শফিকুর রহমান চলে গেলেন
শিতাংশু গুহ
শফিকুর রহমান মারা গেছেন। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। তাকে আমি চিনতাম, শুধু চিনতাম বললে ভুল হবে, খুব ভালোই চিনতাম। আমার জীবনে আমি প্রচুর হিন্দী ম্যুভি ও ইংরেজী ম্যুভি দেখেছি, এই কৃতিত্ব শফিক ভাইয়ের। আশির দশকে আমরা ছিলাম জাতীয় প্রেসক্লাবের সার্বক্ষণিক সদস্য, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রায় সবই প্রেসক্লাবে? নীচতলায় ক্যান্টিনের সাথে রুমটি ভিআইপি রুম হিসাবে ব্যবহৃত হতো। ওই রুমে আমরা প্রতিদিন ২/৩টি ম্যুভি দেখতাম। দুপুর হলেই শফিক ভাই বলতেন, চলো শিতাংশু ম্যুভি নিয়ে আসি। পল্টনের অদূরে একটি ভিডিও’র দোকান থেকে আমরা ক্যাসেট নিয়ে আসতাম। অন্তত: ২৫/৩০ জন সাংবাদিক অলস দুপুরে ম্যুভি দেখে কাটিয়ে দিতাম, এরমধ্যে ফটোগ্রাফারদের আধিক্য ছিল। অবশ্য কেউ কেউ সোফায় ঘুনিয়ে পড়তেন।
শফিকুর রহমান দৈনিক ইত্তেফাকে চাকুরী করতেন, সিনিয়র রিপোর্টার। তখন ইত্তেফাকের সাংবাদিকরা মোটামুটি সবাই ধনী ছিলেন, কারণ বেতন, ঘরভাড়া ছাড়াও তারা বছরে ৬টি বোনাস পেতেন। শফিকভাই অবশ্য পরে ষ্টক এক্সচেঞ্জের সদস্য হন, এবং অনেক বড়লোক হ’ন। সাংবাদিক ইউনিয়নের আমরা একই গ্রূপ করতাম, সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের এবং আওয়ামী ঘরানার লোক ছিলাম। শফিক ভাই পরে আওয়ামী লীগের এমপি হন। দেশে গেলে আমি ঢাকায় নামার পরদিনই প্রেসক্লাবে যাই, সম্ভবত: ২০২৬-তে প্রেসক্লাবে গেলে শফিকভাই’র সাথে দেখা, জিজ্ঞাস করলেন, ‘কবে আইসো’, বললাম, গতকাল। বললেন, ‘ইস, গতকালই আমার মেয়ের বিয়ে হয়ে গেলো, আগে জানলে তুমি আসতে পারতে (সালটা ২০১৪-ও হতে পারে)।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা ভেবেছিলাম শফিক ভাই প্রেস-সেক্রেটারি হবেন, এবং সেটি সঠিক চয়েস হতো, তিনি হ’ননি। ১৯৯৭/৯৮ সালে দেশে গেলে একদিন প্রেসক্লাবে লাঞ্চের সময় আমি শফিভাই’র টেবিলে বসলাম, টেবিলে প্রায় ৭/৮ জন বসে আড্ডা দিচ্ছিলাম। একটু বাদে বেবী আপা ঢুকলেন, তিনি অন্য একটি টেবিলে বসলেন। আস্তে আস্তে একজন একজন করে শফিকভাই’র টেবিলে থেকে উঠে বেবী আপার টেবিলে গিয়ে বসলেন। একটু বাদে দেখলাম শফিক ভাই’র টেবিলে শুধু তিনি এবং আমি। আমি জানতাম শফিকুর রহমান-বেবী মওদুদ দ্বন্ধের কথা, কিন্তু এতটা ভাবিনি। খানিক বাদে শফিক ভাই আমাকে বললেন, শিতাংশু, তুমি যাওনা কেন? বললাম, যাবো, আপনি যাওয়ার পর। বেবি আপা আমাকেও খুবই স্নেহ করতেন। একটু বাদে শফিক ভাই চলে গেলেন, আমিও গিয়ে বেবি আপার টেবিলে বসলাম।
বেবি আপা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বান্ধবী এবং প্রথম টার্মে তিনি ছিলেন শেখ হাসিনা’র সার্বক্ষণিক সহচর। এমনকি শেখ হাসিনা নিউইয়র্কে এলে তাঁর পাশের স্যুইটটি ছিলো বেবি আপার। সুতরাং প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বেবি আপার কারণে শফিক ভাই কোনঠাসা ছিলেন। এমনিতে দু’জনই চমৎকার মানুষ, প্রায় সবাই দু’জনকে পছন্দ করতো, দু’জনের দ্ধন্ধের কারণ ঢাকার সাংবাদিকরা জানেন। বেবি আপা প্রায়ত: হয়েছেন অনেকদিন, শফিক ভাইও গেলেন। যেতে তো হবে সবাইকে, তবু কোন কোন যাওয়া মনে আঁচড় কেটে যায়। ২০০৯-এ শেখ হাসিনা আবার ক্ষমতায় আসেন, শফিক ভাই তখন রাজনৈতিক ও ব্যবসায়ী। তাঁর বাড়ী সম্ভবত: কচুয়া-শাহরাস্তি, চাঁদপুর। আমিও চাঁদপুর শহরের, এটিও হয়তো আর একটি কারণ যে আমরা দুজনই চাঁদপুইরা। আমি তাকে শফিক ভাই বলতাম, কারন পেশায় তিনি ছিলেন আমার অগ্রজ। বয়সেও তিনি বড় ছিলেন, যদিও শফিক ভাই বলাটা ছিলো পারস্পরিক, শ্রদ্ধা, ভালবাসা ও স্নেহের, তিনি আমায় স্নেহ করতেন। এ লেখাটি তার প্রতি আমার শেষ শ্রদ্ধা।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








