কম খরচে বেশী লাভের স্বপ্ন
ঈশ্বরদীতে সরিষার আবাদ বেড়েছে তিনগুণ
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সরিষার চাষ বেড়ে হয়েছে প্রায় তিনগুণ। চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। বেড়ে ওঠা গাছের ফুল দেখে অধিক ফলনের স্বপ্ন কৃষকের। বাজারে সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা সরিষা চাষে অধিক আগ্রহী হয়েছেন। ভোজ্য তেলের আমদানি কমাতে কৃষি বিভাগের মাধ্যমে সরকারি প্রণোদনা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে উপজেলায় এ বছর ১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৭৮০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।
কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া এবং পরিচর্চ্চার কারণে এ মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা। ফেব্রুয়ারির শেষে তে থেকে সরিষা তোলা শুরু হবে। খরচ ও পরিশ্রম কম হওয়ার পাশাপশি লাভ বেশি হওয়ায় আবাদ বেড়েছে। ২০২১-২২ মৌসুমে ৬৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হলেও এবারে ২০২৪-২৫ মৌসুমে ১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। সরিষার আবাদ ক্রমশ: বেড়েই চলেছে। আবাদে কম খরচ করে বেশি লাভের কারণে প্রতিবছরই সরিষা আবাদে জমির পরিমাণ বাড়ছে বলে কৃষি কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন।
সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদীর মুলাডুলি, লক্ষীকুন্ডা, সাহাপুর, সলিমপুর ইউনিয়ন ও পৌর এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার আবাদ। সরিষা গাছে ফুল ফুটে হলুদের আভা অপরূপ শোভা ছড়িয়েছে মাঠ জুড়ে। সরিষা ফুলের হলুদ আভায় প্রকৃতি সেজেছে আপন মহিমায়। আবহাওয়া অনুকুলে থাকায় ল্ক্ষ্যমাত্রার চাইতে বেশি হবে বলে কৃষকেরা মনে করছেন। কৃষকরা সাধারণত ৬টি জাতের সরিষা আবাদ করেছেন। কৃষকেরা এখানে পাঁচটি জাতের সরিষা আবাদ করে থাকে। উচ্চফলনশীল এগুলো হলো সরিষা বারি-৯, বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৯ এবং টরি-৭ জাত। ক্ষেত পরিচর্যার কাজে কৃষকরা ব্যস্ত।
দাশুড়িয়ার নওদাপাড়ার কৃষক রওশন আলী সাড়ে তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। আমন ধান কাটার পর মাঘ, ফাল্পুন দুই মাস জমি পতিত না রেখে সাথি ফসল হিসেবে সরিষার আবাদ করেছেন। এতে বাড়তি আয় হবে। সরিষা আবাদে তেমন শ্রম দিতে হয় না, খরচও কম। প্রতিবিঘায় খরচ হয়েছে ৪-৫ হাজার টাকা। এখন বিক্রি করে দামও ভালো পাওয়া যায় বলে জানান তিনি।
মুলাডুলির কৃষক হায়দার প্রমাণিক জানান, তিন বিঘা জমিতে সরিষার আবাদ করে যে লাভ হয়, তা অন্য ফসলের চেয়ে বেশি। বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছি, গাছও খুব ভালো হয়েছে। মাঠের চেহারা দেখে মনে হচ্ছে, গতবারের চেয়ে বেশি উৎপাদন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার বলেন, সোয়াবিন তেলের ওপর নির্ভরতা কমাতে কৃষি মন্ত্রণালয় তিন বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সেই লক্ষ্যে সরিষা আবাদের উপর জোর দেওয়া হয়েছে। কৃষকদের উৎসাহিত করার জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
তিনি আরো বলেন, ঈশ্বরদীর মাটি সরিষা আবাদের জন্য অত্যন্ত উপযোগী। আগে আবাদ কম ছিল। ২০২১-২২ মৌসুমে ৬৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এবারে আবাদ হচ্ছে ১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৭৮০ মেট্রিক টন। আবহাওয়া অনুকুলে রয়েছে। সব ধরণের ফসলের আবাদ দ্বিগুণ করার জন্য আমরা চেষ্টা করছি।
(এসকেকে/এসপি/জানুয়ারি ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








