মিশিগানে মুসলমানরা বাইডেনকে ভোট দেয়নি?
শিতাংশু গুহ
মিশিগান-এ ট্রাম্প বিরাট ব্যবধানে নিকি হেলিকে হারিয়েছেন। ট্রাম্প ৬৮.১%, হেলি ২৬.৬%, এ পর্যন্ত এটাই সর্বোচ্চ ব্যবধান। ডেলিগেট বন্টন হয়েছে ১৬টি, ট্রাম্প পেয়েছেন ১২, নিকি ৪। বাকি ৩৯টি ডেলিগেট বন্টন হবে মিশিগান ককাসে। ডেমোক্রেট প্রাইমারিতে বাইডেন জিতেছেন, তবে ১৩% ভোটার ‘অঙ্গীকারাবদ্ধ নই’ বক্সে ভোট দিয়েছেন। এঁরা গাজায় যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্যে বাইডেনের বিরুদ্ধে। মিশিগানে আবার ও মুসলমান ভোটার বাইডেনকে ভোট দেননি। বাইডেনের প্রতিদ্ধন্ধী মিনেসোটার কংগ্রেসম্যান ডিন ফিলিপস এবং মারিয়ানা উইলিয়ামসন প্রত্যেকে ৩% ভোট পেয়েছেন, যদিও মারিয়ানা ইতিমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এর আগে শনিবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ সাউথ ক্যারোলিনায় রিপাবলিকান প্রাইমারি ভোটে ট্রাম্প বিপুলভাবে জিতেছেন। ট্রাম্প ৫৯.৮%, হেলি ৩৯.৫% ভোট পেয়েছেন। ট্রাম্প ৪৭টি ডেলিগেট, হেলি ৩টি ডেলিগেট পেয়েছেন। এ ষ্টেটে বাইডেন আগেই জিতে সবগুলো ডেলিগেট (৫৫টি) পেয়েছেন। মিশিগানে রিপাবলিকান দলীয় কনভেনশন শনিবার ২রা মার্চ। ৫ইমার্চ সুপার-টুইসডে-তে প্রায় ৯০০ ডেলিগেট বন্টন হবে, ট্রাম্প ভালো করলে নিকি’র আশা ধূলিসাৎ হয়ে যাবে। নিকি বলেছেন, মার্কিন জনগণ ট্রাম্প বা বাইডেন কাউকেই চায়না, তাই তিনি রেসে আছেন।
নিউইয়র্কে ২৫ মার্চ ট্রাম্পের প্রথম ফৌজদারি মামলা শুরু হচ্ছে। এ মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের ভোটাররা কি সরে দাঁড়াবে? সাউথ ক্যারোলিনায় ৯০% ট্রাম্প ভোটার এক্সিট পোল-এ বলেছেন, দোষী হলেও তাঁরা ট্রাম্পকেই ভোট দেবেন। নিউইয়র্কে ব্যবসায় অনিয়মের জন্যে ট্রাম্পের ৪৫৪ মিলিয়ন ডলার জরিমানা দেয়ার সময়সীমা পিছিয়ে দেয়ার একটি আবেদন বিচারক নাকচ করে দিয়েছেন, তবে ট্রাম্পের দুই পুত্রকে ব্যবসা দেখাশোনার সুযোগ দিয়েছেন। ট্রাম্পের আইনজীবী বলেছেন, এত বিশাল জরিমানা গুনতে ট্রাম্পকে সম্পত্তি বিক্রী করতে হবে। নিউইয়র্ক এটর্নি জেনারেল লেটিসা জেমস বলেছেন, ফাইন না দিলে সম্পত্তি ক্রোক করা হবে!
হান্টার বাইডেন কংগ্রেসে রুদ্ধদ্বার কক্ষে সাক্ষী দিয়েছেন, তিনি বলেছেন, তার পিতা প্রেসিডেন্ট বাইডেন কখনোই তাঁর ব্যবসার সাথে জড়িত ছিলেন না। রিপাবলিকানদের অভিযোগকে মিথ্যা বলে দাবি করে প্রেসিডেন্ট পুত্র প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘অভিশংসন’ প্রক্রিয়াকে রাজনৈতিক চাল বলে মন্তব্য করেন। এর আগে প্রেসিডেন্টের ভাই জেমস বাইডেন বলেছেন, জো বাইডেন কখনোই তার ব্যবসায় জড়িত ছিলেন না। সিনেটে রিপাবলিকান নেতা কেন্টাকি’র সিনেটর মিচ ম্যাকনেল, ৮২ নভেম্বরে দলীয় নেতৃত্ব থেকে সরে যাবার ঘোষণা দিয়েছেন, তবে টার্ম শেষ না হওয়া পর্যন্ত (২০২৭) তিনি সিনেটে থাকবেন। রাজনৈতিক মহল বলছেন, শুধু বয়স নয়, ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভাল নয়, সেটিও একটি কারণ।
ট্রাম্প ওভাল অফিসে থাকাকালে তাঁর কর্মকান্ডের জন্যে ফৌজদারি আইনে বিচার হতে পারে কিনা মার্কিন সুপ্রিমকোর্ট সেই আর্জি শুনতে রাজি হয়েছেন। দিন ধার্য হয়েছে ২২শে এপ্রিল ২০২৪। ট্রাম্পের এটর্নীরা বলছেন, যেহেতু প্রেসিডেন্ট থাকাকালে কর্মকান্ডের জন্যে সিভিল মামলা হতে পারেনা, সেহেতু ফৌজদারি মামলাও হতে পারেনা। ইতোপূর্বে ফেডারেল আপিল কোর্ট এ যুক্তি খণ্ডন করে বলেছে, সাবেক প্রেসিডেন্টের বিচার হতে পারে। ট্রাম্প মুখ্যত: সময় নিচ্ছেন, এবং এক্ষত্রে তিনি কিছুটা সফল। ট্রাম্পের এটর্নিগন পুনরায় ফ্লোরিডা ক্লাসিফাইড ডক্যুমেন্ট মামলা খারিজের আবেদন করেছেন।
নিকি হেলি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে ট্রাম্প নভেম্বরে বাইডেনকে হারাতে পারবেন, তাই তিনি প্রাইমারিতে থাকছেন যাতে ভোটারদের একটি পছন্দ থাকে। নিকি হয়তো ৫ই মার্চ সুপার টুইসডে পর্যন্ত তিনি রেসে থাকছেন, সেদিন ১৬টি ষ্টেটে প্রাইমারি বা ককাস অনুষ্ঠিত হবে। নিকি’র ক্ষীণ আশা যে, ট্রাম্প যদি কোন কারণে নির্বাচন করতে না পারেন, তাহলে তিনি প্রার্থী হচ্ছেন। এজন্যে হয়তো তিনি স্ট্রেটেজি নিয়েছেন যে, ট্রাম্পকে দলীয় মনোনয়ন পাওয়ার ম্যাজিক নাম্বার ১২১৫টি ডেলিগেট পেতে যতটা সম্ভব দেরি করানো যায়। ট্রাম্প ক্যাম্পেইন অবশ্য বলছে, মার্চের মধ্যেই ট্রাম্প দলীয় মনোনয়ন নিশ্চিত করবেন।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








