পেঁয়াজের বীজতলা প্রস্তুত করতে গরুর জায়গায় মানুষ!
এ কে আজাদ, রাজবাড়ী : শুরু হয়েছে সারাদেশে পেঁয়াজের বীজ রোপণ। তবে বীজ রোপণ করার আগে অবশ্যই বীজতলা বারবার চাষ দিয়ে মাটি বেশ ঝুরঝুরে করে নেয়া আবশ্যক। সে কারণেই চাষি বারবার বীজতলার মাটি ঝুরঝুরে করার জন্য নিজেই গরুর পরিবর্তে কাজ করছে।
বলছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া ইউনিয়নের ঘিকমলা গ্রামের একজন শিক্ষিত চাষি যুবক হাবিবুর সরদার (হাবলু) এর সনাতনী পদ্ধতিতে পেঁয়াজের বীজতলা প্রস্তুতের গল্প। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক এর চাকরি করেন। এছাড়াও তার ঘিকমলা বাজারের রয়েছে ওষুধের দোকান।
শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই অভিজ্ঞ কৃষক পিতা মকসেদ সরকার ও ২টা জোন (কামলা) কে সাথে নিয়ে পেঁয়াজের বীজ রোপণ করার জন্য বীজতলা প্রস্তুত করতে কাজ শুরু করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাষি হাবলু তার বৃদ্ধ পিতা ও ২টা জোন (কামলা) নিয়ে বীজতলার মাটি ঝুরঝুরে করতে কাজ করছে। একজন বীজতলার আগাছা পরিস্কার করছে, অন্য ৩ জন মাটি ঝুরঝুরে করতে হাতের নাংলে টানছে। বৃদ্ধ পিতা মকছেদ সরদার হাল ধরে আছে, ছেলে হাবলু ও সিয়ান গরুর পরিবর্তে নাংলে টানছে।
এ সময় চাষি হাবিবুর সরদার (হাবলু) সাথে কথা হলে তিনি বলেন, আমি গত বছর ৯ কেজি পেঁয়াজের বীজ রোপণ করেছিলাম। এ বছর ১৫ কেজি বীজ রোপণ করেছি। কারণ গত বছর থেকে এ বছর বীজের দাম কমে পাইছি। আমি মুলত এই বীজ থেকে যখন চারা (হালি পেঁয়াজ) হয় তখন এগুলো বিক্রি করে থাকি। সেই সাথে আমিও এক একর মত পেঁয়াজ লাগাই। এই মৌসুমে হালি পেঁয়াজ বিক্রি করে ভালো মুনাফা পাই। গত বছর এক কেজি বীজের হালি পেঁয়াজ ২০ হাজার টাকায় বিক্রি করেছি। আমার পাশের আরও ৩ জন পেঁয়াজের বীজ রোপণ করে হালি পেঁয়াজ বিক্রির আশায়। মুলত উচু ও বেলে-দোআঁশ মাটিতে হালি পেঁয়াজ ভালো হওয়ার কারণে এখানে আমরা সবাই বীজ রোপণ করে থাকি।
পাশেই দাঁড়িয়ে থাকা আর এক জন কৃষক মুকুল সরদারের সাথে কথা হয়। তিনিও ঘিকমলা বাজারে স্থায়ী ভাবে ডাক্তারি করে। তবে সেও কৃষি কাজের সাথে জড়িত। সে বলেন আমি প্রতিবছর পেঁয়াজের চাষ করে থাকি তার জন্য এখনে আমিও পেঁয়াজের বীজ রোপণ করে থাকি। প্রায় প্রতি বছর যে বীজ রোপণ করে থাকি তা দিয়ে নিজের জমিতে (হালি পেঁয়াজ) রোপণ করেও কিছু বিক্রি করতে পারি। এ বছর গতবারের চেয়ে বেশি বীজ রোপণ করেছি। তবে দাম কিছুটা কম হতে পারে তার পর ও রোপণ করেছি।
পাশের আর এক জন চাষি নারায়ণ চন্দ্র গোস্বামী এর সাথে কথা হলে তিনি বলেন, আমার নিজের জমিতে পেঁয়াজ লাগানোর জন্য হালির প্রয়োজন হয় তাই প্রতিবছর বীজ রোপণ করি। গত বছর থেকে এ বছর বেশি বীজ রোপণ করেছি। তবে বীজ রোপণ করতে খরচ বেশি হয়ে যায়। বীজতলা ভালো ভাবে প্রস্তুত করতে ও সার কীটনাশক সহ জোনের (কামলা) খরচ বেশি হয়ে যায়। তবে গত বছর ভালো দাম পেয়েছি। এবছর পেঁয়াজের দাম ভালো পাইনি চাষিরা তাই বুঝতে পারছি না কি হবে।
(একে/এসপি/নভেম্বর ০৬, ২০২১)
পাঠকের মতামত:
- ধামরাইয়ে পৌষ সংক্রান্তি ও বুড়ির পূজা উপলক্ষে ৩ দিনের মেলা
- জারি গানে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করলো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ
- ইয়াহিয়া খান আগামীকাল করাচী থেকে লারকানায় পৌঁছবেন
- এ-তো দেয়াল ভাঙ্গার প্রতিবাদী গান
- সালথায় মাটি কাটার দায়ে দুইজনের কারাদণ্ড
- ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা
- মহম্মদপুরে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে’
- রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
- কাপ্তাইয়ে সাংবাদিকদের সাথে জোন কমান্ডারের বৈঠক
- পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
- কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না: শামা ওবায়েদ
- ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’
- জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- চাটমোহরে শিয়ালের মাংস বিক্রি, কসাই পলাতক
- কুড়িগ্রামে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
- ঝিনাইদহে ১ লাখ ৬৬ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৩টি
- টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত
- কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
- টাঙ্গাইলে ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- কার্যালয়ে ঢুকে ২ শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত, বিচারের দাবিতে মানববন্ধন
- নড়াইলে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
- দুস্থের ২১ কম্বল বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








