২২১০ হেক্টর জমিতে সরিষার চাষ, সোনাতলায় হলুদের ঢেউয়ে ঢেকে গেছে দিগন্ত
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় ২২১০ হেক্টর জমিতে সরিষার চাষ করছেন কৃষক। কৃষক বলছে আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং গাছের শাখা প্রশাখা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তাতে করে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
কৃষিবিদদের মতে এই উপজেলার সিংহভাগ জমি বন্যায় নিমজ্জিত থাকায় পলি পরে উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এরফলে বন্যা পরবর্তীতেই উপজেলার কৃষকেরা ফসল হিসেবে সরিষার আবাদ করে। এই কারণে বাম্পার ফলনের সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে উপজেলার মধুপুর,তেকানী ঢুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল সহ অন্যান্য ইউনিয়নেও সরিষার ব্যাপক চাষ করেছেন কৃষক।
যমুনা ও বাঙালি নদীর জেগে ওঠা চরে সরিষার চাষ দেখে যে কারো মনে হবে হলুদের ঢেউয়ে একবারেই ঢেকে গেছে দিগন্ত জুড়ে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রমতে, এবছর আগাম সরিষা চাষে কৃষকদের উপ-সহকারী কর্মকর্তারা উদ্বুদ্ধ করেছেন।দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে বাজারে সয়াবিন তেলের দাম।
ফলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেলের ব্যবহার বাড়ানোর জন্যই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা।চলতি বছরে ১টি পৌরসভাা ও ৭টি ইউনিয়নে মিলে ২২১০হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে ।
যা গতবারের চেয়ে ১'শ হেক্টর বেশি। তবে অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষে সময় ও উৎপাদন খরচ কম লাগায় কৃষকেরা এই ফসলের প্রতি ঝুঁকে পড়েছেন।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন,সরিষা তেলের উৎপাদন বাড়াতে এবার আগে থেকেই ব্যাপক প্রচার প্রচারণা সহ কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে।
ফলশ্রুতিতে এবার গতবারের চেষেও সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর প্রায় ২২১০হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এই এলাকার কৃষক যত বেশি সরিষার চাষ করবে ততবেশি সরিষা তেলের চাহিদা পূরণে সহায়ক হবে। সরিষা চাষে তেলের চাহিদা পুরনের পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
(বিএস/এএস/জানুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু
- আশাশুনিতে ক্ষুদ্র ব্যবসায়ী কালাম হত্যার ঘটনায় থানায় মামলা
- ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
- প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- প্রতি এক হাজার টাকার বিপরীতে ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা গার্ডিয়ানের
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- মেঘনায় ঢল
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
-1.gif)








