একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
স্টাফ রিপোর্টার : এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে কবি শাহেদ কায়েসের তিনটি কবিতার বই ও একটি অনুবাদ গ্রন্থ। ‘বৈভব’ (স্টল নম্বর ৫৭৫ - ৫৭৬, সোহরাওয়ার্দী উদ্যান) থেকে প্রকাশিত হয়েছে শাহেদ কায়েসের কবিতার বই ‘নৈরাজ্যবাদী হাওয়া’ এবং ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতার অনুবাদগ্রন্থ ‘মুক্তিকামী মানুষের কবিতা’; ‘ভাষাচিত্র’ (প্যাভিলিয়ন ১৩, সোহরাওয়ার্দী উদ্যান) থেকে প্রকাশিত হয়েছে ‘স্বনির্বাচিত কবিতা’ এবং ‘ঐতিহ্য’ (প্যাভিলিয়ন ২৮, সোহরাওয়ার্দী উদ্যান) থেকে প্রকাশিত হয়েছে ‘মায়াদ্বীপ’।
‘নৈরাজ্যবাদী হাওয়া’ বইটি এ বছর প্রকাশিত হয়েছে একই সময়ে ভিন্ন ভিন্ন স্থানের তিনটি প্রকাশনী থেকে― ভারতের কলকাতা থেকে ‘কবিতা আশ্রম’, আগরতলা থেকে ‘নীহারিকা’ এবং ঢাকা থেকে ‘বৈভব’ বইটি প্রকাশ করেছে।
কবি আলফ্রেড খোকন ‘নৈরাজ্যবাদী হাওয়া’ প্রসঙ্গে বলেন, “নৈরাজ্যবাদী হাওয়ায় আমাদের শাহেদ কায়েস দাঁড়ায়। তাঁর কবিতায়, প্রেম আছে, প্রলোভন আছে, দ্রোহ আছে, আছে বিদ্রোহ। আছে প্রত্যাখানের মর্ম। আছে অধর্মের ধর্মর কথা। যে কারণে সে বলতে চায় সহজিয়া প্রেমের কবিতা। শাহেদের হাতে আরও রচিত হয় ভেদ ও অভেদের মর্ম, হৃষিপাড়ার অন্তজনের কথা, নদীর বালু লুট হয়ে যাওয়ার বেদনার মর্মব্যথা। এছাড়া, শাহেদ কায়েস বিজ্ঞানের সুগভীর ছাত্র হওয়ায় বিজ্ঞান-প্রযুক্তি ও মহাকাশবিজ্ঞানের অনেক জটিল-কুটিল বিষয় তার কবিতার অনুষঙ্গ হয়েছে, হয়েছে সম্পর্কিত। জীবন-প্রকৃতি-বিজ্ঞান, পারস্পরিক এই সম্পর্কত্রয়ের স্নেহাস্পদ সংকলনের নাম প্রযুক্তি। প্রযুক্তির সঙ্গে জীবনের সংঘর্ষ যে অনিবার্য হয়ে উঠতে পারে, কবি শাহেদ কায়েসের কবিতা পড়লে তার স্পষ্ট আভাস আমরা পেয়ে যাব সহজেই। এটাও কবির বিশিষ্টতা। বিজ্ঞানমনস্ক শাহেদ তার পরিণত ব্যাপ্তিতে আমার কাছে শেষ পর্যন্ত দ্রোহী, রোমান্টিক এবং বৈরাগ্যের অবিমিশ্রণে এক উন্নততর যাত্রায় বিকশিত হন। এটা বললে হয়তো অত্যুক্তি হবে না যে জগতের এক মহান বিজ্ঞানী আইনস্টাইন, জীবনের নিভৃত সমর্পণ করেছিলেন বেহালার কাছে। শাহেদ কায়েসও অনেকটা তাই— বিজ্ঞানের সুগভীর অভিনিবেশী, কবিতায় আত্মমগ্ন— মুক্তি অন্বেষী।”
(পিআর/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
-1.gif)








