‘আল-বদর’ ও ‘লাল-বদর’ এবং একজন আবু আসাদ
শিতাংশু গুহ
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ‘আল-বদর’ ও ‘লাল-বদর’ নিয়ে আমি সামাজিক মাধ্যমে একটু তুলনা করেছিলাম, এতে বাংলাদেশ থেকে একজন তরুণ আবু আসাদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার মন্তব্যের অনেকাংশের সাথেই আমি একমত, তবু কিছুটা ব্যাখ্যা দেয়া দরকার। তিনি বলেছেন, সাধারণ মানুষ, এমনকি অনেক আওয়ামী লীগার শেখ হাসিনা’র পদত্যাগ চেয়েছিলো। অনেকেই তাদের ফেইসবুক প্রোফাইল লাল করছিলো। আবু আসাদ-র বক্তব্য সত্য। এটিও সত্য যে, ২০২৪’র আন্দোলনকারীরা সবাই খুনি না, সবাই স্বাধীনতা বিরোধী না। তবে ওরা সবাই ভুল বুঝে সরে গেছে। অনেক মহিলা আন্দোলনে যোগ দিয়েছিলো, এখন নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করে তারা সরে গেছেন।
এখন যাদের লালবদর বলা হচ্ছে, এঁরা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা মেটিক্যুলাস প্ল্যান করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিলো, বুঝতে দেয়নি তাদের মূল প্ল্যান, এবং দেশের মানচিত্র, সংবিধান, স্বাধীনতার মূল্যবোধ ধ্বংস করে বাংলাদেশকে একটি বিপথগামী ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে এবং এরা তথাকথিত সমন্বয়কারী, তাঁদের অনুসারী, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমর্থনকারী পাকিস্তানী দোসর, যারা দেশটাকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এদের সর্দার ড: মোহাম্মদ ইউনুস। বঙ্গবন্ধু যেমন জাতির পিতা, ড: ইউনুস তেমনি লালবদর ও জঙ্গী-ইসলামী মৌলবাদীদের পিতা। এ লালবদর ১৯৭১ সালের আলবদরের চেয়েও ভয়ংকর?
আবু আসাদ লিখেছেন, শেখ হাসিনা রাজনীতিতে সাম্প্রদায়িক চর্চাকারী একজন মানুষ। বঙ্গবন্ধু’র কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী ও ২১ বছর প্রধানমন্ত্রী থেকেও তিনি বাঙ্গালী জাতীয়তাবাদের উন্নয়নে বা সাম্প্রদায়িকতা দমনে কিচ্ছু করেননি। আসাদ যা বলেছেন, তা সত্য। তিনি রাজনীতিতে সঠিক ছিলেন না বলেই আজ পরাজিত, দেশান্তরী। কথায় আছে, আওয়ামী লীগ জিতলে অল্পকিছু মানুষ জেতে, আওয়ামী লীগ হারলে সবাই হারে। আমরা সবাই হেরেছি। শেখ হাসিনাকে আমি যতটা দেখেছি তাতে আমি তাকে ‘সাম্প্রদায়িক চর্চাকারী’ বলতে চাইনা, তবে তিনি সাম্প্রদায়িকতাকে জিইয়ে রেখেছেন, লালন-পালন করেছেন, বাড়তে দিয়েছেন।
এর কারণ সম্ভবত: তিনি জানতেন যে, বিএনপি তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, ইসলামী মৌলবাদী শক্তি পারবে। ২০১৩’র হেফাজতের উত্থানে তিনি ভয় পেয়েছিলেন, প্রায়ত: সৈয়দ আশরাফ সেযাত্রায় তাঁকে রক্ষা করেন। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, সুযোগ পেয়েও বাহাত্তরের সংবিধান পুন্:প্রবর্তন না করে তিনি বাঙ্গালী জাতীয়তাবাদের মুলে কুঠারাঘাত করেছেন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আমাদের পারিবারিক বন্ধু, ঐসময় তাঁকে এনিয়ে প্রশ্ন করলে তিনি আমায় বলেছিলেন, ‘আমরা তো সুযোগ করে দিয়েছিলাম, আপনার নেত্রী সেটি বাস্তবায়ন না করলে আমাদের কি করার আছে?
সম্ভবত: অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়তো শেষদিকে শেখ হাসিনা’র চিন্তা-চেতনায় ছিলোনা। তিনি চেষ্টা করছিলেন মুসলিম বিশ্বের নেতা হতে? বঙ্গবন্ধু যেমন লাহোর গিয়ে বা ভুট্টোকে বাংলাদেশে ডেকে এনে নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন, শেখ হাসিনা তেমনি প্রগতিশীল শক্তিকে কোনঠাসা করে মৌলবাদী শক্তিকে দুধকলা দিয়ে পুষে নিজের পতনকে ত্বরান্বিত করেছেন। বাস্তবতা হচ্ছে, আজকে দেশে যে মৌলবাদের উত্থান ঘটেছে সেটি শেখ হাসিনা’র আমলেই গড়ে উঠেছে। যে তরুণরা তথাকথিত আন্দোলন গড়ে তুলেছে, এঁরা আওয়ামী লীগের আমলে শিক্ষা-ব্যবস্থায় বেড়ে ওঠা সন্তান। ইমরান এইচ সরকারকে আমি একান্তে জিজ্ঞাসা করেছিলাম যে, তাঁর শ্বশুড় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বামপন্থী হয়েও কেন শিক্ষা-ব্যবস্থার বারোটা বাজিয়ে দিচ্ছেন? তার উত্তর ছিলো, তিনি কিছুই করছেন না, তিনি শুধু শেখ হাসিনা’র নির্দেশ পালন করছেন।
ইমরানের কথা অবিশ্বাস করার কোন কারণ ছিলোনা, কারণ তখন শেখ হাসিনা’র কথার বাইরে ‘গাছের পাতাও’ নড়তো না? ঐসময় ইমরান আমেরিকা এসেছিলেন, অবিশ্বাস্য হলেও সত্য যে, আওয়ামী লীগের কোন নেতা তার সাথে সৌজন্য সাক্ষাৎকার পর্যন্ত করেনি। এ প্রসঙ্গে আমার বুয়েটের সাবেক ভিসি সত্যপ্রসাদ মজুমদারের কথা মনে এলো। সত্য আমার ছোটভাই-র মত, আমাদের পাশের বাড়ীর ছেলে, ভিসি হবার পর ওকে নিয়ে আমার একটি প্রবন্ধ ভোরের কাগজে ছাপা হয়েছিলো। ভিসি সত্য নিউইয়র্ক এলো, আমি জানলাম চলে যাবার পর। যার বাসায় ছিলো, তিনি আমায় পরে জানালেন যে, সত্য চায়নি যে তার সাথে আমার দেখা হোক, কারণ আমি সরকারের সমালোচনা করি?
আবু আসাদ, আপনি যা লিখেছেন ঐসময় হলে আপনি গুম হয়ে যেতে পারতেন। এটাই বাস্তবতা। শেখ হাসিনা শুধু নিজের ক্ষতি করেননি, দলের ক্ষতি করেছেন, প্রগতিশীল শক্তির ক্ষতি করেছেন, দেশের ক্ষতি করেছেন, বঙ্গবন্ধু’র ক্ষতি করেছেন, দেশটা দেশদ্রোহীদের হাতে তুলে দিয়েছেন। এতকিছুর পরও বলবো, শেখ হাসিনা ভুল করেছেন, তবে তিনি দেশপ্রেমিক ছিলেন, ড: মোহাম্মদ ইউনূসের মত দেশ বিক্রী করেননি। আশা করি ২০২৪-এ তিনি তার ভুল বুঝতে পেরেছেন। রাজাকারের বন্ধু ড: ইউনুস দেশের বারোটা বাজিয়ে দিচ্ছেন। তাই, হটাও ইউনুস, বাঁচাও দেশ।
Abu Asad, 30 May 2025: ২০২৪ সালে অগণিত সাধারণ মানুষ শেখ হাসিনার পতন চেয়েছিলেন, এমনকি তাঁদের অনেকে আওয়ামী লীগের সমর্থক, ভোটার। জুলাইয়ে নিহতের স্মরণে আওয়ামী লীগের শোকপালন কর্মসূচিকে ব্যঙ্গ করে ফেসবুক প্রোফাইল পিকচার লাল রঙ্গে ভরাট রাখার একটা দাবী ভাইরাল হলে ঘোষিত শোকের দিনে অগণিত সাধারণ মানুষ প্রোফাইল পিকচার লাল করেন। এই লাল থেকেই পরবর্তী লালবদর কথাটা চালু হয়েছে। লালবদর বলা একটা ভুল সিদ্ধান্ত। কেবল জুলাইয়ের ষড়যন্ত্রকারীদের আলাদাভাবে লালবদর বলা হলে তা ন্যায্য হবে।
সকল লাল প্রোফাইলধারী অনলাইন এক্টিভিষ্ট দেশের স্বাধীনতার বিরোধী শক্তি ছিলেন না। আমি হুজুগে মাতোয়ারা হইনা বলেই প্রোফাইল লাল করিনাই, কিন্তু 'নিজেরাই হত্যা করে নিজেই শোকব্যাজ ধারণ' একটা নষ্ট রাজনৈতিক চাল বলে মনে করি। তাই, লাল প্রোফাইল পিকচারে সেদিন ফেসবুক সয়লাব হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুব খুশী হয়েছিলাম।
আমি ২০২৪ আন্দোলনের সবাইকে খুনী ভাবি না, স্বাধীনতার বিরোধীও ভাবিনা। যে গভীর এবং গোপন ষড়যন্ত্রের শিকার হয়ে দেশের মেজরিটি সাধারণ মানুষ ব্লাকমেইল্ড এবং বিভ্রান্ত হয়েছিল তার দায়িত্বের বড় একটা দায় তদানীন্তন সরকারের, ব্যর্থ রাজনীতির, নীতি নির্ধারকদের।
হাসিনা রাজনীতিতে সাম্প্রদায়িকতার চর্চাকারী একজন মানুষ। তার পতন যদি বাংলাদেশের স্বাধীনতাকেও বিপন্ন করে তবু্ও তার পতন চাওয়া মানুষদের স্বাধীনতার বিরোধী বলা যৌক্তিক হয়না।
বঙ্গবন্ধুর কণ্যা হয়েও, আওয়ামী লীগের সভাপতি হয়েও, ২১ বছর প্রধানমন্ত্রীত্ব করেও শেখ হাসিনা বাঙ্গালী জাতীয়তাবাদের উন্নয়নে কিম্বা সাম্প্রদায়িকতা দমনে কী এমন ভূমিকা পালন করেছেন তা আমার প্রশ্ন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হলে তিনি ইসলাম প্রমোটের রাজনীতি কেন করেছেন? তিনি ত্যাগী নেতাদের কথা না শুনে স্বজনপ্রীতি করেছেন, হাইব্রিডদের উচ্চতর পদ পদবী দিয়েছেন। তিনি ইচ্ছা করলে গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক রাস্ট্র গড়ার কাজকে এগিয়েও নিতে পারতেন। দুঃখের বিষয়, তা তিনি করেন নাই।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








