অসময়েও জমে উঠেছে সিরাজগঞ্জের নাটুয়ারপাড়ার ভুট্টার হাট
মারুফ সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া হাটে অসময়েও জমে উঠেছে ভুট্টার হাট। যমুনা নদীর তীরে গড়ে ওঠা আশির দশকের এ হাট মূলত ভুট্টার জন্যই বিখ্যাত। এ মৌসুমে ভালো দাম পেয়ে খুশি দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা।
নাটুয়ারপাড়া হাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে যমুনা নদীর চরে গড়ে ওঠে এই ভুট্টার হাট। সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার হাট বসে। এই হাটে ওঠা ভুট্টার মান ও দাম ভালো হওয়ায় ইঞ্জিনচালিত নৌকায় করে জামালপুরের সরিষাবাড়ি, বগুড়ার সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে কেনাবেচা করতে ক্রেতা-বিক্রেতারা জড়ো হন এ হাটে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভুট্টার বেপারি আজাহার আলী বলেন, ‘অন্যান্য হাটের তুলনায় নাটুয়ারপাড়া হাটে কমবেশি সারা বছর ভুট্টা পাওয়া যায়। এ হাট থেকে ভুট্টা নৌকায় নিয়ে যাওয়া যায়। এতে পরিবহন খরচ অনেক কম লাগে।’
কাজীপুরের নাটুয়ারপাড়া এলাকার ভুট্টা চাষি আব্দুল কাদের দৈনিক বাংলা ৭১কে বলেন, ‘মৌসুমে চরে ভুট্টা আবাদ করি। মৌসুমে ভুট্টার দাম কম থাকে। সে সময় অল্প বিক্রি করে কিছুদিন পর বাকিটা বিক্রি করি। এতে মৌসুমের চেয়ে কিছুটা বেশি দাম পাওয়া যায়।’ নাটুয়ারপাড়া হাটের ইজারাদার আব্দুর রহিম জানান, অন্যান্য এলাকার তুলনায় যমুনার চরে ভুট্টার বাম্পার ফলন হয়। চরাঞ্চলের ভুট্টার গুণগত মান ভালো হওয়ায় সারা বছর এই হাটে ক্রেতা-বিক্রেতারা ভুট্টা বেচাকেনা করতে আসেন। দামও থাকে নাগালের মধ্যেই। প্রতি হাটবারে এখানে ৫০০ মণের ওপরে ভুট্টা কেনাবেচা হয়, পুরো মৌসুমে এক হাজার ৪০০-৫০০ মণ। ব্যবসায়ীদের হাত ধরে এই হাটের ভুট্টা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুরের চৌরাস্তা, চন্দ্রা, ময়মনসিংহের ভালুকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যায়।
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম দৈনিক বাংলা ৭১কে জানান, গত রবি মৌসুমে কাজীপুর উপজেলায় আট হাজার ৭০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ২৯৮ মণ ভুট্টা উৎপাদন হয়েছে। চরাঞ্চল হওয়ায় নদীপথে জামালপুর, বগুড়াসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ভুট্টা কেনাবেচা করতে ক্রেতা-বিক্রেতারা নাটুয়ারপাড়া হাটে আসেন।
(এমএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও সহনশীল নেতৃত্ব গড়ার আহ্বান
- ‘ফেব্রুয়ারির শেষে রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল চালু করল ব্র্যাক ব্যাংক
- পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়
- সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
- পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
- ‘নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং’র নিয়োগ বাতিল করা হয়েছে’
- ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা
- শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
- বিশ্বকাপে ট্রাম্পের ‘লাল কার্ড’ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই
- ‘জনবান্ধব সরকার আসলে মোহাম্মদপুরের চেহারা পাল্টে যাবে’
- ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা সবাই মুক্তিযোদ্ধা’
- আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই’
- টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
- শীতের সকাল
- বিষম চিন্তা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
-1.gif)








