জেনে নিন শনিবারের রাশিফল
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): মেষদের খুব আত্মকেন্দ্রিক হিসেবে বদনাম, আছে তাদের গ্রহের কল্যাণেই! কিন্তু সে বদনাম ঘুচানোর পথ আপনাকে করে দিতে যাচ্ছে গ্রহেরই গতিপথ। হৃদ্যতা দিয়ে হৃদ্যতা জিতে নিন। প্রেমের ক্ষেত্রে এমন কারও প্রতি হঠাৎ দুর্বল হয়ে উঠতে পারেন যে অল্পতেই রেগে যায়, তবে হেসে ফেলে রাগ ভেঙে পরক্ষণেই। আপনার কাজের টেবিল পরিষ্কার করুন, গুরুত্বপূর্ণ কাগজটি পেয়ে যাবেন। অর্থযোগ নিয়ে চিন্তাভাবনা করবেন না, আপনি যেখানে যাবেন টাকাও সেখানে উড়বে, নিজ দায়িত্বে।
বৃষ (এপ্রিল ২০- মে ২০): যেচে কাউকে উপদেশ দিতে গিয়ে উল্টো ফেঁসে যেতে পারেন আজ। প্রেম ফাঁদ পাতা ভুবনে- যতই এড়াতে চান, ততই পড়বার পথে পা বাড়ান। ধরা দিয়ে দেখতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বেড়ে যাবে আজ। ঊর্ধ্বতনের দৃষ্টি আকর্ষণের সুযোগটা যদি নিতে পারেন তো সোনায় সোহাগা। নতুন কোনো প্রকল্প হাতে নিতে চাইলে পাশাপাশি বিকল্প কিছু পথও হাতে রাখুন। অর্থযোগ শুভ।
মিথুন (মে ২১- জুন ২০): দেখা যাচ্ছে পরিবারকে আপনি অনিবার্য কোনো কারণে সময় দিতে পারছেন না। আজ এ পরিস্থিতি উঠে যেতে পারে সর্বোচ্চ সূচকে। প্রেমের ক্ষেত্রে কাছের মানুষটিকে অনেক অবহেলা করা হয়ে যেতে পারে আজ। সেক্ষেত্রে ছুটির দিনটা তাকে ডেডিকেট করুন। কর্মক্ষেত্রে আপনার আশপাশে যখন আপনার চেয়ে মেধাবী মানুষ কমই থাকে- তখন তাদের সঙ্গে তর্ক করে নিজের কর্মক্ষমতা নষ্ট করতে যাবেন না। যদি মেধাবী প্রতিপক্ষ থাকে তার সঙ্গে তর্ক করুন একেবারে মন উজাড় করে- তাতে ঘুরপথে লাভ হবে আপনার। পারিবারিক কারণে অর্থব্যয় ঘটবে।
কর্কট (জুন ২১- জুলাই ২২): আপনার আচরণের চঞ্চলতা পরিহার করতে পারলে অনেক ভালো কাজ দেখাতে পারবেন আজ- একদম জায়গামতো। অন্যথায় অনেক সুবর্ণ সুযোগ ফসকে যাবে অস্থিরতার ফুসমন্তরে। প্রেমের ক্ষেত্রে দূরের কারও সঙ্গে হঠাৎ রোমান্টিক কথপোকথনে জড়িয়ে যেতে পারেন দূরালাপনে। অন্যথায় অন্য কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে। ব্যবসায়িক সাফল্য আসবে, তবে কর ফাঁকির চিন্তা বয়কট করুন। অর্থযোগ শুভ।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): সংসারে নতুন কোনো আনন্দের অনুষঙ্গ তৈরি হতে থাকলে তাকে পুরোদমে কাজে লাগাতে চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে স্মৃতিকাতর হলে আপনার আচরণে যে ইতিবাচক প্রভাবটি পড়বে- তার বদৌলতে অপূর্ব এক সান্ধ্য চা বৈঠক জন্ম নিতে পারে- আপনার জন্যে যা খুবই প্রয়োজন ছিল। কর্মক্ষেত্রে খুব কাছের কোনো সহকর্মীর ওপর আস্থা হারাতে পারেন। অর্থেযোগ আছে, তবে এতোটাই ক্ষীণ- না থাকার মতোই।
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): মনে আজ তীক্ষ্ণতা টের পাবেন। নিজেকে চতুর মনে হবে, তবে একে নিজস্ব কোনো কাজে ব্যবহার না করাই ভালো। মানবিক কোনো কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম ভালোবাসায় নিজেকে অসন্তুষ্ট মানুষ হিসেবে আবিষ্কার করবেন। তবে কর্মক্ষেত্রে জটিল কোনো সমস্যার সমাধান ঘটিয়ে ফেলতে পারবেন। দিন যত বাড়বে, অর্থপ্রাপ্তির হার ততই বাড়ার সম্ভাবনা। শরীরে আজ দুর্বলতা অনুভব করতে পারেন। দূরের যাত্রা শুভ।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): নতুন কোনো পরিকল্পনায় হাত দিতে গেলে বাধার মুখে পড়তে পারেন- কিন্তু পিছপা হয়ে গেলে বিরল সম্মান থেকে বঞ্চিত হবেন। ভালোবাসার মানুষটিকে নিয়ে দূর যাত্রা শুভ- তবে নতুন প্রেমিক প্রেমিকাদের ওপর দিয়ে কিছু মানসিক ঝড়ঝাপ্টা যাবে- যা প্রেমকে আরও পোক্ত করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে কোনো অসুস্থ প্রতিযোগিতার বলি হতে পারেন- সেক্ষেত্রে পরবর্তীতে ভালো প্রতিফল আসবে। কিন্তু উল্টো আপনি যদি বলি বানাতে চান কাউকে- সফল হলেই কিন্তু সাক্ষাৎ অকল্যাণ! অর্থযোগ শুভ।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): অনেকদিন ধরে যে কাজটি করে আসছেন আজ হয়তো তার সুফল পেয়ে যাবেন। আপনার অল্পেই নমনীয় হয়ে যাওয়া মনটি আজ উল্টো প্রতিক্রিয়া দেখাবে। কারও প্রতি আজ কঠোর রূপে নিজেকে উপস্থাপন করতে হতে পারে। পছন্দের মানুষটিকে মনের কথাটি আজ বলেই ফেলুন, গ্রহ আপনাকে সহায়তা করবে প্রণয়ে। কর্মযোগ শূন্য, তবে বাণিজ্যের জন্য দিনটি স্মরণে রাখার মতো। বেলা শেষ হওয়ার সাথে সাথে অর্থের অভাব দেখা দিতে শুরু করবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনি যথেষ্ট সার্থক ও সম্মানিত। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পর্কের ডালপালা থেকেই আজ নিজের জন্য সুমিষ্ট এক সংবাদ পেয়ে যাবেন। ঝলমলে রোদেলা দিনে নিজেকে প্রফুল্ল ও পালকের মতো হালকা মনে হবে, যেন কোনো বাঁধনেই আপনি আবদ্ধ নন। তাই মন আজ ভ্রমণের জন্য তাগাদা দিবে। প্রিয় মানুষের সঙ্গে পুরনো কোনো স্মৃতিবিজড়িত জায়গায় যাওয়া হয়ে যেতে পারে। অর্থ আজ আপনার জন্য বিশেষ কোনো উপকরণই না…
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): কর্মক্ষেত্র, পরিবার, প্রিয় মানুষদের মধ্যে সম্পর্কগত বিষয়ে টানাপোড়ন লক্ষণীয়। মন কিছুটা অশান্ত হলেও শরীরে আজ ভরপুর উদ্যোম অনুভব করবেন। বহু প্রতীক্ষিত উচ্চশিক্ষা লাভের সুযোগটা আজ বাস্তবে ধরা দিতে পারে। নিজেকে আজ জড়িয়ে ফেলতে পারেন সামাজিক কোনো কাজে। গ্রহের সুষম অবস্থা তাই অর্থেরও সুষম বণ্টন হবে আজকের দিনে। অর্থাৎ অর্থপ্রাপ্তি ও অর্থযোগ সমপরিমাণে সামনের দিকে ধায়।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): কর্মক্ষেত্রে, সহকর্মীদের দ্বারা কোনোপ্রকার সহায়তা আজ না পাওয়ারই সম্ভাবনা প্রবল। ভুল করতে করতে আজ বেঁচে যাবেন। তবে এই বেঁচে যাওয়ার প্রক্রিয়াটি দিনের শেষভাগে অব্যাহত নাও থাকতে পারে, তাই আগেই সাবধান হয়ে যান। মনের মানুষটির আজ কীরূপে আপনার সামনে ধরা দিবে তা আর না-ই বা বলি, তবে ইতিবাচক অর্থে নিজেকে ভাগ্যবান হিসেবে ধরে নিন। দূরে কোথাও চলে যাওয়ার সুযোগ থাকবে, সুযোগটি লুফে নিতে দেরি করবেন না।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): মনে অস্থিরতা আসবে, তবে চিন্তিত হওয়ার কিছুই নেই পরবর্তী দিনে এই অস্থিরতা দূর হয়ে যাবে। এমন কিছু মানুষের সঙ্গে আজ আপনার পরিচয় হবে, যারা কিনা আপনার ভুল ভাবনাগুলোকে সংশোধন করে নতুন করে ভাবতে শেখাবে। দিনটি উপভোগ করার মতো উপকরণ পেয়ে যাবেন দিনের মধ্যভাগে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের আচরণগত পরিবর্তন টের পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি আপনাকে আনন্দেই রাখবে। ভ্রমণে তুষ্টি অনিবার্য।
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








