২২ এপ্রিল, ১৯৭১
১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : হিলিতে পাকবাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্ত রেখার ভেতর মুক্তিযোদ্ধাদের ওপর প্রচন্ড আক্রমণ করে। পরে মুক্তিযোদ্ধারা ভারতের ভূখন্ডে আশ্রয় নেয়।
চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়িতে মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ব্যুহে পাকবাহিনী হামলা চালায়। এখানে পাকহানাদারদের বিরাট কনভয় আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সংঘর্ষে অনেক মুক্তিযোদ্ধা শাহাদাৎ বরণ করে।
পাক হানাদারদের হাতে বগুড়া শহরের পতন ঘটে।
পাকবাহিনী বাঘাবাড়িতে এসে শাহজাদপুর লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। মুক্তিবাহিনীর সাথে তুমুল সংঘর্ষের পর বাঘাবাড়ি ও শাহজাদপুর পাকবাহিনীর হাতে পতন হয়।
পাকহানাদার বাহিনী হেলিকপ্টার থেকে মাদারীপুর শহরের ওপর গোলাবর্ষণ শুরু করে। তাদের আক্রমণের মূল লক্ষ্যস্থল ছিল সংগ্রাম কমিটির কন্ট্রোল রুম মিলন সিনেমা হল। এ হামলায় কেউ নিহত না হলেও অনেক নিরীহ মানুষ আহত হয়।
চট্টগ্রাম নোয়াখালী ও কুমিল্লা-এই তিনদিক থেকে পাকবাহিনী একযোগে ফেনী আক্রমণ করে। এ যুদ্ধে পাকসেনারা ফেনী দখলে ব্যর্থ হয়।
রাজশাহী থেকে সড়কপথে পাকবাহিনীর একটি কনভয় ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় নওগাঁ প্রবেশ করে। রাতে পাকবাহিনীর নির্দেশমত পাকিস্তানকে রক্ষা করার লক্ষ্যে ‘শান্তি কমিটি’ গঠন করা হয়। শান্তি কমিটির দাপট ও অত্যাচারে জ্বলে ওঠে নওগাঁ শহর ও তার চারপাশের অঞ্চল।
নওগাঁ শহরের লর্ড লিটন ব্রিজের পূর্ব পাশে চকবাড়িয়া গ্রামের ১৯ বছর বয়স্ক আকালু পাকিস্তান বাহিনীর সামনে ‘জয় বাংলা’ শ্লোগান উচ্চারণ করতে করতে ঘাতকদের গুলিতে শাহাদাৎ বরণ করেন। অন্য এক ঘটনায় নওগাঁ নাট্য অঙ্গনের বালা সাহা (৮০) তাঁর নিজ বাসভবনে পাকবাহিনীর গুলিতে শহীদ হন।
ময়মনসিংহের মধুপুরে পাকবাহিনী ব্যাপক শেলিং শুরু করে। এ আক্রমণে মুক্তিবাহিনী পিছু হটে হালুয়াঘাটে একত্র হয় ও অবস্থান নেয়।
১১ নং সেক্টর-এনাজমুল হক তারা, তফাজ্জল হোসেন,এম.এ. আলম ও নাজমুল আহসানের নেতৃত্বে চারটি সাব সেক্টর বিভক্ত করা হয়।
চট্টগ্রামের দোহাজারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে দখল প্রতিষ্ঠার জন্যে প্রচন্ড সংঘর্ষ হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী উইলিয়াম ম্যাকমোহন ক্যানবারায় বলেন, জীবনহানির জন্য আমরা নিশ্চয়ই দুঃখিত। আমরা চাই পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করুন, যত শিগগির সম্ভব তিনি বেসামরিক কতৃপক্ষ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন এবং তা প্রতিষ্ঠা করবেন। আমরা আশা করি আর কোন জীবন হানি হবে না এবং পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য আওয়ামী লীগের নেতুবর্গকে ক্ষমতা দেয়া হবে।
ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী এক বিবৃতিতে বলেন, পূর্ব বাংলার মুক্তি সংগ্রাম পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না। অবিভক্ত ভারতের ১০ কোটি মুসলমান যে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছিল পশ্চিম পাকিস্তান তাকে অবজ্ঞা করেছে। পাকিস্তান আন্দোলনের এই মৌলিক প্রস্তাবটিকে অবজ্ঞা করে বিগত ২৩ বছর ধরে তারা পূর্ব বাংলাকে তাদের কালোনী করে রাখে। এই সংগ্রাম বীর বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম। শোষণ থেকে মুক্তি ও হৃত স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই। মওলানা ভাসানী নবগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীন সরকারকে অবিলম্বে স্বীকৃতি প্রদানের জন্য বিশ্বের সকল শান্তিকামী গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতি দলমত, পেশা, বয়স নির্বিশেষে সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ময়মনসিংহ জেলা ইসলামী ছাত্র সংঘের সভাপতি মুহম্মদ আশরাফ হোসাইনের নেতৃত্বে জামালপুর শহরে প্রথম আলবদর বাহিনী গঠিত হয়। পরবর্তীকালে বদর বাহিনী জামায়াতে ইসলামীর নিজস্ব বাহিনীতে রূপ নেয়। বদর বাহিনীর নিষ্ঠুরতা সীমাহীন। এর চিত্র ফুটে উঠে তাদের এক পত্রিকার লেখায়-‘আলবদর একটি ন্যায়! একটি বিস্ময়! আলবদর একটি প্রতিজ্ঞা! যেখানে তথাকথিত মুক্তিবাহিনী, আলবদর সেখানে। যেখানেই দুষ্কৃতকারী (মুক্তিযোদ্ধা) আলবদর সেখানেই। ভারতীয় চর কিংবা দুষ্কৃতকারীদের কাছে আলবদর সাক্ষাৎ আজরাইল।’
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর
(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








