বঙ্গবন্ধু ১০০ জাতের ধানে মেধাবী প্রজন্মের প্রত্যাশা
গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট (ব্রি) উদ্ভাবিত বঙ্গবন্ধু ১০০ জাতের পুষ্টি সমৃদ্ধ ধান মেধাবী প্রজন্ম গড়বে। এমন প্রত্যাশা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট। আগাম জাতের এই ধানে জিংক, প্রটিনসহ পুষ্টি উপাদান রয়েছে। এ চালের ভাত খেলে শিশুর গড় উচ্চতা, বুদ্ধিমাত্রা ও স্টেমিনা বৃদ্ধি পাবে। গর্ভবতী মায়ের দেহের জিংকের চাহিদা পুরণ করবে। এ ধানের ভাত গ্রহনের মাধ্যমে মেধাবী প্রজন্ম গড়ে উঠবে। পুষ্টি সমৃদ্ধ এই ধান হেক্টরে সাড়ে ৭ টন ফলন দিয়েছে। এ বছর গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট জেলায় নতুন জাতের বঙ্গবন্ধু ধানের বাম্পর ফলন কৃষকের মুখে হাসি ফুটিয়েছে।
ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ব্রি থেকে রিলিজকরা বঙ্গবন্ধু-১০০ জাতের ধান এ বছর ৩ জেলার ৩ শ’ বিঘা জমিতে ৩শ’ টি প্রদর্শনী প্লটে আবাদ করেছেন কৃষক। আমরা কৃষককে বীজ, সার সহায়তা ও পরামর্শ দিয়েছি। প্রতি হেক্টরে এ জাতের ধান ৭.৫৯ টন ফলেছে। প্রিমিয়াম, প্রটিন,পুষ্টিগুন ও জিংক সমৃদ্ধ এই ধানে রোগ বালাই তেমন নেই। তাই সেচ, সার ও কীটনাশক খরচ খুবই কম। ধানের ফলন হাইব্রিড ধানের কাছাকাছি। তাই এ ধান চাষ করে কৃষক লাভবান হবেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘলিয়া গ্রামের কৃষক রিতা রানী হালদার বলেন, প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু এই ধানের আবাদে আমাদের সার, সেচ ও কীটনাশক খরচ হয়েছে অনেক কম। ধানটি সরু। খেতে সুস্বাদু। সেই সাথে প্রচুর পুষ্টিগুন রয়েছে। এই ধানের চালের চাহিদা এবং বাজার দর প্রচলিত ধানের তুলনায় বেশি পাওয়া যাবে। আগাম জাতের এই ধানের বাম্পার ফলন আমাদের মুখে হাসি ফুটিয়েছে।
একই গ্রামের কৃষক সঞ্জয় হালদার বলেন, এবছর আমাদের ১ বিঘা জমিতে বঙ্গবন্ধু ধান ১০০ মেসিনের মাধ্যমে আবাদ করা হয়। ১টি করে ধান গাছ বেশ ফাঁকে ফাঁকে রোপন করা হয়। এভাবে ধান রোপন করা দেখে আশপাশের কৃষকরা বলেছিলো ধান হবে না। ১৫ দিন পরে ধানের কুঁশিতে মাঠ ভরে যায়। তারপর প্রতিদিনই উৎসুক কৃষক ধানক্ষেত দেখতে এসছে। শেষ পযন্ত প্রতি শতাংশে ১মন ধান ফলেছে। ভাল ফলন আর পুষ্টিগুনের কারণে এই ধান চাষের প্রতি আমাদের আশপাশের কৃষকের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, প্রচলিত ধানে সাধারণত কার্যকরী কুঁশি ১৮ টি থাকে। কিন্তু বঙ্গবন্ধু ধানে কার্যকরী কুঁশির সংখ্যা ৩০টি। এ কারণে এ ধানের ফলন বেশি। এ ধানের আবাদ করে কৃষক পরেব বছরের চাষাবাদের জন্য বীজ সংরক্ষণ করতে পারেন। কোটালীপাড়ায় এ ধানের বাম্পার ফলন হয়েছে। তাই কৃষক আগামীতে লাভজনক এ ধানের আবাদে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের মহা-পরিচালক ড. মোঃ শাহজাহান কবীর বলেন, ব্রি উদ্ভাবিত ১শ’তম ধানের জাত এটি। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এ ধানটি অবমুক্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে এ ধানের নাম করণ করা হয় বঙ্গবন্ধু ধান-১০০। মুজিববর্ষ স্মরনীয় করে রাখতে ও মেধাবী একটি প্রজন্ম গড়ে তুলতেই এ ধানে জিংক, প্রোটিন ও প্রচুর পুষ্টিগুন সংযোজন করা হয়েছে। এ চালের ভাত খেলে শিশুদের গড় উচ্চতা, বুদ্ধিমাত্রা ও স্টেমিনা বৃদ্ধি পাবে। গর্ভবতী মায়ের দেহে জিংক এর চাহিদা পূরন হবে। এরমধ্যে দিয়েই আমরা মেধাবী প্রজন্ম গড়ে তুলতে চাইছি।
ওই কর্মকর্তা আরো বলেন, এ ধানের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এতে কৃষক বঙ্গবন্ধু ধানের ভাল ফলনের পাশাপাশি ভাল দাম পেয়ে লাভবান পাবেন। আমরা কৃষককে বাণিজ্যিক কৃষির আওতায় আনতে চাই। কৃষকের আয় দ্বিগুন করে দিতে চাই। বঙ্গবন্ধু ধান ১০০ এর আবাদ বৃদ্ধি করলে কৃষক লাভবান হবে। এছাড়া পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।
(টিকেবি/এএস/এপ্রিল ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








