ক্ষতিগ্রস্ত কৃষকরা
তিস্তার পানিতে ফের তলিয়ে গেছে বাদামসহ রবিশষ্য
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে আবারও তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে চরাঞ্চলের ফসলে ক্ষেত। আকস্মিকভাবে তিস্তা ব্যারেজ খুলে দিলে রাজারহাট এলাকায় চরগুলোতে পানি বেড়ে যাওয়ায় চিনা বাদাম, মরিচ, পাট ডুবে যায়। মারাত্মক ক্ষতির সন্মূখীন হয় কৃষকরা। এর আগেও চরাঞ্চল ডুবে যাওয়ায় বাদাম, মরিচ, পাটসহ রবিশষ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বার বার ফসল ডুবে যাওয়ায় বেশ লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার (১ জুন) দুপুরে আকস্মিকভাবে উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর পানি বেড়ে যায়। এতে চরের নিম্নাঞ্চল ডুবে গিয়ে বাদাম মরিচসহ বেশ কয়েকটি ফসল পানি নীচে চলে যায়। এমনকি স্রোতে ভেসে যায় ক্ষেতের বাদাম মরিচসহ রবিশস্য। ডোমার পয়েন্টে তিস্তা ব্যারেজ খুলে দেয়ায় হু হু করে পানি বাড়তে থাকে এ অঞ্চলে। ফলে রবিবার (১ জুন) দুপুরের দিকে বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ, তৈয়বখাঁ, চর রামহরি ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাব খাঁ, গতিয়াসামের নিম্নাঞ্চল ডুবে যায়।
উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গ্রামের কৃষক রবিউল ইসলামের ২ একর জমির চিনা বাদাম, মোখলেজ উদ্দিনের ৩ একর জমির চিনা বাদাম, আবুল মিয়ার ৪ একর জমির চিনা বাদাম, সরিফুল ইসলামের ২ একর জমির চিনা বাদাম, জিহাদ মিয়ার ২.৫ একর জমির চিনাবাদাম, আব্দুল কাদেরের ৪.৫ একর জমির চিনাবাদাম পানির নীচে তলিয়ে যায় এবং কিছু অংশ স্রোতে ভেসে যায়।
কৃষক সরিফুল ইসলাম বলেন, ধার-দেনা করে ২ একর জমিতে চিনা বাদাম চাষ করেছি। পর পর দু’বার পানিতে ডুবে যাওয়ায় কিছু অংশও ঘরে তুলতে পারবো না। কৃষক রবিউল ইসলাম বলেন, আমি ২একর চিনা বাদাম করেছি। এবারের পানির স্রোতে প্রায় সব ভেসে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তিস্তা নদীতে জেগে উঠা চরে চিনাবাদম ১৭৫ হেক্টর, পাট ২০ হেক্টর, মরিচ ৩ হেক্টর, শাক-সবজি ৫ হেক্টরসহ চাষাবাদ করা হয়। কিন্তু পর পর দু’বার মাঝারি- ভারি বৃষ্টিতে এবং পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে বিশেষ করে চিনা বাদাম ও মরিচ পানির নীচে রয়েছে।
রবিবার (১ জুন) বিকালে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুরন্নাহার সাথী বলেন, হঠাৎ করে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নামার চর কিছুটা ডুবে গেছে। আমাদের উপসহকারি কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে রয়েছে। চিনা বাদাম পানি থেকে তুলে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের।
(পিএস/এসপি/জুন ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








