সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে জাদুঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ
ডা. মাহতাব হোসাইন মাজেদ
১৮ মে শনিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৪। প্রতিবছর, আন্তর্জাতিক জাদুঘর দিবসের জন্য একটি থিম নির্বাচন করা হয়। এবারের থিম ‘শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর’। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটের মতে, এই বছরের থিম “শিক্ষা, আবিষ্কার এবং সাংস্কৃতিক বোঝাপড়াকে উৎসাহিত করে গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জাদুঘরের তাত্পর্যকে আন্ডারস্কোর করা।” পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতো ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। জাদুঘরের ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মিউজয়ন থেকে, যার অর্থ কাব্যাদির অধিষ্ঠাত্রী দেবীর মন্দির। বাংলায় জাদুঘর কথাটির অর্থ হলো, যে গৃহে আদ্ভুত পদার্থসমূহ সংরক্ষিত আছে এবং যা দেখে মন্ত্রমুগ্ধ হতে হয়। তাই বরাবরের মতো দিনটিতে জাদুঘরের তাৎপর্য তুলে ধরা হয়— যাতে ছাত্র, শিক্ষক, গবেষক ও পণ্ডিত ব্যক্তিদের গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবং নাগরিকরা তার আপন ঐতিহ্য সম্পর্কে ভাবতে শেখেন। জাদুঘর এমন একটি প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর সংগ্রহ সংরক্ষিত থাকে। এতে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তুগুলো সংগ্রহ করে সংরক্ষণ করা হয় এবং তা জনসমক্ষে প্রদর্শন করা হয়। আর পৃথিবীতে একটি টেকসই, নির্মল, সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ আবাসস্থল বিনির্মাণে জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি জাদুঘর নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণালব্ধ জ্ঞান দ্বারা দর্শকদের গ্যালারি পরিদর্শনের ব্যবস্থা করে থাকে। নিয়মিত দর্শক/বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, পথশিশু থেকে শুরু করে দেশি-বিদেশি ভিআইপি ইত্যাদি পর্যায়ে নিয়মিত গাইড সেবা প্রদান করে থাকে।
এ ছাড়াও নানা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। এর মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক সুস্থতা, সামাজিক মূল্যবোধ তৈরিতে জাদুঘর অসামান্য অবদান রেখে চলেছে। এ ছাড়া গবেষকদের জাদুঘরের নিদর্শন নিয়ে গবেষণা করার সুযোগ এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের জাদুঘরের ওপর বিশেষ ফিচার ও প্রতিবেদন তৈরি ও জাদুঘরের ওপর জাদুঘরের কর্মীদের বিভিন্ন টিভি চ্যানেলে নিয়ে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা ইত্যাদি কাজে সহযোগিতা করছে।আর বর্তমান ডিজিটালাইজেশনের যুগে মোবাইল গেম, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্যবহারে সারা বিশ্বের মতো এ দেশের শিশু–বয়স্ক সবাই সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এই বিচ্ছিন্নতা রোধে ভূমিকা পালন করতে পারে জাদুঘর। কেননা জাদুঘরগুলো সব শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত এবং বিনোদনের পাশাপাশি প্রায়োগিক ও বাস্তবিক জ্ঞান বিতরণ করে থাকে।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে ১৯৭৭ সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইসিওএম)। এর সদস্য হিসেবে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮০টি দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে।
জানা গেছে, এ উপমহাদেশে জাদুঘরের ধারণাটি এসেছে ব্রিটিশদের মাধ্যমে। ভারতীয় এশিয়াটিক সোসাইটির সদস্যরা এ অঞ্চলের জাতিতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ভূ-তাত্ত্বিক এবং প্রাণী বিষয়ক নমুনা সংগ্রহ করে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যাপারে উদ্যোগী হন। লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি এশিয়াটিক সোসাইটির পৃষ্ঠপোষক ছিলেন— তিনি কলকাতার পার্ক স্ট্রিটে জমির ব্যবস্থা করেন। ১৮০৮ সালে সেখানে জাদুঘরের জন্য ভবন নির্মাণ শেষ হয়। এ প্রক্রিয়ায় ১৮১৪ সালে উপমহাদেশের প্রথম জাদুঘর ‘এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম’-এর জন্ম ও প্রতিষ্ঠা হয়।
উল্লেখ্য, ১৯১০ সালের এপ্রিলে দিঘাপতিয়া রাজপরিবারের সার্বিক পৃষ্ঠপোষকতায় শরৎকুমার রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি নির্মাণ শেষ হয় ১৯১৩ সালে। বাংলাদেশে শতাধিক জাদুঘর আছে। তবে বাংলাদেশ জাতীয় জাদুঘরই দেশের প্রধান জাদুঘর হিসেবে বিবেচিত।
বাংলাদেশ জাতীয় জাদুঘর
ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর। চারতলা বিশিষ্ট ভবনটির স্থাপত্য নকশা অত্যন্ত নজরকাড়া। ২০ হাজার বর্গমিটারের ভবনটির ৪৫টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন। কেবল বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ জাদুঘর।
জাতীয় জাদুঘর প্রাঙ্গণটি নানান রকম গাছে সুসজ্জিত। ভবনের প্রবেশ দ্বারের দু’পাশে রয়েছে ঐতিহাসিক দুটি কামান। ৪ তলা বিশিষ্ট ভবনটির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে নান্দনিক নভেরা ভাস্কর্য। এই ভবনের প্রথম তলায় অফিস, হল রুম। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ঐতিহাসিক সকল নিদর্শন সংরক্ষিত রয়েছে যা প্রদর্শনীর জন্য উন্মুক্ত। দ্বিতীয় তলায় গেলে দর্শনার্থীরা সামগ্রিক বাংলাদেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। এখানে রয়েছে বাংলাদেশের মানচিত্র, গাছপালা, জীবজন্তু, উপজাতি জনজীবন, শিলা, খনিজ, সুন্দরবন ও অতীত সময়ের বিভিন্ন মুদ্রা ও স্থাপত্য।
তৃতীয় তলায় সজ্জিত আছে অস্ত্রশস্ত্র, চীনামাটির শিল্পকর্ম, পুতুল ও বাদ্যযন্ত্র, বস্ত্র ও পোশাক-পরিচ্ছদ, নকশি কাঁথা, পাণ্ডুলিপি, সমকালীন শিল্প ও আবহমান বাংলাদেশের নানান উপকরণ। চতুর্থ তলায় সজ্জিত আছে বিশ্ব মনীষীদের প্রতিকৃতি, বিশ্ব শিল্পকলা, বিশ্ব সভ্যতার বিভিন্ন নিদর্শন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের রয়েছে আনুমানিক ৩০ হাজার থেকে ৪০ হাজার বইসংবলিত নিজস্ব গ্রন্থাগার। গবেষণার কাজে এই গ্রন্থাগার বিশেষ ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। বরেন্দ্র জাদুঘরে প্রায় ৯ হাজার পূরাকীর্তি রয়েছে। রাজধানী ঢাকা শহর, বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলায় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে জাদুঘরের সংখ্যা শতাধিক। আমাদের দেশেও বিভিন্ন ক্যাটাগরির জাদুঘর রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর (ঢাকা), মুক্তিযুদ্ধ জাদুঘর (ঢাকা), বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর (ঢাকা), স্বাধীনতা জাদুঘর (ঢাকা), আহসান মঞ্জিল জাদুঘর (ঢাকা), বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর (ঢাকা), সামরিক জাদুঘর (ঢাকা), প্রাণী জাদুঘর (ঢাকা) দিয়াশলাই জাদুঘর (ঢাকা), বরেন্দ্র জাদুঘর (রাজশাহী), জাতি তাত্ত্বিক জাদুঘর (চট্টগ্রাম), পানি জাদুঘর (কুয়াকাটা), পাথর জাদুঘর (পঞ্চগড়), নৌকা জাদুঘর (লৌহজং), পাইকগাছা জাদুঘর (পাইকগাছা)। ভিন্ন ভিন্ন নিদর্শন সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠিত হলেও এসব জাদুঘরের লক্ষ অভিন্ন।
অতিত ও বর্তমানের সেতুবন্ধন হচ্ছে জাদুঘর। জাদুঘর দেশের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। নিদর্শন ভিত্তিক গবেষণা ও শিক্ষা বিস্তারের জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে সেই দেশের পরিচয় তুলে ধরে জাদুঘর। দেশের ইতিহাস ও ঐতিহ্য জানার জন্য জাদুঘর পরিদর্শন করতে হবে।
পরিশেষে বলতে চাই, বাংলাদেশ একটি সু-প্রাচীন সভ্যতার দেশ। আমাদের রয়েছে গৌরবদ্বীপ্ত ইতিহাস। আর কোনো দেশের জাতীয় জাদুঘর ঘুরলে সে দেশ ও জাতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এ জন্য এটিকে জনসাধারণের বিশ্ববিদ্যালয়ও বলা হয়।তাই জাদুঘর এমন একটি জায়গা, যেখানে দর্শনার্থীদের ধর্ম, বর্ণ, পরিচয়ের শ্রেণিকরণ নেই। সব মানুষের জন্য নিরপেক্ষ জায়গা হচ্ছে জাদুঘর।আর ‘সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে জাদুঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইতিহাস, ঐতিহ্য, শুদ্ধ সংস্কৃতি উপস্থাপনের মধ্য দিয়ে জাদুঘর সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনে ধীরে ধীরে পরিবর্তন আনে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি নিয়েও মানুষের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা রয়েছে।
লেখক : কলাম লেখক ও গবেষক, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।
পাঠকের মতামত:
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








