জাতি একটি মেটিক্যুলাস নির্বাচনের অপেক্ষায়!
শিতাংশু গুহ
বাংলাদেশে আর একটি নির্বাচন এসে গেছে। নির্বাচন মানে প্রহসন। নির্বাচন মানে হিন্দু’র ওপর সহিংসতা। নির্বাচন মানে কিছু প্রাণহানি। তবু নির্বাচনে কিছু লোক এমপি হ’ন, দুর্নীতি করেন, দেশের কথা কারো মনে থাকেনা। নেতারা গরিবের জন্যে কাজ করতে করতে কোটিপতি হয়ে যান, গরিব আরো গরিব হয়ে পড়ে? তবু তো নির্বাচন, একটি গণতান্ত্রিক ধাপ, হোক না সেটা ‘মেটিক্যুলাস’ কারচুপি’র নির্বাচন। শেখ হাসিনা’র আমলে পরপর ৩টি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিলো, এবারের নির্বাচনটিও প্রশ্নবিদ্ধ হবে। ভোটার যাকেই ভোট দিক, জিতবে তালগাছ। আওয়ামী লীগ ভোট প্রতিহত করতে চাচ্ছে, কিন্তু করবে কে? নির্বাচনটি হয়ে গেলে আওয়ামী লীগ কি করবে? নির্বাচন না হলেই বা কি করবে? নির্বাচনটি কি আসলেই হবে? হবে, তবে মেটিক্যুলাস পদ্ধতিতে। সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। শুধু ঘোষণা বাকি!
সময় আছে মাত্র দুই সপ্তাহ’র একটু বেশি। ফরিদপুর থেকে একজন ফোন করে জানালো, কিসের নির্বাচন, তেমন সাড়াশব্দ তো দেখি না? নির্বাচন নিয়ে মানুষের সংশয় আছে, এর কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থার অভাব। ধারণা করি, নির্বাচনটি যেনতেন প্রকারে হয়ে যাবে। যারা আগে বলতেন নির্বাচন হবেনা, তারা এখন বলছেন, নির্বাচনটি হলেও সরকার টিকবে না? আমরা গত ১৭মাস ধরে শুনছি, ইউনুস সরকার টিকবে না! টিকে তো আছে? তেমনি নির্বাচনটি হয়ে গেলে যেই সরকারই আসুক, নির্বাচনটি গ্রহণযোগ্য হোক বা না-হোক, সরকারটি হবে নির্বাচিত সরকার, সুতরাং সেটি ফেলে দেয়া অতটা সহজ হবেনা। ইউনুস সরকার ছিলো ভঙ্গুর, সেটিই যখন ফেলা গেলোনা তখন একটি নির্বাচিত সরকার ফেলা অতটা সহজ নাও হতে পারে।
তাহলে কি বাংলাদেশ এভাবেই চলবে? হ্যাঁ, তবে রাজনৈতিক সরকার হয়তো কিছুটা ভিন্ন হতে পারে। পাঠক কি হতাশ হচ্ছেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অনেকেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলো, কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি সশস্ত্র বাহিনী ছিলো, ছিলেন রাজনৈতিক নেতারা। তখনো প্রায়শ:শোনা যেত যে, জিয়া সরকার পড়ে যাচ্ছে। শেষমেশ সবাইকে চোরের মতোই দেশে ফিরতে হয়েছিলো। এবারো হয়তো তাই ঘটবে। অর্থাৎ আন্দোলনটা দেশে বসেই করতে হবে। বাংলাদেশের হিন্দুরা গত ৭৯ বছর ধরে আশা করেছিলো যে, ভারত তাদের উদ্ধার করবে, করেনি। আওয়ামী লীগাররা ভারতের দিকে চেয়ে থাকলেও ভারত তেমন কিছু করবে এমন আভাষ কোথায়? সন্ত্রাসবাদের উত্থান ঘটলে এবং তা নিরাপত্তার জন্যে হুমকি হলে ভারত কিছু করতে পারে?
ভারত একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দেশ, ইচ্ছে করলেই ভারত সবকিছু করতে পারেনা। এটি ঠিক ভারত সরকার, ও ভারতের জনগণ আওয়ামী লীগ ও প্রগতিশীল শক্তির প্রতি সহানুভূতিশীল। ভারত সরকার কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। আমি একজন ভারতীয় দায়িত্বশীল কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমেরিকা এতকিছু করছে, আপনারা কিছু করছেন না কেন? তিনি বলেছেন, আমেরিকার মত ভারতের পক্ষে কি সবকিছু করা সম্ভব? সুতরাং আওয়ামী লীগারদের সবকিছু নুতন করে ভাবতে হবে, নুতন প্রজন্মকে এগিয়ে আসতে হবে? যারা এখন ক্ষমতায় তাঁরা সরে যাবার জন্যে আসেনি। নির্বাচন দিয়ে হোক বা না দিয়ে হোক, তাঁরা বা তাদের বন্ধুরা ক্ষমতায় থাকবে। দেশ গোল্লায় গেলে তাদের কিচ্ছু আসে-যায় না? তাদের লক্ষ্য বাংলাদেশকে পূর্ব-পাকিস্তান বানানো।
এ সময়ে ভোটের রাজনীতি লক্ষ্য করলে দেখা যাবে, নির্বাচনী প্রচার শুধু ধর্ম, স্বৈরাচার ও ভারত বিরোধিতায় সীমাবদ্ধ। আওয়ামী লীগ মাঠে নাই, তাই বিএনপি-জামাত ফাইট কিছুটা দৃশ্যমান। জামাতের শরিক লেবার পার্টির এক নেতা তোষামোদ করে বলেই ফেলেছেন, ডা. শফিকুর রহমানে মধ্যে জনতা আয়াতুল্লাহ খোমেনি বা মাহাথির মোহাম্মদকে দেখেছে। তাহলেই বুঝুন, ১৭ মাসে দেশের ত্রাহি মধুসূদন অবস্থা, খোমেনীরা ক্ষমতায় এলে কি হবে? জামাতের আর এক নেতা ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির ভোটকে ঈমানি দায়িত্ব হিসেবে বর্ণনা করে বলেছেন, দাঁড়িপাল্লাকে জয়ী করা প্রত্যেক মুসলিমের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। তিনি বলেন, ভোটের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব এবং কিয়ামতের দিনে নিজেকে জবাবদিহি করতে পারবেন। নারীঘটিত অপকর্মে গ্রেফতার হওয়া খেলাফত মজলিসের আমির মামুনুল হকও এবার রাজনীতির মাঠে আছেন।
জামাতের এক হিন্দু প্রার্থী বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে ডিমের কুসুমের মত আলগে রাখবো। মনে আছে নিশ্চয় জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান শিক্ষক শ্যামল ভক্তকে কানধরে উঠবস করিয়েছিলেন! আওয়ামী লীগ আমলে সেলিম ওসমান ভাল তবিয়তে ছিলেন, তবে শ্যামল ভক্ত পরে বাধ্য হয়েছিলেন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে। নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের হিন্দুদের অসহায়ত্ব এ দু’টি ঘটনায় স্পষ্ট। এবারেও একই চিত্র, হিন্দুরা ভোট দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। এমনিতে চিন্ময় প্রভু’র মুক্তি না দিলে অনেকেই ভোটকেন্দ্রে যাওয়ার পক্ষে নয়? আওয়ামী লীগের সমর্থকরাও বিপদে আছে, তারা কাকে ভোট দেবেন? নাকি ভোট বয়কট করবেন। এ সময়ে জাতীয় পার্টি, এবি পার্টি বা এমনকি বিএনপি মিনমিন করে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, লক্ষ্য আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাওয়া।
সাবেক ভিপি নূর-র জেতার সম্ভবনা কম, তাই তিনি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, যদি লাইগ্যা যায়? ঠাকুরগাঁয়ে বিএনপি’র মহাসচিব আওয়ামী লীগের জন্যে দুয়ার খুলে দিচ্ছেন, কারণ সেখানে প্রচুর হিন্দু ভোট। জামাতের শক্ত প্রার্থী। ২০২৪–আগষ্টের পর ঠাকুগাঁয়ের হিন্দু মন্ত্রীকে বিএনপি যেভাবে নির্যাতন করে জেলে দিয়েছে, প্রতিপক্ষ সেটি হিন্দুদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তারেক রহমান, তিনি যতই ভাষণ দিচ্ছেন মনে হচ্ছে বিএনপি’র ভোট কমছে। ভাষণে এত আল্লাবিল্লাহ করলে কি ভোট বাড়বে? এজন্যে তো জামাত আছে। আওয়ামী লীগও একই ভুল করেছিল, মৌলবাদের খেদমতে কর্মীদের ভুলে গিয়েছিলো, সুযোগ মত মৌলবাদ বাঁশ দিয়ে দিয়েছে। বাংলাদেশে রাজনৈতিক নেতা নাই, আওয়ামী লীগ-বিএনপি নেতা সৃষ্টি হতে দেয়নি। এনসিপি’র রাজনীতি পুরোটাই ভুল, সুবিধাবাদী, ধর্মকে সুড়সুড়ি দেয়া, এবং ভারত বিরোধিতা। নির্বাচনী মাঠে এদের পদচারণা দৃশ্যমান নয়, এঁরা ক্ষমতার কাছাকাছি থাকতে অভ্যস্থ, হয়তো থাকবেও।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








