শৈত্যপ্রবাহে কুঁকড়ে যাচ্ছে বোরো ধানের বীজতলা
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে টানা ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বোরো ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি বিভাগ জানায়, সাধারণত তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে বোরোসহ প্রায় সব ধরনের ফসলের বীজতলা ক্ষতির মুখে পড়ে। চলতি মৌসুমে পৌষ মাসের শুরু থেকেই ঈশ্বরদীতে তাপমাত্রা বিপজ্জনকভাবে নিচে নেমে যাচ্ছে।
আজ বুধবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ পৌষের শুরুতে এ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। এ অবস্থায় বোরো ধানের কচি চারাগুলো শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রভাবে গাঢ় সবুজ রং হারিয়ে ধীরে ধীরে কুঁকড়ে হলুদাভ হয়ে পড়ছে।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঈশ্বরদীতে ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ঘন কুয়াশা ও নিম্নমুখী তাপমাত্রার কারণে এখন পর্যন্ত মাত্র ১৮ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা সম্ভব হয়েছে। বাকি জমিতে এখনও চারা দেওয়া যায়নি। যেটুকু বীজতলা তৈরি হয়েছে, তার বড় অংশই শৈত্যপ্রবাহে ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি আরও এক সপ্তাহ অব্যাহত থাকলে বোরো ধানের চারা রোপণের অনুপযোগী হয়ে পড়বে।
কৃষকরা জানান, অতিরিক্ত যত্ন নেওয়া সত্ত্বেও বীজতলার চারাগুলোকে হলুদাভ হওয়া থেকে রক্ষা করা যাচ্ছে না। কৃষি বিভাগ থেকে বীজতলা ঢেকে রাখা, প্রতিদিন সকালে চারার ওপর জমে থাকা কুয়াশা ঝেড়ে ফেলা, নিয়মিত সেচ দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ১৫ দিন ধরে এলাকায় টানা তীব্র শীত ও ঘন কুয়াশা বিরাজ করছে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে নেমে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বর্তমানে এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ১৬ ডিসেম্বর (১ পৌষ) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। এরপর ২৬ ডিসেম্বর তা নেমে আসে ১০ ডিগ্রিতে, ৩১ ডিসেম্বর শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ এবং সেদিন তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ২ ডিগ্রিতে। জানুয়ারির শুরু থেকে তা আরও কমতে থাকে। বুধবার (৭ জানুয়ারি) মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এই পরিস্থিতিতে বোরো ধানের বীজতলার পাশাপাশি জনজীবন ও গবাদিপশু নিয়েও চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা।
উপজেলার উমিরপুর গ্রামের কৃষক আদম আলী বলেন, “চারা রোপণের উপযোগী হওয়ার আগেই হলুদ হয়ে যাচ্ছে। কুয়াশার প্রভাব কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না।”
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন জানান, তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচে নামলে বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ঈশ্বরদীতে তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৩ ডিগ্রিতে।
তিনি বলেন, “লক্ষ্যমাত্রার ৪৫ হেক্টর জমির মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৮ হেক্টরে বোরো ধানের চারা প্রস্তুত হয়েছে। বীজতলা রক্ষায় কৃষকদের নিয়মিত সেচ, কুয়াশা ঝেড়ে ফেলা, সালফারজাতীয় ছত্রাকনাশক প্রয়োগ এবং রাতে সাদা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।”
(এসকেকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- ‘হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা মুখ বন্ধ রাখা’
- ‘মেক্সিকো কারও উপনিবেশ হবে না’
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- জলে ডোবা স্বপ্ন
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
-1.gif)








