এক সমাজসেবীর কর্মকথা
সৌরভ হাসান শিশির
মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চাওয়া পাওয়ার আকাঙ্খায় বিভোর থাকে। যার খাবার নেই, সে খেতে চায়। যার খাবার আছে সে পেতে চায় আরও ভাল খাবার। এই অবারিত পাওয়ার আকাঙ্খাকেই অর্থনীতির ভাষায় অভাব বলে। আর সকল অভাব মাড়িয়ে যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করেন তিনিই হলেন তরুণ সমাজসেবী ছানোয়ার হোসেন সোহাগ। যার গ্রামের বাড়ি দক্ষিণ জামালপুরের দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে। সম্প্রতি তিনি তাঁর ইউনিয়নের জন সম্পৃক্ত নানাবিধ সমস্যা দেখলেই তা সমাধানের চেষ্টা করছেন। কেউ অসুস্থ?
চিকিৎসা করার টাকা নেই। তিনি তা জানতে পেরেই চিকিৎসা সেবায় হাত বাড়িয়ে দিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে পানি জমেছে, এতে করে শিক্ষার্থীদের চলাফেরায় কিংবা খেলাধুলায় অসুবিধার কথা জানতে পেরেই ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। নিঁচু মাঠে মাটি ফেলে ভরাটের ব্যবস্থা করে দিচ্ছেন। সম্প্রতি ছানোয়ার হোসেন সোহাগের উল্লেখযোগ্য সমাজসেবা দিগপাইত গ্রামের পূর্বপাড়ায় সরকারি হাসপাতাল সংলগ্ন বংশাই নদীর ওপর যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের চরম দুর্ভোগ নিরসনে আত্মনিয়োগ। নদীর এপার-ওপারের সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নিজ উদ্যোগে সেখানে একটি কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিগপাইত গ্রামের পূর্বপাড়া ও সরকারি হাসপাতাল সংলগ্ন বংশাই নদীর ওপর আগে একটি নড়বড়ে বাঁশের সাঁকো ছিল। কিন্তু সেটি দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। একটু বৃষ্টিবাদল হলেই বাঁশের সাঁকোটি পিচ্ছিল হয়ে যেত এবং পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটত। এই জরাজীর্ণ বাঁশের সাঁকোর কারণে স্থানীয় গ্রামবাসী, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে সরকারি হাসপাতালে আসা-যাওয়ার সময় এই এলাকার লোকজনকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। স্থানীয়দের এই দীর্ঘদিনের দুর্ভোগ এবং যাতায়াতের চরম সমস্যার কথা অনুধাবন করে এগিয়ে আসেন তরুন সমাজসেবী মোঃ ছানোয়ার হোসেন সোহাগ। তিনি নিজ উদ্যোগে ও অর্থায়নে বংশাই নদীর ওপর জরাজীর্ণ সেই বাঁশের সাঁকোর পরিবর্তে একটি মজবুত কাঠের সাঁকো তৈরি করে দেন। নতুন এই কাঠের সাঁকোটি তৈরি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাঁকোটি চালুর সময় এলাকার নানা বয়সী মানুষ উপস্থিত ছিলেন। রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন দিয়ে সাঁকোটিকে সুন্দরভাবে সাজানো হয়, যা স্থানীয়দের মনে আনন্দের জোয়ার আনে।
দীর্ঘদিন পর যোগাযোগের এই সুব্যবস্থা হওয়ায় এলাকার নারী,পুরুষ, বয়োঃবৃদ্ধ, শিশু-কিশোর, শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বংশাই নদীর ওপর আগের সেই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর জায়গায় নতুন এই কাঠের সাঁকো নির্মাণের ফলে দিগপাইত গ্রামের পূর্বপাড়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী ও স্বস্তিদায়ক সমাধান হলো। এবার এলাকার জন-মানুষরা, তরুণ সমাজসেবী ও উদ্যোক্তা মোঃ ছানোয়ার হোসেন সোহাগকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
এ বিষয়ে ছানোয়ার হোসেন সোহাগ বলেন, "জনসেবা হলো মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় মাধ্যম। দিগপাইত গ্রামের পূর্বপাড়ায় বংশাই নদীর ওপর আগের বাঁশের সাঁকোটি দিয়ে মানুষের চলাচল প্রায় অসম্ভব ছিল। মানুষের এই চরম দুর্ভোগ আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আমাকে এলাকার জন মানুষ চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেই আমি নির্বাচন করবো। এতে নির্বাচিত হই বা না হই, সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
স্থানীয়রা তাঁদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "জনপ্রতিনিধি না হয়েও নিজ উদ্যোগে এমন একটি জনকল্যাণমূলক কাজ করায় মোঃ ছানোয়ার হোসেন সোহাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধারণ মানুষের মতে, এ ধরনের উদ্যোগ প্রমাণ করে যে তিনি সত্যিকারের জনদরদি মানুষ।তাঁর মতো মানুষই পারবে ইউনিয়ন পরিষদে নেতৃত্ব দিতে।"
লেখক: তরুণ সমাজ ও সংবাদসেবী।
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








