৯ নভেম্বর, ১৯৭১
মুক্তিবাহিনী সিলেটে পাকসেনাদের কামারগাঁও ঘাঁটি আক্রমণ করে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুক্তিবাহিনী ১০ম বেঙ্গলের দুই কোম্পানী যোদ্ধা রাত সাড়ে এগারোটায় পরশুরাম ও বেলুনিয়া পাকঘাঁটির ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই অভিযানে অনেক পাকসৈন্য নিহত হয় এবং মুক্তিযোদ্ধারা পাকসেনাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র দখল করে। চারঘন্টা যুদ্ধের পর পাকসেনারা তাদের পরশুরাম ও বেলুনিয়া ঘাঁটি পরিত্যাগ করে পালিয়ে যায়।
২নং সেক্টরের কপিতলা নামক স্থানে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর প্রায় ৬০০ সৈন্যের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ৬ ঘন্টাব্যাপী এই যুদ্ধে পাকবাহিনীর অনেক সৈন্য গুরুতরভাবে আহত হয়।
মুক্তিবাহিনী সিলেটের পাকসেনাদের কামারগাঁও ঘাঁটি আক্রমণ করে। এই আক্রমণে পাকবাহিনীর ১০ জন সৈন্য নিহত হয়। আক্রমণ শেষে মুক্তিযোদ্ধারা নিরাপদে নিজেদের অবস্থানে ফিরে আসে।
কুমিল্লায় মুক্তিবাহিনী অকুলপুর পাকসেনা ঘাঁটির ওপর মর্টারের সাহায্যে ব্যাপক আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর ৩ জন সৈন্য নিহত হয়। অপর এক ঘটনায় মুক্তিবাহিনীর ‘মুজিব ব্যাটারি’-র আক্রমণে অকুলপুরে পাকবাহিনীর আরো ২ জন নিহত ও ৩ জন সৈন্য আহত হয়।
ময়মনসিংহে মুক্তিবাহিনী শ্যামগঞ্জ-শম্ভুগঞ্জ এলাকায় পাকসেনাদের একটি টহলদার দলকে এ্যামবুশ করে। এই এ্যামবুশে পাকবাহিনীর ৭ জন সৈন্য নিহত ও ৫ জন আহত হয়।
প্যারিসে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফরাসি প্রধানমন্ত্রী জ্যাকুইস শবন দেলমাসের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ইন্দিরা গান্ধী ফরাসি প্রেসিডেন্ট জর্জ পম্পিদুর সাথে মত বিনিময় করেন।
প্যারিসে ভারতীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতে স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি যে হুমকি দেখা দিয়েছে তার নিরসন ঘটাতে হলে অবশ্যই বাংলাদেশ সমস্যার একটি রাজনৈতিক সমাধান বের করতে হবে এবং এই সমাধান কার্যকর করতে হলে তা সেখানকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে অবশ্যই গ্রহণ যোগ্য হতে হবে।
পাকিস্তান সরকার ঘোষণা করেন, পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের ৭৮টি শূন্য আসনের উপনির্বাচনে ৫৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন জামায়াত, ১২ জন পিডিপি, ২০ জন মুসলিম লীগ, ৬ জন নেজামে ইসলামী ও ৫ জন পিপিপি-র প্রার্থী।
ওয়াশিংটনে মার্কিন সরকারের একজন মুখপাত্র ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের ৩৬ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম রফতানির লাইসেন্স বাতিল করে দিয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান সিবিএস টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে বলেন, যদি ভারত পাকিস্তান আক্রমণ করে চীন অবশ্যই হস্তক্ষেপ করবে।
রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ও পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকার বিশেষ সামরিক আদালত এক রায়ে ১৩ জন সিএসপি, ৪২ জন ইপিসিএম অফিসার ও ৪ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদন্ডসহ অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত অধ্যাপকরা হচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চেীধুরী (রাষ্ঠ্রবিজ্ঞান), আবদুর রাজ্জাক (রাষ্ঠ্রবিজ্ঞান), সারওয়ার মুর্শেদ (ইংরেজী) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাজহারুল ইসলাম (বাংলা)।
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির সভাপতি নূরুল আমিন জামায়াতে ইসলামীর প্রধান মওলানা মওদুদীর সঙ্গে দলের সদর দপ্তরে দীর্ঘ বৈঠকে মিলিত হন। মওদুদীর সঙ্গে বৈঠক শেষে নূরুল আমিন ঘোষণা করেন, দেশের সবক‘টি দক্ষিণপন্থী দল মৈত্রী জোট গঠনে সম্মত হয়েছে। জোট গঠনের ব্যাপারে শিগ্গিরই সম্মিলিত ঘোষণা দেয়া হবে।
হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার প্রতিবেদনে বলা হয় :
সিলেট জেলা মুক্ত হওয়া এখন শুধু মাসখানেকের ব্যাপার। কেননা মুক্তিফৌজ ৩/৪ ভাগে বিভক্ত হয়ে হবিগঞ্জ এবং সুনামগঞ্জ সাবডিভিশনের গোয়াইনঘাট, সারি, শালুটিকর, কানাইঘাট, শ্রীমঙ্গল, শমসেরনগরে প্রতাপের সাথে যুদ্ধ করে এলাকাগুলো তাদের দখলে রেখেছে। এছাড়াও মুক্তিফৌজ গেরিলাদের ১০ হাজার সদস্য পাকিস্তানি সৈন্যদের বিরূদ্ধে সফলতার সাথে যুদ্ধ করছে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








