কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
নিউজ ডেস্ক : বাংলাদেশের লেখক ও কার্টুনিস্ট ওবায়দুর রহমান তার প্রথম ইংরেজি ভাষার কার্টুন সংকলন “Zinger Toonz: Dark n’ Twisted” / “'জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড” প্রকাশ করেছেন, যা কার্টুন জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। ইতোমধ্যে তাঁর কার্টুন বইটি দেশি-বিদেশি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। স্লিক পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি মূলত একগুচ্ছ গাঢ় ও ব্যাঙ্গাত্মক কার্টুনের সংকলন, যা প্রচলিত হাস্যরসের ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন। ব্যতিক্রমী চিন্তাধারা ও গা-ছমছমে রসবোধে ভরপুর এই বইটি কেবল শুধু একটি হাস্যরস সমৃদ্ধ কার্টুন বই নয়, বরং সমকালীন ব্যঙ্গচিত্র সাহিত্যে একটি নতুন মাত্রা যোগ করেছে। এবং এই বইটিতে চিত্রিত কার্টুনিস্টের নিজস্ব চিন্তাভাবনার এক শিল্পসম্মত অভিব্যক্তির সংকলন সমূহ পাঠককে হাসির পাশাপাশি নিঃসন্দেহে গভীর চিন্তার খোরাক জোগাবে।
Zinger Toonz: Dark n’ Twisted বইটির প্রতিটি কার্টুনে ফুটে উঠেছে লেখকের গভীর পর্যবেক্ষণশক্তি ও চতুর রসবোধ, যা মূলত সমসাময়িক সমাজ, প্রযুক্তি, রাজনীতি, শিল্প ও ব্যক্তিগত অস্তিত্ববাদী প্রশ্নকে কেন্দ্র করে গঠিত। কার্টুনগুলোতে হাসির আড়ালে লুকিয়ে আছে চিন্তার খোরাক এবং কখনো কখনো তীব্র সামাজিক ব্যঙ্গ।
বইটির প্রধান আকর্ষণ এটির বিবিধ বিষয়বস্তুর বৈচিত্র্য। ওবায়দুর রহমান তার কার্টুনে দৈনন্দিন জীবনের হাস্যকর দিকগুলো তুলে ধরেছেন, তবে তা এক ‘অন্ধকার ও বাঁকা’ দৃষ্টিকোণ থেকে। এর মধ্যে এলিয়েন, ইউএফও, দ্বীপের গল্প, এমনকি অস্তিত্ববাদী সংকটে ভোগা ভূতের মতো ইন্টারেষ্টিং বিষয়গুলোও স্থান পেয়েছে। এছাড়াও, সোশ্যাল মিডিয়া, আধুনিক শিল্প, আত্মসমালোচনামূলক মানবমন—সব কিছুই এসেছে একটি তীক্ষ্ণ, ব্যতিক্রমী এবং প্রায় দর্শনধর্মী দৃষ্টিকোণ থেকে।
ওবায়দুর রহমান শুধুমাত্র একজন কার্টুনিস্ট নন, তিনি একজন চিত্রশিল্পীও। বইটির প্রচ্ছদ এবং পিছনের কভার তিনি নিজেই তেল রং ব্যবহার করে এঁকেছেন, যা তার শৈল্পিক দক্ষতার পরিচয় বহন করে। তাঁর প্রতিটি কার্টুনই লেখকের পর্যবেক্ষণের গভীরতা এবং কল্পনার এক অসাধারণ সমন্বয়। কার্টুনগুলোর প্রতিটি প্যানেলে সূক্ষ্ম হাস্যরস এবং ব্যাঙ্গাত্মক উপাদান লুকিয়ে আছে, যা পাঠককে বারবার ভাবতে বাধ্য করে। বইটির প্রতিটি কার্টুন সমাজের বিভিন্ন দিক নিয়ে একটি নীরব আলোচনা তৈরি করে। লেখক মনে করেন, “হাসি শুধু বিনোদন নয়, এটা প্রতিবাদের ভাষা, চিন্তার হাতিয়ার।”
কার্টুনগুলোর ভাষা সম্পূর্ণ ইংরেজি, যা এটিকে বিশ্বব্যাপী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি চমৎকার প্রচেষ্টা। এই উদ্যোগটি প্রমাণ করে যে, বাংলাদেশের শিল্পীরা কেবল দেশীয় দর্শকদের জন্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভা প্রদর্শন করতে সক্ষম। আন্তর্জাতিকভাবে পরিচিত আমেরিকান কৌতুক ও ব্যঙ্গচিত্রভিত্তিক ম্যাগাজিন “Humor Times” এই বইটি সম্পর্কে বলেছে, “এটি পুরনো দিনের MAD ম্যাগাজিনের মতো, যেখানে হাসির মাঝে থাকে চিন্তার ঝলক।” এই ধরনের স্বীকৃতি একজন বাংলাদেশি শিল্পীর জন্য নিঃসন্দেহে গর্বের।
বইটির একেবারে শুরুতে ওবায়দুর রহমানের একটি উক্তি রয়েছে: "Laughter is to Human Soul, What Water is to Life." / অর্থাৎ, "হাসি মানবাত্মার জন্য ঠিক তেমনটাই, যেমনটা পানি জীবনধারণের জন্য।" এই উক্তিটি তার কাজের মূল দর্শনকে তুলে ধরে। তিনি বিশ্বাস করেন যে, হাসি কেবল একটি বিনোদন মাধ্যম নয়, বরং এটি মানবজীবনের এক অপরিহার্য অংশ। তার কার্টুনগুলো এই বিশ্বাসের প্রতিফলন, যা পাঠকের মনে আনন্দ এবং একই সাথে জীবনের জটিলতা নিয়ে প্ৰশ্ন তৈরি করে।
'জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড' বইটি নিঃসন্দেহে বাংলাদেশের কার্টুন শিল্পে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি কেবল বিনোদন নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক মন্তব্যও। পাঠকরা বইটিকে একটি “re-readable বা পুনরায় পাঠযোগ্য” সংকলন হিসেবে উল্লেখ করেছেন—যা একবার পড়লে হাসি আসে, আর বারবার পড়লে চিন্তা জন্মায়। কার্টুনপ্রেমীদের পাশাপাশি সাহিত্য, সমাজচিন্তা এবং ব্যঙ্গরসের অনুরাগীদের কাছেও এটি দারুণভাবে গ্রহণযোগ্য হবে।
“Zinger Toonz: Dark n’ Twisted” শুধুমাত্র একটি কার্টুন সংকলন নয়, এটি একটি সামাজিক ভাষ্য, সাংস্কৃতিক প্রতিবিম্ব এবং শিল্পীর নিজস্ব দর্শনচিন্তার প্রকাশভঙ্গি। এটি বাংলাদেশে কার্টুনশিল্পের ধারায় এক সাহসী ও সৃজনশীল সংযোজন, যা আন্তর্জাতিক পর্যায়ে স্থান করে নেওয়ার মতো সম্ভাবনা রাখে। এই বইটি কার্টুনপ্রেমী, সাহিত্য ও সমাজ-মনস্ক, চিন্তাশীল সকল পাঠকের পাঠ্যতালিকায় থাকা উচিত। আশা করা যায় যে, এই বইটি পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলবে এবং এটি বাংলাদেশের কার্টুন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
(পিআর/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







