০২ নভেম্বর, ১৯৭১
মুক্তিবাহিনী পাকসেনাদের পানছড়া নামক স্থানে এ্যামবুশ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনী কুমিল্লা জেলার পাকসেনাদের কায়েমপুর ঘাঁটির ওপর মর্টারের সাহায্যে আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর ২ জন সৈন্য নিহত ও ৪ জন আহত হয়।
মুক্তিবাহিনী ময়মনসিংহ জেলার শ্রীবর্দি থানায় পাকবাহিনীর ভয়াডাঙ্গা ঘাঁটি আক্রমণ করে। এতে পাকবাহিনীর ১০ জন সৈন্য নিহত হয়।
মুক্তিবাহিনী সিলেটের আলীনগর নামক স্থানে পাকসেনা ও রাজাকারদের একটি সম্মিলিত দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে ৩ জন পাকসৈন্য নিহত ও ৫ জন আহত হয়।
২নং সেক্টরে মুক্তিবাহিনী এক প্লাটুন পাকসেনাকে পানছড়া নামক স্থানে এ্যামবুশ করে। এই এ্যামবুশে পাকবাহিনীর ৩ জন সৈন্য নিহত ও ৪ জন আহত হয়।
২নং সেক্টরে মুক্তিবাহিনীর ৩টি কোম্পানী পাকসেনাদের পরশুরাম ও ফুলগাজী ঘাঁটির ১২শ’ গজের মধ্যে বাঙ্কার খুঁড়ে অবস্থান নেয়। হানাদার বাহিনীর একটি টহলদার দল ফেনীবেলুনিয়া রেললাইন দিয়ে মুক্তিবাহিনীর অবস্থানের ১০০ গজের মধ্যে এলে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের ওপর তীব্র আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর টহলদার দলের একজন লেফটেনেন্টসহ ১০ জন সৈন্যের সবাই নিহত হয় ।
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক তিনজন সাবেক কেন্দ্রীয় সচিবসহ ৩২ জন উচ্চপদস্থ বাঙ্গালি সরকারী অফিসারের খেতাব প্রত্যাহার করেন।
রেডিও পাকিস্তান ঘোষণা কওে, মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানি প্রেসিডেন্টের জরুরি চিঠির জবাব পাঠিয়েছেন।
পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে চীনা সরকারের সাথে আলোচনার জন্যে পিকিং বেইজিং) যান।
ভুট্টোর নেতৃত্বাধীন ৮ সদস্যের উচ্চ ক্ষমতা বিশিষ্ট প্রতিনিধি দলে রয়েছেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এ.রহিম খান, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে: জেনারেল গুল হাসান খান, নৌ-বাহিনীল চিফ অব স্টাফ রিয়ার এডমিরাল এ. রশীদ, পররাষ্ট্র সচিব সলতান মোহাম্মদ খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু’জন ডিরেক্টর জেনারেল আফতাব আহমদ খান ও তবারক হোসেন এবং ডিরেক্টর আহমদ কেওয়াল।
রাতে ভুট্টো ও চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই আলোচনা বৈঠকে মিলিত হন।
ইসলামাবাদে পাকিস্তান সরকারের জনৈক মুখপাত্র ঘোষণা করেন, পাকিস্তান তার পূর্বাংশে বিরাজিত উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলায় বৃহৎ শক্তিবর্গের সাহায্য কামনা করেছে। গণচীন ও রুমানিয়া পাকিস্তানকে প্রয়োজনীয় অস্ত্র দিতে সম্মত হয়েছে।
পূর্ব পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লা মজুমদার সিলেটের সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন, পাকিস্তান টিকে না থাকলে পাক-ভারত উপমহাদেশের মুসলিম জাতিই ধ্বংস হয়ে যাবে। ‘বাংলাদেশ’ ধোঁয়া তুলে ভারত ও তার চরেরা সে চেষ্টাই করছে ।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- এবার নেদারল্যান্ডসে যাচ্ছে খুলনার ‘দেলুপি’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ৪৪২ টাকা
- ‘নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই’
- 'রাও ফরমান আলীর পরিচালনায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়'
- লোহাগড়ায় ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন
- নড়াইলে নানা আয়াজনে অনুষ্ঠিত হলো নবান্ন ও পিঠা উৎসব
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- হাদি হামলার আসামি ধরতে হিলি সীমান্তে বিজিবির কড়া নজরদারি
- ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
- কারিগরি সমস্যার পর উৎপাদনে ফিরল কাপ্তাইয়ে কেপিএম
- মহম্মদপুরে বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসায় নবগঠিত কমিটির পরিচিত সভা ও উপবৃত্তি-মেধাবৃত্তি প্রদান
- মুকসুদপুরে ভূমিকর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন
- শ্যামনগরে আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার সরালেন বিএনপি প্রার্থী
- ফুলপুরে বিএনপির উঠোন বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে সাভানা পার্ক কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
- সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ১০
- নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নড়াইলের দুটি আসনে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- হাদীকে গুলি করার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ
- ৮ বছরেও শেষ হয় নাই নড়াইলের ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ
- নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার
- ‘জেলে চিকিৎসাহীন কষ্টে আছি, রিমান্ডে নিলে জীবনের ঝুঁকি বাড়বে’
- সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকেই চায় ব্রাজিল
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- অমলকান্তি
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- স্বাধীনতার সুখ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'রাও ফরমান আলীর পরিচালনায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়'
-1.gif)








