‘অসহায় নারীদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য’
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সমাজের পিছিয়ে পড়া অসহায় নারীদের সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য উল্লেখ করে পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী জীশান মীর্জা বলেন, ‘আমাদের কাজ প্রতিবন্ধী, দরিদ্র, তৃতীয় লিঙ্গের সদস্য, রোগগ্রস্থ নারী সহ সকলকে মানবিক সেবা প্রদান। তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দেওয়াও আমাদের লক্ষ্য’।
শনিবার বিকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ‘পুনাক’ আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী ও আইজিপির স্ত্রী জীশান মীর্জা এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাকালে আমরা সেবা দিয়েছি। বিভিন্ন স্থানে চিকিৎসার অভাবে পড়ে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা করিয়ে যাচ্ছি। এমনকি তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়েছে। বন্যপ্রানী ও পশুপাখি সংরক্ষনে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়াও সুন্দরবন কেন্দ্রিক কর্মজীবি নারীদের সহায়তাও আমাদের কার্যক্রমের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, সুন্দরবন এলাকায় বসবাসরত অগনিত বাঘবিধবাদের আয়বর্ধক কর্মসংস্থান, তাদেরকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান এবং সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগও রয়েছে আমাদের। উপক‚লীয় এলাকায় গর্ভধারিনী মায়েদের সন্তান প্রসবের সহায়তার জন্য সেখানে ধাত্রী প্রশিক্ষন এবং ওষুধপত্র এবং চিকিৎসা বিষয়ক যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা করা হবে। একইসাথে সুন্দরবনের মধু এবং কেওড়ার আচার তৈরীর মাধ্যমে নারীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।
জেলা ‘পুনাক’ সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পুনকের সহ-সভানেত্রী নাসিমা আমিন, দিলরুবা খুরশীদ, ফারজানা জামিল, ফরজানা কবির, তৌহিদা ইসলাম নুপুর, ওয়াহিদা ওয়াহাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদিকা প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপনন সম্পাদিকা সৈয়দা মেহর আফরোজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী জীশান মীর্জার মা লুৎফুন্নেছা হক ও অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুনাক সভানেত্রী। পরে তিনি শীতার্ত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
(আরকে/এএস/জানুয়ারি ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- দূর্গাপুর থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ‘বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন করছে’
- টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা
- ঋণচক্রের বিষফাঁদে অর্থনীতি, মূল্যস্ফীতির অগ্নিকুণ্ডে দগ্ধ জনজীবন
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- চিত্রা এক্সপ্রেসে ১১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারি আটক
- এ বাজেট রঙ্গিন হাওয়াই মিঠাইর মত : মোমিন মেহেদী
- ভূমিকম্পের নীরব কাউন্টডাউন: কাঁপছে বাংলাদেশ, আসছে কি বড় বিপর্যয়?
- কাশিয়ানীতে শেখ মুজিবের ম্যুরালে কালিলেপন, ছাত্রলীগের প্রতিবাদ
- নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ
- সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
- বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে’
- প্রকৌশলীশূন্য লোহাগড়া পৌরসভা, বন্ধ উন্নয়ন কর্মকান্ড, বিঘ্নিত নাগরিক সেবা
- এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ
- এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া
- নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন
- টিকিটের দাম কমিয়েও মাঠে দর্শক আনতে পারলো না ফিফা
- ‘চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করছে’
- ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
- ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২ : ১২ ক্যাম্পেইনে
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- মহালয়া কেন পালন করা হয়?
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







