৮ ডিসেম্বর, ১৯৭১
'মিত্র বাহিনীর কর্মকর্তারা পুরো পাকবাহিনীকে আত্মসমর্পনের নির্দেশ দেন'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পাকবাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণ ভাবে বিছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়েছে। ঢাকার দিকে পালাবার কোনো পথ তাদের আর নেই। একের সঙ্গে অন্যের যোগ দেওয়ারও কোনো উপায় নেই। এই সুযোগে মিত্র বাহিনীর কর্মকর্তারা তিনটি ব্যবস্থা গ্রহণ করে পুরো পাকবাহিনীকে আত্মসমার্পনের নির্দেশ দেন। জেনারেল জগজিৎ সিংকে অন্তত তিনটি কলাম নিয়ে ঢাকার দিকে দ্রুত অগ্রসর হওয়ার জন্য বলা হয় এবং একটি ব্রিগেডকে হালুয়াঘাটের দিক থেকে ময়মনসিংহের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভারতীয় সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের দখলদার পাকবাহিনীকে আত্মসমার্পন করতে বলেন এবং সঙ্গে সঙ্গে এই আশ্বাস দেন যে, আত্মসমার্পন করলে পাকবাহিনীর প্রতি জেনেভা কনভেনশনের রীতি অনুযায়ী সম্মানজনক ব্যবহার করা হবে। জেনারেল মানেকশ- এর এই আহ্বান আকাশবানী থেকে নানা ভাষায় বারবার প্রচার করা হয়।
পূর্বসীমান্ত থেকে জেনারেল সগৎ সিং- এর প্রায় সবকটা বাহিনীই এখন দ্রুত গতিতে পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে। একটা দল এগুচ্ছিল ব্রাহ্মণবাড়িয়া মুক্ত করে আশুগঞ্জের দিকে। অপর একটি বাহিনী আশুগঞ্জের সেতুর দিকে এগুচ্ছিল।
জাতিসংঘের সাধারণ পরিষদ অবিলম্বে যুদ্ধ বিরতি পালন এবং সৈন্য প্রত্যাহারের জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করে।
সাধারণ পরিষদে ভারতীয় প্রতিনিধি শ্রী সমর সেন বলেন, পাকিস্তানের অবশ্যই বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে। উপমহাদেশে শান্তি পুনঃস্থাপনের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোন প্রস্তাবই বাস্তবায়ন করা যাবে না
৫৭তম ভারতীয় মাউন্টেন ডিভিশন ব্রাহ্মণবাড়ীয়ায় পৌঁছয়। পাকবাহিনী এর আগেই ব্রাহ্মণবাড়ীয়া ছেড়ে চলে যায়। যুগপৎভাবে ‘এস’ ফোর্সও বিনা বাধায় সরাইলে পৌঁছয়।
সন্ধ্যার মধ্যে ১১শ ইস্টবেঙ্গল রেজিমেন্ট আশুগঞ্জের পূর্ব পাশে আজম পুর এবং দুর্গাপুরে সমাবেস করে। সরাইল এবং শাহবাজপুরের মধ্যে ২য় ইস্টবেঙ্গল এবং সেক্টর ভুক্ত এক ব্যাটালিয়ন সৈন্য পেছন দিক থেকে অগ্রসর হতে থাকে। ভারতীয় ৩১১তম মাউন্টেন ব্রিগেডের দশম বিহার রেজিমেন্ট দুর্গাপুরের দক্ষিণে সমবেত হয়।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘কমিউনিস্ট পার্টিকে বেআইনী রাখা চলবে না’
- সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল
- গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
- ‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’
- রাজবাড়ী- ২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
- টাঙ্গাইলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ জনকে দল থেকে বহিষ্কার
- স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৩
- জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমনে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা
- অনুমতি না পেয়ে গেটে দাঁড়িয়ে শেখ মুজিবের কবর জিয়ারত স্বতন্ত্র প্রার্থীর
- লৌহজংয়ে ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার
- সংবাদকর্মীদের আস্থার আকাশ: অধিকার আদায়ের মিছিলে অবিনাশী আলতাফ মাহমুদ
- ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু, নেতৃত্বে মির্জা ফয়সল
- কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
- অনলাইন জিডির আড়ালে অবৈধ লেনদেন
- বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
- নগরকান্দায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮
- ক্যান্সার: নীরব সংকট, কারণ, ঝুঁকি ও বিশ্বব্যাপী বাস্তবতা
- ‘মানসিকভাবে মিরাজ খুব একটা শান্ত অবস্থায় ছিল না’
- ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
- ঢালিউডে বড় চমক, জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন
- ‘ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ’
- ‘আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে’
- বাংলাদেশের নির্বাচনে ১৪ সদস্যের পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








