াশি আক্রমণ চালায়। সারারাত যুদ্ধের পর পাকবাহিনী ভোরের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
জামালপুর গ্যারিসন সম্মিলিত বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করে। জামালপুরের পূর্বে হালুয়াঘাট এলাকায় প্রচন্ড সংঘর্ষের পর পাকবাহিনীর আর একটি বিগ্রেড প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে অস্ত্র গোলাবারুদ ফেলে টাঙ্গাইলের দিকে পালিয়ে যেতে শুরু করে। পলায়নের সময় শত্রুবাহিনী রাস্তার সমস্ত বড় বড় সেতু ধ্বংস করে দিয়ে যায়। অপরদিকে ময়মনসিংহে অবস্থানরত শত্রুবাহিনীর আর একটি বিগ্রেড শহর ত্যাগ করে টাঙ্গাইলে তাদের প্রতিরক্ষামূলক ঘাঁটিতে গিয়ে আশ্রয় নেয়। সম্মিলিত বাহিণী রাতে বিনা প্রতিরোধে জামালপুর দখলে নেয়।
জাতিসংঘের অনুরোধে মিত্রবাহিনীর বিমান হামলা সকালে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। উদ্দেশ্য বিদেশী নাগরিকদের ঢাকা ত্যাগের ব্যবস্থা করার জন্য বিমানবন্দর মেরামতের সুযোগ করে দেয়া। সন্ধ্যায় মেজর জেনারেল রাও ফরমান আলী যুদ্ধ বিরতি ও পাকিস্তানীদের ঢাকা থেকে অপসারণের ব্যবস্থা করার জরুরি আবেদন জানান।
ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, যদিও পূর্বাঞ্চলের যুদ্ধাবস্থা খুব ভালো নয় তারপরও আমাদের আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না।
এদিকে ঢাকায় বিকাল তিনটা থেকে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারী করা হয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- জহির রায়হানকে একুশে পদক উৎসর্গ করলেন ববিতা
- ‘আল্লাহ যা লিখে রেখেছেন তা কেউ বদলাতে পারে না’
- জাবির সাবেক ভিসি ফারজানা ও তার স্বামী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








