একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
নিউজ ডেস্ক : এবারের বইমেলায় কবি শাহেদ কায়েসের নতুন কবিতার বই ‘জল হাওর একতারা’ প্রকাশিত হয়েছে। বৈভব প্রকাশনী (বইমেলায় নম্বর স্টল ৪৯, ৫০) থেকে প্রকাশ হয়েছে বইটি। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী দেওয়ান আতিকুর রহমান এবং অলংকরণ করেছেন শিল্পী রাজীব দত্ত।
হাওরনির্ভর জীবন ও ভূপ্রকৃতিকে কেন্দ্র করে রচিত ‘জল হাওর একতারা’ মূলত একটি জলজ জনপদের কাব্যমানচিত্র। হাওরের শ্রমজীবী মানুষের অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তনজনিত বন্যা-খরা ও ঝড়ের প্রভাব—এ সবকিছুর মধ্য দিয়ে এখানে উঠে এসেছে হাওর অঞ্চলের বহুমাত্রিক বাস্তবতা। হাওরের জল শুধু প্রকৃতির দৃশ্য নয়— কৃষক, জেলে, রাখাল, বারকি শ্রমিক, লগ্নি-দাদনের ফাঁদে বন্দি মানুষের জীবনের উপাখ্যান হয়ে উঠেছে।
এই গ্রন্থের কবিতাগুলোতে হাওরকে দেখা হয়েছে এক সমন্বিত জীববৈচিত্র্য ও সামাজিক-অর্থনৈতিক গঠনের অংশ হিসেবে—যেখানে মানুষ, জল, মাছ, বৃক্ষ, পাখি ও কৃষিজমি পরস্পরনির্ভর চক্রে আবর্তিত। ষড়ঋতুর রূপান্তর, ধানকাটা আর নবান্ন, ধামাইলের সুর, মনসা-পুঁথি, বিয়ের নৌকা, মৌসুমি উৎসব ও গ্রামীণ আনুষ্ঠানিকতা, ভাসান পানি আন্দোলনের ইতিহাস—সব মিলিয়ে এই কবিতাগুলো হাওরকে পড়ার এক বিকল্প ভাষা তৈরি করেছে। কোথাও হাওর নিভৃত ধ্যানস্থল, কোথাও তা শোষণের বিরুদ্ধে সংগ্রামরত জনপদের তীব্র আর্তনাদ।
‘জল হাওর একতারা’ তাই শুধু প্রাকৃতিক দৃশ্যবর্ণনার সংকলন নয়; এটি এক প্রান্তিক অঞ্চলের পরিবেশ-বাস্তবতা, জীবিকা, লোকসংস্কৃতি ও সামাজিক সংগ্রামের কাব্যিক দলিল, যেখানে হাওরকে পড়া যায় একই সঙ্গে ভূগোল, ইতিহাস ও জীবনসংহিতা হিসেবে।
কবি শাহেদ কায়েসের প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— বাঁক ফেরার অভিজ্ঞতা (দোয়েল প্রকাশনী, ১৯৯৯), চূড়ায় হারানো কণ্ঠ (মঙ্গলসন্ধ্যা, ২০০৪), মায়াদ্বীপ (ঐতিহ্য, ২০১৫), মঙ্গলসন্ধ্যা প্রেমের কবিতা (সম্পাদিত, ধ্রুবপদ, ২০১৭), কৃষক ও কবির সেমিনার (অভিযান ২০২০), সহজিয়া প্রেমের কবিতা (অভিযান, ২০২১), স্বনির্বাচিত কবিতা (ভাষাচিত্র, ২০২৩), মুক্তিকামী মানুষের কবিতা (অনুবাদ, বৈভব, ২০২৪) ও নৈরাজ্যবাদী হাওয়া (বৈভব, ২০২৪)। এ ছাড়া অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- “এশিয়ার বারটি দেশের মানবাধিকার পরিস্থিতি” (ইংরেজি ভাষায়, মে এইটিন মেমোরিয়াল ফাউন্ডেশন, দক্ষিণ কোরিয়া, ২০১৫); “বিজ্ঞানী মাকসুদুল আলম স্মরণগ্রন্থ” (সম্পাদিত, ঐতিহ্য, ২০২০)।
(পিআর/এসপি/মার্চ ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








