শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ
সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় কৃষকদের জন্য সুখবর। সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরে উপজেলার জোড়গাছা ইউনিয়নের প্রায় ৫ হাজার কৃষকের মাঝে কৃষিকার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য সুবিধা ভোগী কৃষকদের তালিকা প্রণয়নের কাজ ইতোমধ্যে মাঠপর্যায়ে শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাইলটিং কার্যক্রমের আওতায় জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া ব্লকের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট প্রায় ৫ হাজার কৃষককে প্রথম পর্যায়ে কৃষিকার্ড প্রদান করা হবে। এ জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তালিকা প্রণয়নের কাজ করছেন।
জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করছেন, যাতে কোনো যোগ্য কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত না হন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, নির্বাচিত প্রতিটি কৃষককে একটি করে কৃষিকার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে সরকার ঘোষিত কৃষি সহায়তা, ভর্তুকি এবং বিভিন্ন কৃষি উপকরণ তুলনামূলক সহজেই সংগ্রহ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, এটি একটি পাইলটিং কার্যক্রম। আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে সোনাতলা উপজেলার সব ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এ সময় সঠিক তথ্য দিয়ে তাদের সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক বলেন, সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে জোড়গাছা ইউনিয়নের প্রায় ৫ হাজার কৃষক এ উদ্যোগের আওতায় আসছেন। কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন আরও গতিশীল করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, কৃষি বিভাগের প্রত্যাশা, কৃষিকার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হলে কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ আরও সহজ হবে, উৎপাদন ব্যয় কমবে এবং কৃষি খাতের টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(বিএস/এসপি/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আ. লীগ নেতা
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- ‘জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে’
- ‘ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
- ইরানের যে ৬ শর্ত না মানলে খুলছে না হরমুজ প্রণালী
- ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি ফিফার
- অবশেষে সালমান শাহ’র মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি
- ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে
- টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে : এমপি এসএম জিলানী
- গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
-1.gif)








