ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময়ের সংঘাতময় ঘটনা নিয়ে লিখিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ (Bangladesh After A Gory Dawn) প্রকাশিত হয়েছে।
আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান এমাজনের কিন্ডেল প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাজনের ওয়েবসাইট থেকে ই-বুক (https://www.amazon.com/dp/B0H6SZK3HP) ও পেপার বুক অর্ডার করা যাচ্ছে আজ রবিবার থেকে। ই-বুকের দাম ৯.৯৯ ডলার ও পেপার বুকের দাম ১৯..৯৯ ডলার।
বইটিতে স্বাধীনতা পরবর্তী সময়ের বিভীষিকাময় ঘটনা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী ও দেশের সাবেক দুইজন প্রেসিডেন্টকে নির্মমভাবে হত্যা, স্বৈরাচার এরশাদের ক্ষমতা গ্রহণ ও পতন নিয়ে আলোচনা করা হয়েছে গল্পের আকারে। প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে একজন গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষ স্থানে উঠে এলেন তার বর্ণনা রয়েছে বইটিতে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থান-পতন নিয়েও আলোচনা রয়েছে। বইটিতে বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ব্যাপক ছাত্র বিক্ষোভ ও গণহত্যার বর্ণনার রয়েছে বিস্তারিতভাবে।
অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ব্যাপকভাবে সমালোচনা করা হয়েছে যৌক্তিক কারণ দেখিয়ে। অন্তবর্তীকালীন সরকার কেন উদ্যোগ নিয়েও জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যার মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) করেনি সেই বর্ণনা করা হয়েছে তথ্য-প্রমাণ দিয়ে। অন্তবর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বইটিতে।
প্রবাসী জীবন কাটিয়ে জনাব তারেক রহমান কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সেই আলোচনাও করা হয়েছে বইটিতে। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সংগঠনটির ছাত্র-নেতারা কিভাবে দেশব্যাপী চাঁদাবাজি ও অপরাধে নিমজ্জিত হয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিলেন তার বর্ণনা রয়েছে বইটিতে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে কেন প্রত্যাশিত ফল করতে ব্যর্থ হয়েছে তার বর্ণনা রয়েছে বিস্তারিতভাবে।
বইটির লেখক ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, 'বাংলাদেশ আফটার এ গোরি ডন’ একটি বাস্তবধর্মী গবেষণামূলক বই। স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান রক্তাক্ত সময়ের ঘটনাবহুল ঘটনাগুলোই স্থান পেয়েছে বইটিতে। চলার পথে যা দেখেছি ও পড়েছি তাই নিজের মতো করে বর্ণনা করেছি। অনেক অজানা তথ্য রয়েছে বইটিতে। পাঠকরা বইটি পড়ে অনেক অজানা তথ্য জানতে পারবেন।
(টি/এসপি/জুন ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপি নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবি
- ফুলপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও সার বিতরণ
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- বাড়লো সোনা-রুপার দাম
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







