ইউনূস সরকারের দুর্নীতির স্বরূপ: শেখ হাসিনার সতর্কবাণীই সত্য হলো
মানিক লাল ঘোষ
একটি অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে যে তথাকথিত 'আদর্শিক আভিজাত্য' ও পরিবর্তনের স্বপ্ন ফেরি করা হয়েছিল, সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আজ সেই অধ্যায়ের মূল্যায়ন করতে গিয়ে বেরিয়ে আসছে দুর্নীতির ভয়াবহ চিত্র। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে ষড়যন্ত্রের নীলনকশা ও লুটপাটের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করেছিল—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের নেতারা যে সতর্কবার্তা বারবার উচ্চারণ করেছিলেন—আজকের বাস্তবতা যেন সেই সত্যকেই অকাট্যভাবে প্রমাণ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুসন্ধানী প্রতিবেদন যেন সেই দূরদর্শী রাজনৈতিক পর্যবেক্ষণেরই এক অকাট্য দর্পণ।
টিআইবির 'সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫' প্রতিবেদনটি কেবল একটি পরিসংখ্যানের খাতা নয়, এটি যেন একটি শাসনামলের ব্যর্থতার দলিল। তাদের গবেষণা অনুযায়ী, সেই সরকারের আমলে কেবল সেবা খাতেই ঘুষ হিসেবে লেনদেন হয়েছে প্রায় ১২ হাজার ৬৩৩ কোটি টাকা। এই শাসনামলে লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। সরকারের বড় উন্নয়ন প্রকল্পগুলোর প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতামূলক দরপত্র বাদ দিয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় ও দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছিল। পাশাপাশি, জনকল্যাণমূলক খাতের চেয়ে অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয় অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছিল, যা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে জনস্বার্থের চেয়ে গোষ্ঠীগত স্বার্থ হাসিলই ছিল প্রশাসনের মূল লক্ষ্য। এর ফলে দুর্নীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান গত দেড় বছরে ১২ ধাপ পিছিয়ে গিয়েছিল, যা ওই সরকারের প্রশাসনিক ব্যর্থতারই চূড়ান্ত প্রমাণ।
সংসদের সাম্প্রতিক অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই দুর্নীতির চিত্র তুলে ধরেছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইউনূস সরকারের আমলেই দুর্নীতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছিল। একজন দায়িত্বশীল মন্ত্রী যখন সরকারের ভেতরে থেকেই এমন কঠোর সত্য উচ্চারণ করেন, তখন বুঝতে অসুবিধা হয় না যে, সেই সময় রাষ্ট্রকে কোন চরম অরাজকতার দিকে ঠেলে দেওয়া হয়েছিল।
শেখ হাসিনা যখন অনেক আগে থেকেই ইউনূস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তখন একটি মহল তাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু আজ টিআইবির পরিসংখ্যান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সত্য উচ্চারণ প্রমাণ করছে যে, শেখ হাসিনার সেই পর্যবেক্ষণ ছিল আগাম সংকেত মাত্র। রাজনীতির মাঠে সত্য কখনো কখনো বিলম্বে প্রকাশিত হয়, কিন্তু তা অবিনশ্বর।
পরিশেষে বলা যায়, টিআইবির প্রতিবেদনটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি অগণতান্ত্রিক শাসনামলের ব্যর্থতার দলিল। ড. ইউনূস সরকার যাদের দিয়ে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েছিল, তারা আজ দুর্নীতির দায়ে অভিযুক্ত। ইতিহাসের এই সন্ধিক্ষণে একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট—ইউনূস সম্পর্কে শেখ হাসিনা সবার আগে যা বলেছিলেন, আজ জাতি তা মর্মে মর্মে উপলব্ধি করছে। রাষ্ট্রের স্বার্থে এখন প্রয়োজন সেই আমলের প্রতিটি দুর্নীতির দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা, যাতে করে দেশের তলাবিহীন ঝুড়ির গর্তগুলো পূরণ করা সম্ভব হয়।
লেখক : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







