কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
সোহরাব পাশা
শুরু থেকেই সুমন রায়হানের কবিতায় তার কণ্ঠস্বর আন্তরিক, নিজস্ব এবং বহু বর্ণিল চিত্রময়। বলা যায়, কবি পরিচিতির শুরুতেই তিনি তার সৃজন প্রতিভার যে স্বাক্ষর রেখেছেন, তা স্বকীয় স্বরে উত্তরোত্তর সমৃদ্ধিলাভ করছে বিভিন্ন কাব্যগ্রন্থে।
যাপিতজীবনের পরিবেশ-প্রতিবেশ থেকেই কবিতার রসদ তুলে এনেছেন এই কবি। ঘাস, ফুল, নদী, প্রেম- প্রকৃতি তার কবিতার মূল অনুষঙ্গ। অত্যন্ত সংযম ও পরিমিতির সঙ্গে উপস্থাপন করেছেন কবিতার শব্দাবলি। সবচেয়ে ভালো লাগার দিকটি হচ্ছে প্রতিটি কবিতার ভেতরের গল্প। যেমন- 'তার চেয়ে ভালো চলো, চুল খুলে কীর্তনখোলা নামি.../বৃষ্টি বন্দনায় হই সুনীল আকাশ, পদ্মপুকুরে জলের সাঁতার... চলো লাটিম-সুতোর ঘূর্ণিতে তুলে আনি ত্রিতাল শৈশব' (নস্টালজিয়া)। কিংবা 'মানুষ মেঘের আলিঙ্গন ভুলতে পারে না বলেই/আকাশ পাঠ করে, পাঠ করে নদী/যদি পায় খোলা প্রান্তর-/খলের মধ্যে ভরে নেয় ভোরের ঘাসফুল/পুড়োলে ভুলের বাগান ফুরিয়ে যায় কার্তিকের আয়ু' (একটি বিধ্বস্ত সময়ের গল্প)। কবি সুমন রায়হান প্রেমকে চিত্রিত করেছেন সৌন্দর্যের নিবিড় আড়ালে। তিনি ফুলকে পর্যবেক্ষণ করেছেন পাতার জানালা দিয়ে। স্পর্শহীন ভালোবাসায় আছে স্বাপ্নিক মুগ্ধতা- 'স্বপ্নের কোনো নিজস্ব রঙ নেই/সোনাঝরা বিকেল বহুদিন বৃষ্টি নেই/কতোকাল এ দৃষ্টিতে তোমার দৃষ্টি নেই' (স্বপ্নের কোনো নিজস্ব রঙ নেই)। অথব্য উদাহরণ দেওয়া যায়- 'ভালোবাসা পেলে নারী, ভালোবেসে যেতে পারি... কাছে এসো না, কাছে এসে যতোটা পাবে-তারও ঢের বেশিই হারাবে' (শৈল্পিক অনুরোধ)।
আবহমান বাংলার সব কবির কবিতায় আলো পড়ে চারপাশের মায়াময়- ছায়াময় নান্দনিক প্রকৃতির। ছায়া পড়ে বিভিন্ন ঋতুর নানাবিধ বৈশিষ্ট্যের। কবি সুমন রায়হানের কবিতাতেও ফুটে উঠেছে সেসব অপরূপ সৌন্দর্যের নিপুণ ছবি। দৃষ্টান্ত দেওয়া যাক- 'নদীর ভেতর নদী:/সমুদ্র বিলায় জল, আকাশ টলমল/পাখির কলতান, মায়ায় মারে টান/হেমন্ত দিন, মাঠের পরে মাঠ, পাকা ধানের ঘ্রাণ/শীতের সকালবেলা, খেজুর রসের হাঁড়ি নাড়া পোড়ার গন্ধ, ধোয়া উড়ে যায়.../ওই যে দূরের গাঁয়' (মায়া)। আমি আলোচনার গল্প বেছে নিয়েছি সুমন রায়হানের 'নদীও জলে নামে' কবিতার বইটির, যা গত একুশের বইমেলায় প্রকাশ করেছেন জামাল উদ্দিন আহমেদ দি রয়েল পাবলিশার্স থেকে। এর আগে কবির আরও তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে 'হৃদয়ে যে গান আসে' (২০১২), 'যেতে যেতে সমুদ্র' (২০১৪) এবং 'নক্ষত্রের আড়াল' (২০১৬)। সব গ্রন্থের নান্দনিক প্রচ্ছদ করেছেন খ্যাতিমান চিত্রশিল্পী রাজিব রায়।
'নদীও জলে নামে' কাব্যের ফ্ল্যাপে কয়েকটি পক্তি এ রকম- সুমন রায়হান কবিতার শরীর নির্মাণে তৎসম শব্দের ব্যবহার, অতিকথন, দুর্বোধ্যতার কোনো প্রশ্রয় দেননি। তার কবিতার মূল সুর মাটির ঘ্রাণ আর স্বপ্নব্যাকুল হৃদয়ের অশেষ গান। শ্রমজীবী দুঃখী মানুষ অবাধে ঢুকে পড়েছে সুমনের কবিতার খোলা দরজায়। ভাষা ও মুক্তিযুদ্ধ, নানাভাবে আলো-ছায়া ফেলেছে তার কবিতায়। ব্যক্তিগত বিজ্ঞাপন বিলি করার কোনো চাতুর্য নেই সুমনের কবিতায়। তিনি মানুষকে ভালোবেসে জাগিয়ে তোলেন নান্দনিক ভালোবাসার ভেতর। কবি সুমন রায়হান কবিতার বারান্দায় দাঁড়িয়ে ফুলভারে সজ্জিত বাগান ও খোলা আকাশ দেখতে ভালোবাসেন। পাখি তাকে ডেকে নিয়ে যায় নারী, নদী ও সমুদ্রের কাছে। কবির প্রতিটি কাব্যগ্রন্থেই নিজেকে নতুন করে উপস্থাপনের চেষ্টা করেছেন। ১৯৮৪ সালের ৪ ডিসেম্বর বরিশালের লক্ষ্মণকাঠিতে জন্ম নেওয়া কবি সুমন রায়হান নিরন্তর হেঁটে চলেছেন কবিতার দূর দিগন্তের আশ্রমে। তারুণ্যোদীপ্ত কবির জন্মদিনে অশেষ শুভেচ্ছা।
পাঠকের মতামত:
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








