১৭ ফেব্রুয়ারি, ১৯৭১
'বাঙালিদের আর দমন করা যাবে না'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : কাইয়ুম মুসলিম লীগের প্রধান খান আবদুল কাইয়ুম খান ও কাউন্সিল মুসলিম লীগ নেতা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নূর খান বিকেলে প্রেসিডেন্ট হাউজে প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সাথে আলাদা আলাদা বৈঠকে মিলিত হন।
পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী এক বিবৃতিতে জুলফিকার আলী ভুট্টোর জাতীয় পরিষদের অধিবেশন বয়কটের সিদ্ধান্তের নিন্দা জ্ঞাপন করেছেন। তাঁরা বলেন, ভুট্টোর আচরণ ও গণতন্ত্র বিরোধী ঘোষণার দ্বারা গভীরভাবে প্রতিষ্ঠিত হলো যে, দেশী ও বিদেশী প্রতিত্রিয়াশীলদের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
সম্পাদকমন্ডলী ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘গণতন্ত্র ও জাতীয় অধিকার বিরোধী দেশী ও বিদেশী প্রতিত্রিয়াশীল মহলকে আমরা জানিয়ে দিতে চাই যে, গণতান্ত্রিক পদ্ধতিতে শাসনতন্ত্র প্রণয়ন ও শাসনক্ষমতা গণপ্রতিনিধিদের হাতে হস্তান্তরের পথে যে কোনো প্রকার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করা না হলে পূর্ববাংলার সংগ্রামী ছাত্র সমাজ নিশ্চুপ ভ’মিকা পালন করবে না। যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে প্রস্তুত থাকতে আমরা ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। এই সংকট মুহূর্তে ছাত্র সংগঠন সমূহের ঐক্যের গুরুত্বের কথা আমরা আবার আমাদের সহযোগী প্রতিষ্ঠানের নেতা ও কর্মী ভাইদের স্মরণ করিয়ে দিচ্ছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী এ.কে.এম হাফিজউদ্দিন আজ তাঁর বাসভবনে দেখা করেন।
বীর শহীদদের স্মরণে আয়োজিত ঢাকা শহর আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ’৫২-র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯ বছর আগের মহান ভাষা আন্দোলন শুধু বাংলা ভাষার স্বীকৃতিতে সীমিত নয়, বরং তা গণ অধিকার আদায়েরও সংগ্রাম ছিল। তিনি বলেন, শহীদের আত্মত্যাগ যাতে বিফল না হয় সে জন্য জনগণের শপথ নিতে হবে। তিনি আমাদের জীবনের সাংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রেও ভাষা আন্দোলনের তাৎপর্য ফুটিয়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাঙালিদের আর দমন করা যাবে না, এটাই ভাষা আন্দোলনের শিক্ষা।
প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে আজ প্রেসিডেন্টের মন্ত্রীপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীতে উপস্থিত মন্ত্রীপরিষদের সদস্যগণ এতে যোগদান করেন। এই সভায় যোগদানকারী হলেন : প্রেসিডেন্টের প্রধান স্টাফ অফিসার লে. জেনারেল পীরজাদা, প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা এম.এম. আহমদ, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান জনাব এম.এইচ.সুফী।
পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান অধ্যাপক মোজাফফর আহমদ আজ ঢাকায় এক বিবৃতিতে বলেন, জনাব ভুট্টো জাতীয় পরিষদের আসন্ন অধিবেশনে যোগদান না করার সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন তাতে জনগণের মনে বিরুপ সন্দেহের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য : জনাব ভুট্টো তার শর্ত পূরণ না হলে আগামী ৩ মার্চ ঢাকার জাতীয় পরিষদ অধিবেশনে যোগদান করবেন না।
ন্যাপ প্রধান অভিযোগ করেন যে, গণতন্ত্রের সম্ভবনা, বিভিন্ন জাতীয় অধিকার, কৃষক শ্রমিক সংখ্যাগরিষ্ঠ জনতার অধিকার নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে।
তিনি জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে বিচ্ছিন্নতার অধিকারসহ সকল জাতির আত্মনিয়ন্ত্রনাধীকারের নিশ্চয়তা বিধানপূর্বক একটি বিল পাশ করার জন্য জাতীয় পরিষদের সংখ্যা গরিষ্ঠও অন্যান্য প্রতি আহ্বান জানান। তিনি মনে করেন, বিভিন্ন জাতিকে উক্ত অধিকার প্রদান করা হলে শাসনতন্ত্র প্রণয়নের কাজ সুষ্ঠুভাবে চলতে পারে। কারণ, বিভিন্ন দল ও জাতি তখন দ্বিধাহীনভাবে আলোচনায় এগিয়ে আসতে পারবে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








