বদলে যাচ্ছে সেচ ব্যবস্থা
ঈশ্বরদীতে সেন্ট্রাল পিভট ইরিগেশন সিস্টেমের যাত্রা শুরু
ঈশ্বরদী প্রতিনিধি : দেশে প্রথমবারের মতো আধুনিক সেচপ্রযুক্তি ভ্যালি ইরিগেশন সেন্ট্রাল পিভট সিস্টেম স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। অস্ট্রিয়ার আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন এই অত্যাধুনিক প্রকল্পটি পাবনার ঈশ্বরদীতে নর্থ বেঙ্গল সুগার মিলের মুলাডুলি ইক্ষু খামারে স্থাপন করা হয়েছে।
বিএডিসি সূত্র জানায়, বিশ্বের উন্নত কৃষি ব্যবস্থায় বহুল ব্যবহৃত সেন্ট্রাল পিভট ইরিগেশন প্রযুক্তি এই প্রথম বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। এ পদ্ধতিতে মাটির নিচ থেকে নয়, বরং পাইপলাইনের সঙ্গে সংযুক্ত স্প্রিংকলারের মাধ্যমে ওপর থেকে সমানভাবে জমিতে পানি ছিটানো হবে। ফলে কম সময়, কম শ্রমিক এবং কম পানি ব্যবহার করেই বড় আকারের কৃষিজমিতে সেচ দেওয়া সম্ভব হবে। সংশ্লিষ্টদের মতে, এই প্রযুক্তি দেশের কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
নর্থ বেঙ্গল সুগার মিলের মুলাডুলি ইক্ষু খামারে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন খামারেও এই প্রযুক্তি সম্প্রসারিত হবে বলে আশা করছেন কৃষিবিদরা। এতে একই জমিতে একাধিক ফসল উৎপাদন, চাষাবাদের সময় হ্রাস এবং উল্লেখযোগ্য পরিমাণ পানির সাশ্রয় সম্ভব হবে। পাশাপাশি আবাদযোগ্য জমির কার্যকর ব্যবহারও বাড়বে। এই প্রকল্পে চীনের মিস্টার জ্যাক ও ভিয়েতনামের মিস্টার খোয়া নামে দুইজন বিদেশি বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন।
মুলাডুলি ইক্ষু খামারের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, খামারটিতে মোট ১ হাজার ১০১ একর জমি রয়েছে, যার মধ্যে ৯৪০ একর জমিতে আখ চাষ করা হয়। এছাড়া নিচু জমি, রাস্তাঘাট, শ্রমিক ও স্টাফদের বসবাসের কলোনি, পুকুর এবং বাগান রয়েছে। সেন্ট্রাল পিভট প্রযুক্তির মাধ্যমে প্রায় সাড়ে তিনশ মিটার ব্যাসার্ধের আওতায় আনুমানিক ১৫০ একর জমিতে সেচ সুবিধা দেওয়া যাবে।
তিনি আরও বলেন, আধুনিক কৃষিতে পানি ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। সেন্ট্রাল পিভট প্রযুক্তি সেচ ব্যবস্থাকে আরও দ্রুত, স্বয়ংক্রিয় ও সাশ্রয়ী করে তুলবে। এই প্রকল্প সফল হলে দেশের বৃহৎ কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান পানি সংকটের প্রেক্ষাপটে এমন উদ্ভাবনী উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ হোসেন ভূইয়া বলেন,
“দেশে প্রথমবারের মতো এই আধুনিক সেচ ব্যবস্থা আমাদের খামারে স্থাপন হওয়া শুধু মিলের জন্য নয়, পুরো অঞ্চলের কৃষির জন্যই একটি বড় অর্জন। সেন্ট্রাল পিভট প্রযুক্তির মাধ্যমে আমরা সময়, শ্রম ও পানি—তিনটিই সাশ্রয় করতে পারবো। আগে যেখানে সেচ দিতে দুই দিন সময় লাগত, এখন সেখানে কয়েক ঘণ্টার মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। এতে একই জমিতে একাধিক মৌসুমি ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।”
(একেকে/এসপি/জানুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় আপিলের শুনানি ১ সেপ্টেম্বর
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার
- নিরাপদ কর্মস্থল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৭ দফা প্রস্তাবনা
- শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে
- স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের
- বেনাপোলে পাকবাহিনীর ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







