মুক্ত হোক ডিইউজে কার্যালয়: সাংবাদিক নিপীড়নের অবসান চাই
মানিক লাল ঘোষ
জাতীয় প্রেস ক্লাব চত্বরে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ার অপরাধে পাঁচজন সাংবাদিককে নিষিদ্ধ এবং চারজন জ্যেষ্ঠ সাংবাদিককে সতর্কবার্তা দেওয়ার ঘটনা আমাদের সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক চরম আঘাত। যে স্লোগান বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে, সেই স্লোগান দেওয়ার কারণে সাংবাদিকদের 'নিষিদ্ধ' করা স্বাধীন দেশে বাক-স্বাধীনতার টুটি চেপে ধরারই নামান্তর।
পেশাদার সাংবাদিকদের 'বহিরাগত' হিসেবে চিহ্নিত করা কেবল অসৌজন্যমূলকই নয়, বরং অত্যন্ত অসম্মানজনক। যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার জগতে এবং ইউনিয়ন নেতৃত্বে সক্রিয়, তাদের এভাবে ছোট করার মাধ্যমে সাংবাদিক সমাজের মাঝে সুপরিকল্পিতভাবে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে।
ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, সাইফ আলী, সোহেলী চৌধুরী, সাজেদা হক ও রহিমা খানম। এই নিষেধাজ্ঞা মুক্তমনা সাংবাদিকতার কণ্ঠরোধ করার একটি প্রয়াস।
ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ ও বর্তমান সভাপতি সাজ্জাদ আলম খান তপুসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের ওপর জারি করা সতর্কবার্তা প্রমাণ করে যে, বর্তমানে গণমাধ্যমে এক ধরণের অসহিষ্ণু ও ফ্যাসিবাদী আচরণ গেড়ে বসছে।
২১ ফেব্রুয়ারির মতো একটি পবিত্র দিনে সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে কথা বলা যদি 'সতর্ক' হওয়ার কারণ হয়, তবে আমাদের বুঝতে হবে পেশাদারিত্বের জায়গাটি আজ কতটা সংকুচিত। দীর্ঘ ১৮ মাস ধরে ডিইউজে কার্যালয় তালাবদ্ধ রাখা এবং জাতীয় প্রেসক্লাব থেকে সাংবাদিকদের সদস্যপদ কেড়ে নেওয়া কোনোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য হতে পারে না।
সাংবাদিকতা যখন হুমকির মুখে পড়ে, তখন গণতন্ত্র বিপন্ন হয়। এই সংকট উত্তরণে আমি মনে করি অবিলম্বের নিচের পদক্ষেপগুলো নেওয়া জরুরি:
নিষেধাজ্ঞা প্রত্যাহার: জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রবেশে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে।
ডিইউজে কার্যালয়ের তালা খুলে দিয়ে সাংবাদিক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।
সদস্যপদ ফিরিয়ে দেওয়া: অবৈধভাবে স্থগিত বা বাতিলকৃত সকল সদস্যপদ যথাযথ মর্যাদায় ফিরিয়ে দিতে হবে।
নিঃশর্ত মুক্তি: মিথ্যা মামলায় কারাবন্দি সাংবাদিকদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে হবে।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যম হলো চতুর্থ স্তম্ভ। আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুভবুদ্ধির পরিচয় দেবেন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সাংবাদিক সমাজ একতাবদ্ধ থাকলে কোনো অপশক্তিই কলমকে স্তব্ধ করতে পারবে না।
লেখক : সাংবাদিক ও কলামিস্টম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি।
পাঠকের মতামত:
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








