৫ নভেম্বর, ১৯৭১
মুক্তিবাহিনী চট্টগ্রামে পাকসেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনী ফুলবাড়িয়া থানার আছিম পোড়াবাড়িতে অবস্থানরত পাকহানাদারদের ওপর গোলন্দাজ বাহিনীর সহায়তায় ব্যাপক আক্রমণ চালায়। প্রায় ৬ ঘন্টা স্থায়ী এই যুদ্ধে পাকবাহিনীর ১৪ জন সৈন্য নিহত ও ৬ জন আহত হয়। মুক্তিযোদ্ধাদের আক্রণের মুখে টিকতে না পেরে হানাদাররা বিপুল ক্ষতি স্বীকার করে পোড়াবাড়ি অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়।
মুক্তিবাহিনী চট্টগ্রামের হরিণখোলায় পাকসেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ৭ জন সৈন্য নিহত ও ৮ জন আহত হয়।
মুক্তিবাহিনীর গেরিলা কমান্ডোরা টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫০টি গ্রেনেড ছোঁড়ে। এতে হানাদারদের কয়েকজন হতাহত হয়। টাঙ্গাইলের প্রধান ডাকঘরের পিছনে রাজাকারদের অবস্থানের ওপর কয়েকটি গ্রেনেড বিস্ফোরণে ৩ জন রাজাকার নিহত ও ৪ জন গুরুতরভাবে আহত হয়।
মুক্তিবাহিনীর এক প্লাটুন যোদ্ধা ৮নং সেক্টরের বানপুর সাবসেক্টরে রাজাকারদের দেবীনগর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে ২ জন রাজাকার নিহত হয় । মুক্তিযেদ্ধারা রাজাকারদের কাছ থেকে ৬টি ৩০৩ রাইফেল দখল করে।
ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো পিকিং সফর শেষে করাচি ফিরে বলেন,চীন পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। মিশন একশ’ভাগ সফল।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফ্রান্স যাত্রার প্রাক্কালে ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে তাঁর আলোচনার কিছু নেই। এটি ইসলামাবাদ ও বাংলাদেশের জনগণের মধ্যকার বিষয়। বর্তমান উত্তেজনা নিরসনে প্রথমে বাংলাদেশে অধিকতর শান্তিপূর্ণ অবস্থার সৃষ্টি করতে হবে। বর্তমান সমস্যা ভারত ও পাকিস্থানের মধ্যকার কোনো বিরোধ নয়। কিন্তু এতে ভারত জড়িয়ে পড়েছে এজন্য যে, ভারতে শরণার্থীরা যাচ্ছে।
তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনাই বর্তমান সমস্যার কার্যকর সমাধান। কারণ, তিনিই বাঙ্গালি জনগণের স্বীকৃত নেতা।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের অনুমোদনের ভিত্তিতে যে কোনো সমাধানই সম্ভব। ওটি তাদের দেশ, তাদের আন্দোলন এবং তাদেরকেই চুরান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বাঙ্গালিরা তাদের ওপর চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে, তা বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না।
চীন প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা সম্ভবত কোনো বিরোধে জড়াবেন না।
মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জিগলার ওয়াশিংটনে বলেন, পূর্ব পাকিস্থানের সঙ্কট প্রশ্নে প্রেসিডেন্ট নিক্সন ভারত ও পাকিস্থানের মধ্যে একটি মিমাংসার অপেক্ষায় রয়েছেন। উভয়পক্ষ চাইলে তিনি এ লক্ষ্যে একটি সুস্পষ্ট উদ্যোগ গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র ভারত- পাকিস্তান যুদ্ধ চায় না। চায় শান্তিপূর্ণ মিমাংসা।
চীনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী চী চোং ফী এক ভোজ সভায় পাকিস্থান প্রতিনিধিদলকে পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, চীন পাকিসথানের অখন্ডতা রক্ষায় সর্বতোভাবে সহযোগিতা করবে। ভোজ সভায় চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্র সংঘ ‘বদর দিবস’ উপলক্ষে বায়তুল মোকাররমে সমাবেশ এবং পরে মিছিলের আয়োজন করে। সমাবেশে বক্তারা ব্রাহ্মণ্যবাদী সকল চক্রান্ত নস্যাৎ করে পাকিস্থানকে পবিত্র রাখার শপথ নেয়। তারা ঘোষণা করেন, “আমাদের রক্তে পাকিস্থান টিকে থাকবে।”
আড়াই মাস বিদেশে সফর করে বেগম আখতার সোলায়মান দেশে ফিরে সাংবাদিকদের জানান, বিদেশে পাকিস্থানি পররাষ্ট্র মিশনগুলোতে শতকরা ৯৯ জন পূর্ব পাকিস্থানি দেশপ্রেমের মনোভাব নিয়ে কাজ করছে।
(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








