৩৬ কোটি টাকার পাট বিক্রির সম্ভাবনা
কৃষকের সোনালী আঁশে ভরে গেছে সোনাতলার হাট বাজার
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় ১ হাজার ৫৮০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষক। কৃষকেরা তাদের উৎপাদিত পাট বিক্রির জন্য আনছেন বিভিন্ন হাট বাজারে। ফলে ফরিয়ারা কৃষকের পাট কিনে হাটেই স্তপ করছেন।
ফরিয়ারা জানান, এবার বিভিন্ন কোম্পানিতে পাটের ব্যাপক চাহিদা থাকায় পাটের বাজার দর অনেক বেশি। জানাগেছে গতবার এ উপজেলায় কৃষক ১৬৫০ হেক্টর জমিতে পাটের চাষ করলেও এবার তা কমিয়ে ১৫৮০ হেক্টরে দাঁড়িয়েছে।
এলাকা ঘুরে দেখা গেছে, এবার খাল বিল নদীতে পর্যাপ্ত পরিমাণে জল প্রচন্ড রৌদ্র থাকায় কৃষকেরা তাদের উৎপাদিত পাটগুলো জাগ শেষে আঁশ ছাড়িয়ে শুকিয়ে ঘরে উঠিয়েছেন। যদিও বসে নেই কৃষাণিরা তাঁরাও রৌদ্রে পাটখড়ি শুকানোর কাজে ব্যস্ত। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে জো-কন্ডিশন না মেলায় পাটচাষ কম করেছেন কৃষক।
তারা আরো জানান, এ উপজেলায় পাট চাষীদের অনুমান সংখ্যা ৫ হাজারের মতন হলেও সরকারিভাবে প্রনোদনা, বিনা মুল্যে সার-বীজ দেয়া হয়েছে ১৮'শ জন কৃষককে। যদিও কৃষক বলছে ভিন্ন কথা তাদের মতে নিয়মিত দেখা মিলেনা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সেই সাথে প্রনোদনা বাড়ানোর দাবি তাদের।
এদিকে এউপজেলায় উৎপাদিত পাটের বেশ বড় অংশ আসে তেকানী চুকাইনগর ও পাকুল্লা এলাকা চরাঞ্চল থেকে। পাকুল্যার কৃষক আজাদুল প্রতিবেদককে জানান এবার আমি সহ অনেকেই পাট চাষ করেছেন। বর্তমান পাটের প্রতি মন ৩৫'শ থেকে ৩৮'শ টাকা। একদিকে পাট থেকে যেমন বেশ ভালো মুনাফা আসবে অন্যদিকে পাটখড়িও চড়া দামে বিক্রি হচ্ছে সব মিলিয়ে আমরা দারুন খুশি বলে জানান এই কৃষক।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায় বলেন, অতিরিক্ত বৃষ্টিতে প্রবাহমান জলের পরিমাণ ভালো থাকায় কৃষকেরা স্বস্তিতে পাট জাগ দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এবার ১৫৮০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন উপজেলার কৃষক। ফলে উৎপাদিত পাটের পরিমাণ ৪ হাজার ১৪৬ মেট্রিক টন। এতে করে প্রায় ৩৬ কোটি টাকার পাট বিক্রির সম্ভবনা রয়েছে। সেই সাথে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে পাট উৎপাদন বৃদ্ধিতে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে। পলিথিনের পরিবর্তে পাট জাতীয় পণ্যের ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে মনে করেন এই কর্মকর্তা।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণ সভা
- পেট্রোল মজুূদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- আমরা ৮৮'র জমকালো ঈদ পুনর্মিলনী
- ফরিদপুরের বাকচরে ৯ দিনব্যাপী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু ১৮ এপ্রিল
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- জামালপুরে ইয়াবা ও হেরোইন উদ্ধার, ৫ মাদক কারবারি গ্রেপ্তার
- ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের হামের উপসর্গ
- জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত
- সুবর্ণচরে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশ দেখলেই পালাতেন, কৃষকের ছদ্মবেশে ধরা পড়লেন পলাতক ডাকাত
- স্বামী-স্ত্রীর কলহে গৃহবধূর আত্মহত্যা, ফরিদপুরে চাঞ্চল্য
- সাতক্ষীরায় বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- প্রলোভন দেখিয়ে গণধর্ষণ ও ছিনতাই: ফরিদপুরে প্রধান আসামি গ্রেফতার
- মুজিবনগর সরকার গঠন: বাঙালির সার্বভৌমত্বের প্রথম আইনি ভিত্তি
- গোবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- উৎসব-অর্থনীতি: প্রান্তিক কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তার ক্ষমতায়ন
- সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ
- জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
- অগ্নিযুগের শেষ নক্ষত্র: বিনোদ বিহারী চৌধুরী ও আমাদের দায়বদ্ধতা
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু
- নড়াইলে শিশু হত্যার দায় স্বীকার করে মায়ের জবানবন্দি
- জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
- ফুলপুরে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- ইউটিউব দেখে ‘ব্ল্যাক রাইস’ চাষে কৃষক রহমত আলীর বাজিমাত
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- কুমিল্লায় দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
-1.gif)








