বাজার ধরতে অপরিপক্ব রসুন তুলছেন রাজবাড়ীর কৃষকরা
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে অপরিপক্ক রসুন তুলে বিক্রি করছেন কৃষকেরা। বাড়তি লাভের আশা ও বাজার ধরতে একাজ করছেন তারা। এতে উৎপাদন কম হওয়ার শঙ্কা করছে কৃষি বিভাগ। তাঁরা কৃষকদের অপরিপক্ব রসুন তুলতে নিরুৎসাহিত করছেন।
সরেজমিনে গোয়ালন্দ উপজেলার চর কর্ণেশন এলাকায় দেখা যায়, মাঠের পর মাঠ রসুনখেত। রসুনের গাছের রং এখনো সবুজ। পরিপক্ব হতে এখনো এক মাস বাকি থাকলেও মাঠ থেকে রসুন তোলার ধুম পড়েছে। বাজারে প্রতি মণ রসুন চার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। পরে রসুন তুললে মণপ্রতি দাম কিছুটা কমে যেতে পারে, সেই ধারণা থেকে কৃষকেরা এখনই অপরিপক্ব অবস্থায় তুলে ফেলছেন। এতে বাজারে দাম বেশি পেলেও তাঁরা আশানুরূপ ফলন পাচ্ছেন না।
সোবহান নামের এক কৃষক বলেন, ‘এখন রসুন তোলা হচ্ছে বাজারে দাম বেশি বলে। আমরা বাজারে একটু বেশি দাম দেখলে তাড়াতাড়ি সেই ফসল তুলে বিক্রি করে দিই। দাম একটু বেশি পেলেও ফলন কম হচ্ছে। এক মাস পর রসুন তুললে ফলন বেশি হবে। এখন এক মণ পেলে, তখন দুই মণ হবে।’
করিম মোল্লা নামের আরেক কৃষক বলেন, ‘এ বছর বেশি দামে রসুন বীজ কিনতে হয়েছে। সার-কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি পড়েছে। ফলে গত বছরের তুলনায় এবার আবাদের খরচ অনেক বেশি পড়েছে। বিঘাপ্রতি খরচ পড়েছে ৮০ থেকে ১ লাখ টাকা। আর প্রতি বিঘায় রসুন উৎপাদন হচ্ছে ২০ থেকে ২৫ মণ। গত বছর বিঘাপ্রতি উৎপাদন হয়েছিল ৩০ থেকে ৩৫ মণ করে।’
কৃষক রমজান আলী বলেন, ‘এক বিঘা জমিতে বীজ, সার, শ্রমিক দিয়ে প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে যে রসুন পাচ্ছি, তাতে লোকসানে পড়তে হবে। এবার ফলন কম রসুনের বর্তমান দাম কমে গেলে লোকসান হবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর রাজবাড়ীতে ৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ৮১৮ টন।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, কৃষকেরা বেশি লাভের আশায় অপরিপক্ব রসুন তুলে বিক্রি করে দিচ্ছেন। যেহেতু আগাম ফসলের দাম বেশি পাওয়া যায়, তাই তাঁরা এটি করছেন। অপরিপক্ব রসুন তুললে ওজনে কম হয়। যেহেতু আরও ২৫ থেকে ৩০ দিন পর রসুন তোলার মূল সময়, তাই কৃষকদের পরিপক্ব হলে রসুন তুলতে বলা হচ্ছে।
(একে/এসপি/মার্চ ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণ সভা
- পেট্রোল মজুূদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- আমরা ৮৮'র জমকালো ঈদ পুনর্মিলনী
- ফরিদপুরের বাকচরে ৯ দিনব্যাপী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু ১৮ এপ্রিল
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- জামালপুরে ইয়াবা ও হেরোইন উদ্ধার, ৫ মাদক কারবারি গ্রেপ্তার
- ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের হামের উপসর্গ
- জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত
- সুবর্ণচরে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশ দেখলেই পালাতেন, কৃষকের ছদ্মবেশে ধরা পড়লেন পলাতক ডাকাত
- স্বামী-স্ত্রীর কলহে গৃহবধূর আত্মহত্যা, ফরিদপুরে চাঞ্চল্য
- সাতক্ষীরায় বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- প্রলোভন দেখিয়ে গণধর্ষণ ও ছিনতাই: ফরিদপুরে প্রধান আসামি গ্রেফতার
- মুজিবনগর সরকার গঠন: বাঙালির সার্বভৌমত্বের প্রথম আইনি ভিত্তি
- গোবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- উৎসব-অর্থনীতি: প্রান্তিক কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তার ক্ষমতায়ন
- সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ
- জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
- অগ্নিযুগের শেষ নক্ষত্র: বিনোদ বিহারী চৌধুরী ও আমাদের দায়বদ্ধতা
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু
- নড়াইলে শিশু হত্যার দায় স্বীকার করে মায়ের জবানবন্দি
- জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
- ফুলপুরে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- ইউটিউব দেখে ‘ব্ল্যাক রাইস’ চাষে কৃষক রহমত আলীর বাজিমাত
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- কুমিল্লায় দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
-1.gif)








