কৃষকের স্বপ্নের সোনাঝরা ধানে আঘাত হেনেছে সর্বনাশা ইঁদুর
ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে চলতি মৌসুমে ৩ হাজার ৬৬৩ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। টানা বৃষ্টির কারনে অধিকাংশ ধান তলিয়ে যায়। পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হয়েছে ধান। কৃষাণ-কৃষাণিরা অকান্ত পরিশ্রম করে সঠিক পরিচর্যা করায় মাঠের সবুজ প্রকৃতিতে ধরেছে সোনালী রং। কিন্তু কৃষকের স্বপ্নের সোনাঝরা ধানে আঘাত হেনেছে সর্বনাশা ইঁদুর। ফলে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। কৃষি অফিসের তথ্যানুযায়ী এ অঞ্চলের প্রায় ১৫ থেকে ২০ ভাগ কেটে ফসল নষ্ট করছে ইঁদুর। এই হিসেবে ঈশ্বরদীতে আমনের মোট লক্ষ্যমাত্রার প্রায় ৪-৫ হাজার মেট্রিকটন ধান মাঠেই নষ্ট হচ্ছে।
ঈশ্বরদী কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় মোট ৩ হাজার ৬৬৩ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। চাষ হওয়া জমি থেকে আমনের সংগৃহীত লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৮৩৯ মেট্টিক টন। যদি ১৫ থেকে ২০ শতাংশ ইঁদুর নষ্ট করে তাহলে লক্ষ্যমাত্রার ৪,১৭৬ থেকে ৫,৫৬৭ মেট্রিকটন ধান ক্ষতিগ্রস্থ হবে। ইঁদুর দ্বারা ১৫ থেকে ২০ ভাগ ফসল কেটে নষ্ট করার হিসেব দেশের সব ফসলের উপর গড়ে নির্ণয় করেছে কৃষি বিভাগ। এখানে ইঁদুর দ্বারা আমন ধান ক্ষতি এতটা নাও হতে পারে কৃষি বিভাগ জানিয়েছে।
ঈশ্বরদীর আমন ধান চাষের প্রধান এলাকাগুলো বিশেষ করে, মুলাডুলি, পতিরাজপুর, বাঘহাছলা, অরণকোলা মাঠ ঘুরে এবং কৃষকদের সাথে কথা বলে ধানের জমি থেকে ইঁদুরের আক্রমন ও তাড়ানোর নানা কৌশল প্রয়োগের বিষয়ে জানা গেছে।
আমন চাষী মিনহাজ উদ্দিন বলেন, আমি সাড়ে সাত বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টির পানি থেকে রক্ষা পেলেও ইঁদুর থেকে রক্ষার উপায় খুঁজে পাচ্ছি না। আমার একাধিক জমির প্রায় অর্ধেক ধান ইঁদুর কেটে সাবার করেছে। ধান কাটার উপযোগী না হওয়ায় কাটতে পারছি না।
কৃষক হাসেম আলী বলেন, গ্যাস ট্যাবলেট, বিষ ট্যাবলেট দিয়েও ইঁদুরের কবল থেকে ধান গুলো রক্ষা করতে পারছিনা। যে-যা বলছে পাাগলের মত তাই করছি, তবুও ইঁদুর থেকে রেহাই হচ্ছে না। জানিনা চার বিঘা জমি থেকে কতটুকু ধান বাড়িতে নিয়ে যেতে পারব।
জমিতে ইঁদুরের গর্তে কলার গাছ পুতে দেওয়া রওশন বলেন, বিষ দিয়েও কোন সুফল পাইনি। ইঁদুরের কাছে আমরা হেরে যাচ্ছি। কষ্টের ধান কতটুকু ঘরে নিতে পারব সেটাই এখন বড় দুঃশ্চিন্তা।
ইঁদুরের উপর রাগ করে আধাপাকা ধান কর্তন কারী কৃষক মুনতাজ বাবু বলেন, কৃষি বিপনি থেকে নানা প্রকার ইঁদুর মারা বিষ প্রয়োগ থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক উপায়ও অবলম্বন করেছি। তবুও রক্ষা করতে পারিনি। ইঁদুর তাড়াতে জমিতে কলা পাতা, পলিথিনও দিয়েছি। আমার প্রায় অর্ধেক ধান কেটে শেষ করেছে ইঁদুর। তাই আধাপাকা ধান কেটে নিচ্ছি। ভাগ্যে যা আছে তাই হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, এখানে ইঁদুরের অত্যাচারটা তুলনামূলক ভাবে একটু বেশী। আমরা ইঁদুর নিধনের জন্য কৃষকদের নানা পরামর্শ দিয়েছি। ইঁদুর মারার জন্য কৃষকদের পুরুষ্কৃত করা হয়। ইঁদুর মারার জন্য বিষ ট্যাবলেট, বিষ টোপসহ নানা উপকরণ ও পরামর্শ প্রদান করা হয়। জাতীয়ভাবেই ১৫ থেকে ২০ শতাংশ ফসল কেটে নষ্ট করছে ইঁদুর। আমন ধান এবং শীত কালীন গমে ইঁদুর সবচে বেশী ভয়াবহতা দেখায়। এখানে আমন ধানে এতোটা ক্ষতি নাও হতে পারে। তবে ইঁদুরের হাত থেকে ফসল বাঁচাতে ইঁদুর মারার বিকল্প নেই বলেও জানান তিনি।
(এসকেকে/এসপি/নভেম্বর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- ‘মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে’
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- কাঁঠাল
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
-1.gif)








