১১ ফেব্রুয়ারি, ১৯৭১
২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ আসন্ন শহীদ দিবস পালন উপলক্ষে এক বিবৃতিতে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস ও জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর বানচাল করার জন্য গণবিরোধী শক্তি এবং কায়েমী স্বার্থবাদী মহল ষড়যন্ত্র করছে। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২৩ বছর পরে এই প্রথম বারের মত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং স্বল্পকালের মধ্যে শাসনতন্ত্র প্রণীত হতে যাচ্ছে। সরকার জনগণের প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ।
ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে বিক্ষুদ্ধ ছাত্ররা প্রবেশের চেষ্টা করলে পুলিশ ছাত্রদের উপর গুলিবর্ষণ এবং ব্যাটন চার্জ করে। ফলে বহু ছাত্র আহত হয়। ছাত্রদের ইটপাথর নিক্ষেপের ফলে পুলিশের ৬০ জন আহত হয়। পরিস্থিতি সামাল দেয়ার জন্য শহরে ১৪৪ ধারা জারী করে শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং অস্ত্রবহন নিষিদ্ধ করা হয়।
দুইজন কাশ্মীরী যুবক কর্তৃক ভারতীয় বিমান ছিনতাই এবং তা ধ্বংস করে দেয়ার মধ্য দিয়ে পাক-ভারত সম্পর্কে যে অবনতি ঘটেছে সে-সম্পর্কে অবহিত করার জন্য পাকিস্তান সরকার পররাষ্ট্র দফতরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠান।
আজাদ কাশ্মীরের প্রাক্তন প্রেসিডেন্ট এবং জন্মু ও কাশ্মীর মুসলিম লীগের সভাপতি কে.এইচ.খুরশিদ আজাদ কাশ্মীর সরকারকে ১৯৪৭ সালের ১৪ আগস্টের পূর্বেকার সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদাসহ সমগ্র জন্মু ও কাশ্মীরের সরকার হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান। ঢাকায় সাংবাদিক সন্মেলনে জনাব খুরশিদ গিলগিট ও বালটিস্থানকে আজাদ কাশ্মীরের অন্তর্ভুক্তিরও দাবি জানান।
মুলতানে নব নির্বাচিত এম.এন.এ এবং এমপিদের এক সমাবেশে পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো তাঁর ভাষায় ৬-দফার ব্যাপারে শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহযোগীদের অনড় মনোভাবের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ৬-দফার ভিত্তিতে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণীত হলে তিনি এর বিরুদ্ধে সংগ্রাম শুরু করবেন।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








