বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
স্টাফ রিপোর্টার : অমর একুশে বইমেলায় উন্মোচিত হয়েছে করপোরেট ব্যক্তিত্ব, স্ট্র্যাটেজিক ক্রেডিট কোচ ও গবেষক টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের নতুন বই ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট: ব্যবসা বাঁচানোর বিজ্ঞান ও অর্থ আদায়ের কৌশল’। শুক্রবার (৬ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখকের মা জান্নাতুল ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা, কথাসাহিত্যিক ও কবি এ বি এম সোহেল রশিদ, আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট ব্যক্তিত্ব জিয়াউল আলম চৌধুরী, পুষ্টিবিদ শারমিন আক্তার এবং ডা. আদিবা ইসলাম ফারিন। এছাড়াও অনুষ্ঠানে খুদে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল লেখকের পুত্র ফালাক আবদুল্লাহ।
পেশাগত জীবনে ক্রেডিট রিকভারি নিয়ে কাজ করতে গিয়ে লেখক দেখেছেন, অনেক সময় সঠিক কাঠামোর অভাবে ভালো মানুষও খেলাপি হয়ে পড়েন, নিষ্ঠাবান কর্মীরা ব্যর্থ হন এবং সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মুখে পড়ে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ক্রেডিট ম্যানেজমেন্ট মানে কেবল খাতার হিসাব বা টাকা আদায় নয়; এটি মূলত বিশ্বাস, কৌশল এবং ন্যায়ের এক সম্মিলিত চর্চা। জোর করে নয়, বরং কৌশল আর সঠিক আচরণই যে আদায়ের সেরা অস্ত্র, বইটিতে পাওনা আদায়ের সেই মানবিক ও বৈজ্ঞানিক দিকটিই তুলে ধরা হয়েছে।
বইটি মূলত আমাদের দেশের উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী, ক্রেডিট ম্যানেজার, ব্যাংকার এবং যারা ক্রেডিট ব্যবসা বা অর্থনীতির শিক্ষার্থী তাদের জন্য লেখা হয়েছে। একটি রুগ্ন ব্যবসাকে সারিয়ে তোলার উপায় হিসেবে বইটিতে গ্রাহক বিশ্লেষণ ও ক্রেডিট অনুমোদনের সঠিক প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের আগাম কৌশল এবং মাঠ পর্যায়ে টিম ম্যানেজমেন্ট ও লিডারশিপের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইনি কাঠামোর পাশাপাশি সমাজভিত্তিক রিকভারি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) উপায়গুলোও এতে প্রাধান্য পেয়েছে।
লেখক টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদ বর্তমানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-তে ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও আর্লি রিকভারি এর ইনচার্জ হিসেবে কর্মরত। ওয়ালটন পরিবারের মতো বিশাল এক কর্মযজ্ঞে কাজ করতে গিয়ে অর্জিত অভিজ্ঞতা থেকেই তিনি এই বইটি লিখেছেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে প্রথম ব্যাচের প্রথম রোলধারী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমফিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি ‘পুরুষদের প্রতি পারিবারিক সহিংসতা’ বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত।
এছাড়া তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সার্টিফায়িং প্রতিষ্ঠান ‘এডুপ্রো’ (Edupro, UK) থেকে রিস্ক ও কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী।
'বই বাজার প্রকাশনী' থেকে প্রকাশিত এই বইটি মেলার ২০৮-২১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ৪৫০ টাকা মূল্যের এই বইটি অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকেও সংগ্রহ করার সুযোগ রয়েছে।
(পিআর/এসপি/মার্চ ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ‘টেকসই গণমাধ্যম গড়তে আমরা বদ্ধপরিকর’
- ‘শেখ হাসিনা দেশে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক’
- জামায়াতের আয়োজনে জাতীয় আলেম সম্মেলন শনিবার
- জামালপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন
- কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- নারী দলের জন্য বিদেশি কোচ খুঁজছে বিসিবি
- ফরিদপুরে বিএনপি নেতার সেই মামলাটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত দাবি প্রতিপক্ষের
- বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত
- মেজর জেনারেল জিয়া তার অফিস কম্পাউন্ডে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন,‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
-1.gif)








