টাঙ্গাইলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : অনুকূল আবহাওয়ার কারণে এ বছর টাঙ্গাইলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এবার জেলার ১২টি উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১,০২,০০০ হেক্টর।
১,০৪,৫৮৩ হেক্টর জমিতে আমন চাষ হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এমন তথ্যই জানিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলার ১২টি উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১,০২,০০০ হেক্টর। তবে সরকারি প্রণোদনা ও উচ্চফলনশীল বীজের সহজলভ্যতার কারণে চাষাবাদ বেড়ে দাঁড়িয়েছে ১,০৪,৫৮৩ হেক্টরে। অগ্রহায়ণে জেলার সর্বত্র ধান কাটা ও মজুতের কাজ চলছে জোরেশোরে।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মোট চাষকৃত ভূমির প্রায় ৬৩ শতাংশ ইতোমধ্যে কাটা হয়ে গেছে, আর নতুন কাটা ধান মাড়াই ও শুকানোর ব্যস্ততা চলছে সর্বত্র। নাগরপুরসহ বিভিন্ন উপজেলার গ্রামগুলোর মাঠজুড়ে দেখা গেছে এমন চিত্র। অনেক কৃষক দ্রুত কাটার জন্য কম্বাইন হারভেস্টারের মতো আধুনিক যন্ত্র ব্যবহার করছেন। তবে ভালো খড় পাওয়ার জন্য এখনও অনেক কৃষক হাতেই ধান কাটতে পছন্দ করেন।
কৃষকেরা জানান, আগের বছরগুলোতে এক বিঘায় ১৪–১৬ মণ ধান পেতেন। এ বছর সেই ফলন বেড়ে দাঁড়িয়েছে ১৮–২০ মণে যা কৃষকদের স্বস্তি এনেছে ।
ইরতা গ্রামের কৃষক শামীম হোসেন জানান, তিনি এ বছর দুই বিঘা জমিতে আমন চাষ করেছেন। “প্রাকৃতিক দুর্যোগ আর কিছু ধান ঝড়া হয়ে যাওয়ার পরও আমি ১৮–২০ মণ পাওয়ার আশা করছি,”।
আরেক কৃষক মতিন মিয়া বলেন, সব কিছু মিলিয়ে ফলন ভালো হলেও ঝড়-বৃষ্টিতে বেশ ক্ষতি হয়েছে। বৃষ্টি আর দমকা হাওয়ায় অনেক ধান মাটিতে লুটিয়ে পরায় ক্ষতি হয়েছে । তারপরও সার,বীজ,কীটনাশকের খরচ বিবেচনায় নতুন ধান বিক্রি করে লাভ হবে বলেই আশা করছি।
নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান জানান, উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৩৫০ হেক্টর। তবে সরকারি প্রণোদনা ও উচ্চফলনশীল বীজের সহজলভ্যতার কারণে চাষাবাদ বেড়ে দাঁড়িয়েছে ৩২০০ হেক্টরে।নিয়মিত মাঠ পর্যায়ের তদারকি, কৃষক প্রশিক্ষণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণে সচেতনতার কারণে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন,ইতিমধ্যে ৯০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে এবং হাতের কাজ ও যান্ত্রিক উভয় পদ্ধতিতে দ্রুতই এই প্রক্রিয়া এগোচ্ছে। বেশিরভাগ এলাকায় হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের ধান রোপণ করা হয়েছিল, আর স্থানীয় জাত চাষ হয়েছে অল্প কিছু জায়গায়। রোগবালাই কম হওয়ায় সব জাতেই ভালো ফলন হয়েছে ।
(এসএএম/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
-1.gif)







