ট্রাম্প ঘুমায় কি করে?
শিতাংশু গুহ
ট্রাম্পের বিরুদ্ধে ৪টি ফৌজদারি মামলায় প্রায় ৯০টি অভিযোগ রয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান দলের ফ্রন্ট-রানার। জয়ী হলে ২০জানুয়ারি ২০২৫-এ হোয়াইট হাউসে উঠবেন। হারলে জেলে যাবার সম্ভবনা বাড়বে। তার জয়ের সম্ভবনা উজ্জ্বল। নির্বাচন মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪। প্রতিদ্ধন্ধী প্রেসিডেন্ট জো বাইডেন। বয়সের ভারে ন্যূজ প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে লেজে-গোবরে অবস্থায় আছেন। মার্কিন ভোটাররা এবার ট্রাম্প না বাইডেন-কাকে ভোট দেবেন, এনিয়ে বিড়ম্বনায় আছেন, অনেকেই বলছেন তারা কাউকেই চাচ্ছেন না?
নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা চলছে। প্রতিদিন তিনি হাজিরা দিচ্ছেন। তিনি বিচারক, সাক্ষী, জুড়ি কারো বিপক্ষে কথা বলতে পারছেন না, ‘গ্যাগ’ অর্ডার আছে। প্রতিনিয়ত তিনি গ্যাগ অর্ডার ভাঙ্গছেন, এ পর্যন্ত ১০বার ভেঙ্গেছেন, বিচারক ফাইন করছেন। বলেছেন, এরপর জেলে পাঠাবেন। মার্কিন ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। একজন সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে কাঠগড়ায়। তার বিরুদ্ধে ব্যবসায় জালিয়াতি সংক্রান্ত ৩৪টি অভিযোগ, দোষী সাব্যস্ত হলে তার ৪ বছর পর্যন্ত জেল হতে পারে। এটিকে সংক্ষেপে ‘হাস মানি ট্রায়াল’ বলা হচ্ছে।
২০১৬-এ নির্বাচনের আগে মডেল স্ট্ররমি ড্যানিয়েলের মুখ বন্ধ রাখতে ট্রাম্প ১লক্ষ ৩০ হাজার ডলার দিয়েছেন। অর্থ দেয়াটা অপরাধ নয়, বলা হচ্ছে, অর্থ দেয়ার প্রক্রিয়াটি অবৈধ। স্ট্ররমি ড্যানিয়েল সাক্ষ্য দিয়েছেন। সবকিছু খোলামেলা বলেছেন। কথা বলতে না পারলেও ট্রাম্প চোখেমুখে বিরক্তি প্রকাশ করছিলেন। বিচারক ট্রাম্পের উকিলদের সতর্ক করে দেন্। ট্রাম্প পক্ষ ইতিমধ্যে দু’বার ‘মিস-ট্রায়াল’ দাবি করেন, বিচারক তা নাকচ করেন্। আমায় একজন প্রশ্ন করেছে যে, দাদা, এতসব ঝামেলা নিয়ে ট্রাম্প ঘুমায় কি করে?
নিউইয়র্কের মামলায় ট্রাম্প যদি দোষী সাব্যস্ত হন, তাহলেও রায়ের কার্যকারিতা হতে হতে বছর চলে যাবে। ট্রাম্প আপিল করবেন, রায় বাতিল চাইবেন, ইত্যাদি ইত্যাদি। তদুপরি মামলাটি ‘মিস-ট্রায়াল’ হবার সম্ভবনা উড়িয়ে দেয়া যায়না। মামলাটি ‘হ্যাং-জুড়ি’ হতে পারে, অর্থাৎ জুরিরা একমত নাও হতে পারেন। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর কারেন মরিসন বলেছেন, ‘ট্রাম্প ভাগ্যবান ব্যক্তি’। নিউইয়র্ক ল’ স্কুল প্রফেসর আন্না কমিনস্কি বলেছেন, নিউইয়র্কের মামলা শেষ হবে, আপিল ইত্যাদি শেষ হতে হতে নির্বাচনের ফলাফল হয়ে যাবে।
ট্রাম্পের বিরুদ্ধে বাকি ৩টি মামলা নির্বাচনের আগে আর শুরু হচ্ছে বলে মনে হয়না। ‘জানুয়ারি-৬’ মামলা সুপ্রিমকোর্ট স্থগিত করেছে। কবে শুরু হবে কেউ জানেনা। ফ্লোরিডায় ক্লাসিফাইড ডক্যুমেন্ট মামলা বিচারক আইলিন ক্যানন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করে দিয়েছেন। জর্জিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ মামলা নিয়ে ঝামেলার অন্ত নেই। সেটি শুরু হতে দেরি আছে। সুতরাং আপাতত: ট্রাম্প শুধু নিউইয়র্কে স্ট্ররমি ড্যানিয়েল মামলা নিয়ে ব্যস্ত। এ মামলাটি বাকি ৩টি মামলা থেকে দুর্বল। ট্রাম্প কি খালাস পাবেন?
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
- বরিশালের অদম্য নারীরা পেল সম্মাননা
- সড়ক দুর্ঘটনায় আহত পাবনার বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
- জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে
- রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা মুকুলের
- নিরপেক্ষ দেশের পতাকা উড়িয়ে পাকবাহিনী পালাবার পথে ধরা পড়ে
- বাংলাদেশে কি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব?
- ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালিত
- দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
- প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা
- দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ
- ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
- ‘বিজিবি প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে’
- নানা আয়োজনে সোনাতলায় বেগম রোকেয়া দিবস পালিত
- সালথায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
- ফুলপুর হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি
- গোপালগঞ্জে এক রাতে দু’টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
- মার্চ মাস থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু
- বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন
- মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে সশস্ত্র ডাকাত নিয়োগ
- বাড়ির দরজায় আসা আইসিই এজেন্টদের প্রতিরোধের উপায় জানালেন মেয়র মামদানি
- মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- নির্বাচনের সুবাতাস এবং নৈতিক নেতৃত্বের প্রয়োজন
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- অমলকান্তি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








