দিনাজপুরে হস্তশিল্পের মাধ্যমে ভাগ্য ফিরছে নারীদের
শাহ আলম শাহী, দিনাজপুর : হস্তশিল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থানে স্বাবলম্বী হচ্ছে উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের নারীরা।অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখছে জেলার খানসামা উপজেলায় গড়ে তোলা 'রংজুট বিডি' নামে একটি প্রতিষ্ঠান। তৈরী হচ্ছে অপরূপ কারুকার্য সম্মিলিত দৃষ্টিনন্দন হস্তশিল্প পণ্য। দেশের গন্ডি পেরিয়ে যা বিশ্ব বাজারেও চাহিদা গড়ে তুলেছে।
বিভিন্ন স্থান থেকে উপকরণ সংগ্রহ করে তৈরি হচ্ছে এ হস্তশিল্প। মান ভালো ও দৃষ্টিনন্দন হওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে নারীদের হাতে তৈরিকৃত এসব পণ্যের। হস্তশিল্পের এসব পণ্য মুগ্ধ করেছে, দেশি-বিদেশি ক্রেতাদেরও।
নারীরা নিপুন হাতে তৈরি করছেন হোগলা বাস্কেট, রাক্স, ফ্লোর ম্যাট, পাপশ, ডোর ম্যাট সহ বিভিন্ন ধরনের হস্তেশিল্প পণ্য। এ প্রতিষ্ঠানে কাজ করছেন ৫০ জনেরও বেশি মানুষ। যার অধিকাংশই নারী।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের সাধারণ নারীদের তৈরি করা পণ্য চলে যাচ্ছে বিশ্ববাজারেও। এতে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। এমনটাই জানালেন
রংজুট বিডি এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কাইদুজ্জামান।
তিনি বলেন, যদি সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া যায়,তাহলে আরো এগিয়ে যাওয়া সম্ভব হবে।এ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হবে অসংখ্য মানুষের। তৈরিকৃত পণ্যের মাধ্যমে নারীরাও এগিয়ে যাবে বিশ্বের দরবারে।কর্মসংস্থানের পাশাপাশি বেকারত্ব দূর হবে অনেকের।
বাসুলি এলাকায় গড়ে ওঠা 'রংজুট বিডি' নামে একটি প্রতিষ্ঠানটি সম্পর্কে খানসামা উপজেলার যুব কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, 'যে কোন প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যদি উদ্যোক্তার মনোবল স্বচ্ছ ও উদ্যমযুক্ত থাকে। এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। অনেক নারী এখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তারা স্বাবলম্বী হচ্ছেন। আমরা যথাযথ সহযোগিতা করার চেষ্টা করছি।'
সরজমিনে গিয়ে কথা হয় এই প্রতিষ্ঠানে কর্মরত বেশ কয়েকজনের সাথে। খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের বাসিন্দা শান্তিবালা জানালেন, 'আগে অভাব আছোলো। সংসারে কষ্ট ছিলো। গত ৩ মাস ধরে এখানে কাজ করি,অভাব দূর হইচ্ছে।।ভাগ্য খুলিছে, এখন পেট ভরে খাইতে পারছি বাড়ির সকলে।'
কর্মসংস্থানে স্বাবলম্বী হয়ে ওঠা এ প্রতিঠানে কর্মে ব্যস্ত থাকা চল্লিশোর্ধ বয়সের আরেক নারী মোসলেমা জানালেন,'স্যার এখন ভালোই আছি। কাম পাইছি, খাবার পাছি। আর কেহো আঙ্গুল তুলি খারাপ কিছু কহিবা পারেনা। এখন সম্মান হয়ছে।'
(এসএএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








